• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শেষ সময়ে বেশি ঝুঁকি নিচ্ছেন যাত্রীরা

Thursday, 13 May 2021, 2:42 am
শেষ সময়ে বেশি ঝুঁকি নিচ্ছেন যাত্রীরা
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার সরাদিনের মতো রাতেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।

সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিবহন সংকট, বাড়তি ভাড়া এবং যানজটে নাকাল হয়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে দিনের তুলনায় সন্ধ্যার পর অতিরিক্ত ঝুঁকি নিতে দেখা গেছে তাদের।

বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়, শিমরাইল মোড় ও কাঁচপুর সেতু এলাকা ঘুরে সারা দিনের মতোই ঘরমুখো মানুষের দুর্দশার চিত্র চোখে পড়েছে।

দুপুর ও বিকেলের তুলনায় সন্ধ্যায় সড়কে মানুষের ভিড় বেশি দেখা গেছে। এ সময় সড়কে পর্যাপ্ত বাস ও মাইক্রোবাস না থাকায় পুরুষ যাত্রীদের পাশাপাশি নারী এবং শিশুরাও লরি, কাভার্ডভ্যান ও পিকআপে চড়ে গন্তব্যে রওনা হয়েছেন।

সন্ধ্যার পর থেকে ভাড়া করা মোটর সাইকেলগুলোতে দিনের তুলনায় বেশি যাত্রী চলাচল করেছে। অধিকাংশ মোটর সাইকেলেই ঝুঁকি নিয়ে মালামালসহ তিনজন যাত্রী চলাচল করতে দেখা গেছে। পুরো সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া সড়কে পুলিশের অন্য কোনো কার্যক্রম দেখা যায়নি।

সন্ধ্যা ছয়টায় শিমরাইল মোড়ে গিয়ে দেখা যায় কয়েক হাজার যাত্রী পরিবহনের জন্য সড়কে অপেক্ষা করছেন। সড়ক তখন ট্রাক, লরি ও ব্যক্তিগত গাড়ির দখলে। যে কোনো ধরনের ইঞ্জিনচালিত পরিবহন দেখলেই ছুটে যাচ্ছেন যাত্রীরা। দর-কষাকষি না করেই হুড়োহুড়ি করে পরিবহনে জায়গা নিতে মরিয়া হয়ে উঠছেন। সন্ধ্যা সোয়া সাতটায় শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, একই সঙ্গে অন্তত ২১ টি ট্রাক, লরি ও পিকআপ ভ্যান যাত্রী পরিবহন করছে। যাত্রীদের অধিকাংশই শ্রমজীবী। বেশির ভাগ বাহনের গন্তব্য কুমিল্লা এবং ভৈরব পর্যন্ত। আলাপ হয় চট্টগ্রামের বশির আহমেদের সঙ্গে। ঢাকার একটি বাইং হাউসের এই কর্মকর্তা ৭০০ টাকা ভাড়ায় চড়ে বসেছেন একটি পিকআপ ভ্যানে। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত যাবেন। সেখান থেকে ভিন্ন কোনো উপায়ে চট্টগ্রাম।

বশির বলেন, ‘জীবনে প্রথম পিকআপে যাচ্ছি। আজীবনই ঈদে ঘরমুখো মানুষকে যন্ত্রণা পোহাতে দেখেছি। তবে এত অমানবিক পরিস্থিতির মুখোমুখি হইনি।’

ছোট ছোট দুই সন্তান নিয়ে শিমরাইল মোড়ে একটি লরিতে চড়ে বসতে দেখা গেছে মাঝ বয়সী এক পোশাক শ্রমিক নারীকে। কুমিল্লা দেবীদ্বার যাবেন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এই নারী বলেন, জনপ্রতি ৬০০ টাকায় আরও অনেকের সঙ্গে লরিতে চরে বসেছেন তিনি। লরিতে ওঠার পর থেকেই ভয়ে আছেন। মনে হচ্ছে ভেতরে দম বন্ধ হয়ে মারা যাবেন। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় লরিটি কুমিল্লার উদ্দেশে ছেড়ে যায়। লরিটি ছাড়ার আগে সামনে ‘পুলিশ’ স্টিকার যুক্ত একটি মোটরসাইকেলের আরোহীকে লরির চালকের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

