• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মমতার জয়ের মাধ্যমে সাঙ্গ হলো ‘খেলা হবে’

Sunday, 2 May 2021, 7:55 pm
মমতার জয়ের মাধ্যমে সাঙ্গ হলো ‘খেলা হবে’
12
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ‘খেলা হবে’ ঘোষনা দিয়ে  নির্বাচনের মঠে নেমেছিলেন  মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দোপাধ্যায় ।

নির্বাচনের অনেক পূর্বেই ‘খেলা হবে’ এই ছোট্ট দুটো শব্দকে এক সময় তুমুল জনপ্রিয় করে তুলেছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের ডাকসাইটে রাজনীতিবিদ তথা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। 

কার্যত তার ‘পেটেন্ট’ করা এই ছোট বাক্যটাকে নিয়েই এখন তুলকালাম সীমান্তের অন্য পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সে রাজ্যে ভোটের আগে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস সব দলই অহরহ ব্যবহার করছে এই ‘খেলা হবে’, নানা রঙে ও নানা রূপে।

আর এই ‘খেলা হবে’ শব্দটি সভা সমাবেশে ব্যাপকভাবে প্রচারের পর এবার মমতা বন্দোপাধ্যায় ছিনিয়ে নিলেন জয়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টান টান উত্তেজনার পর এবার এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে এক হাজার ২০১ ভোটে হারিয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

এক সময় মমতার ‘লেফটেনেন্ট’ হিসেবে পরিচিত শুভেন্দু এবারই প্রথম পদ্মফুল নিয়ে লড়াইয়ে নেমেছিলেন।

২০১৬ সালে একই আসনে ঘাসফুলের প্রার্থী হিসেবে জয়ী হওয়া এ রাজনীতিক গতবছরের ডিসেম্বরেই দল বদলান।

মমতার সরকারে পরিবহন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি লোকসভায় তৃণমূলের প্রতিনিধিত্ব করা শুভেন্দু ১৯৯৫ সালে কংগ্রেসের হয়ে কাউন্সিলর নির্বাচনে জেতেন।

এবার ভোটের আগে মমতাকে হারানোর ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন তিনি।

তৃণমূলনেত্রী কলকাতায় নিজের আসন ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে সে চ্যালেঞ্জ গ্রহণ করেই জিতলেন।

জয় নিশ্চিত হতেই হুইল চেয়ার ছেড়ে পায়ে হেঁটেই দলীয় কার্যালয়ে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অপেক্ষায় দুপুর থেকেই সেখানে ছিল নেতাকর্মীদের ভিড়।

অথচ রোববার সকালে ভোট গণনা শুরুর পর অনেকক্ষণ শুভেন্দুই এগিয়ে ছিলেন। এক পর্যায়ে তার সঙ্গে মমতার ব্যবধান ৮ হাজার ছাড়িয়ে যায়।

এরপর থেকে শুরু হয় দুই প্রার্থীর ‘সাপ-লুডু’ খেলা। একাদশ রাউন্ডের শেষে দেখা যায় মমতা ৩ হাজার ৩২৭ ভোটে এগিয়ে গেছেন। পরের রাউন্ডেই পিছিয়ে যান সাড়ে ৪ হাজার ভোটে।

১৬ রাউন্ড গণনার শেষে মাত্র ৬ ভোটে এগিয়ে যান শুভেন্দু। ফল নির্ধারিত হয় শেষ রাউন্ডের গণনায়।

ইনডিয়ান এক্সপ্রেস লিখেছে, সকাল থেকেই কালীঘাটের বাড়িতে বসে গণনায় চোখ রেখেছেন মমতা।

প্রথম দিকে ভোটে পিছিয়ে থাকলেও তিনি ‘আত্মবিশ্বাসী’ ছিলেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। ইভিএমের ভোট গণনা শুরু হলেই নন্দীগ্রামে তৃণমূলের পক্ষে ব্যবধান বাড়বে, এই ছিল তার ধারণা।

ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রামে তুমুল লড়াই হলেও পশ্চিমবঙ্গের বেশিরভাগ আসনেই এমনটা দেখা যায়নি। একচেটিয়া জিতে মমতার দলই যে হ্যাটট্রিক তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে তা এখন অনেকটাই স্পষ্ট।

Previous Post

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন হারুন

Next Post

রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য