রাত আটটা পর্যন্ত শিমরাইল মোড়ে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারগুলোতে মানুষের জটলা দেখা গেছে। ইউনিক পরিবহনের একটি কাউন্টারে কথা হয় বেসরকারি ব্যাংক কর্মী ফারজানা হকের সঙ্গে। সিলেটের উদ্দেশে ঘর ছেড়েছেন তিনি। ফারজানা জানান, দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অন্যান্য বাহনের টিকিট বিক্রি হলেও কাউন্টারগুলো থেকে কোনো বাস ছাড়ছে না। জনপ্রতি প্রায় ২ হাজার টাকা ভাড়ায় সিলেটের উদ্দেশে মাইক্রোবাস ছাড়ছে কাউন্টার কর্তৃপক্ষ। এত রাতেও পরিবহন সংকট ও যাত্রীদের চাপ দেখে বিরক্ত তিনি।

শিমরাইল মোড়ে এক টিকিট বিক্রেতার সঙ্গে কথা হলেও তিনি নিজের পরিচয় দিতে রাজি হননি। তিনি বলেন, প্রায় চার দিন ধরে ‘পুলিশকে খুশি করে’ তারা শিমরাইল মোড় থেকে মাইক্রোবাস ছাড়ছেন।

রাত নয়টায় কাঁচপুর সেতুর পূর্বপাশে কথা হয় একটি বেসরকারি সাহায্য সংস্থার কর্মকর্তা আলী হোসেনের সঙ্গে। স্ত্রী পারভীন আক্তারসহ ঢাকা থেকে ফিরছেন নোয়াখালীর বেগমগঞ্জে। প্রায় দেড় ঘণ্টা গাড়ি না পেয়ে সাড়ে চার হাজার টাকায় একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে রওনা হয়েছেন তারা।

রাতের বেলা দুটো ব্যাগ ও চালকসহ তিনজন নিয়ে দূরের পথে এমন যাত্রা ঝুঁকিপূর্ণ কি না জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন আলী হোসেন। বলেন, ‘ এখানে মানুষ প্রতিদিন জীবন মৃত্যুর মুখোমুখি হয়েই বেঁচে থাকতে হয়। তাই বলে থেমে থাকার যুক্তি নেই। এতই যদি ঝুঁকি মনে হয় তবে গণপরিবহন চালু রাখলেই হতো।’

লকডাউনে গণপরিবহন চালু রাখা যৌক্তিক হতো কি না প্রশ্ন করা হলে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেন আলী হোসেন। বলেন, ‘ কোভিডের শুরুতে লকডাউন বলতে আমরা যা বুঝেছিলাম এখনো কি তাই বুঝি? লাখ লাখ শ্রমিককে কাজে রেখে, শ্রমজীবীদের ঘরে খাবার না দিয়ে জোর করে এমন লকডাউন সফল হয়? মানুষতো বাড়ি ফিরছে, পুলিশের সামনেই যানবাহন চলছে। তাহলে পুলিশ তাদের থামায়নি কেন?’

রাত সাড়ে দশটা পর্যন্ত সাইনবোর্ড,শিমরাইল ও কাঁচপুর এলাকা থেকে চট্টগ্রাম ও সিলেট সড়কে চলা বাসগুলো এলাকা ভেদে জনপ্রতি ৬০০ থেকে ১,৫০০ এবং মাইক্রোবাসগুলো ১২০০ থেকে আড়াই হাজার টাকা ভাড়া নিয়েছে। সোমবার এসব বাসে গন্তব্যে যেতে ১৫০ থেকে ৮০০ টাকা এবং মাইক্রোবাসগুলোতে ৪০০ থেকে ১ হাজার টাকা ভাড়া গুনতে হয়েছিল যাত্রীদের। সূত্র  : প্রথম আলো

Previous Post

ফতুল্লায় শ্রমিকদের উপর উল্টো হামলা !

Next Post

ভারত ফেরত সিদ্ধিরগঞ্জের আম্বিয়া যশোরে মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ভারত ফেরত সিদ্ধিরগঞ্জের আম্বিয়া যশোরে মৃত্যু

ভারত ফেরত সিদ্ধিরগঞ্জের আম্বিয়া যশোরে মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য