• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার শীর্ষ তেল চোর পাভেল গ্রেফতার

Wednesday, 19 May 2021, 11:26 pm
ফতুল্লার শীর্ষ তেল চোর পাভেল গ্রেফতার
48
SHARES
154
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় সড়ক ও নৌপথের শির্ষ স্থানীয় চোরাই তেল কারবারী পাভেল ওরফে মির্জা পাভেল (৪২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (১৯মে) সকাল ১১ টার দিকে তাকে ফতুল্লা থানার পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাভেল ফতুল্লা মডেল থানার পঞ্চবটী গুলশান রোডের মৃত মৌলভী হাবিবুর রহমানের পুত্র।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক হুমায়ুন (১) সঙ্গীয় ফোর্স সহ পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে শির্ষস্থানীয় চোরাই তেল কারবারী একাধিক মামলার আসামী পাভেল ওরফে মির্জা পাভেল কে গ্রেফতার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন (১) জানায়, এপ্রিল মাসের শেষের দিকে ফতুল্লা থানায় দায়ের করা একটি মারামারি মামলার পলাতক আসামী ছিলো পাভেল ওরফে মির্জা পাভেল।

বুধবার সকালে তাকে পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে একই মামলায় মির্জা পাভেলের ছোট ভাই মেজর বাবু কেও গ্রেফতার করা হয়েছিলো বলে তিনি জানান।

উল্লেখ্য যে,২৮ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লার পুলিশ লাইন্স সংলগ্ন আরবি নীট ওয়্যার থেকে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের সম্মতিক্রমে ঝুট মালামাল নামাচ্ছিল ব্যবসায়ী মিজানুর রহমান। এসময় সন্ত্রাসী মির্জা বাবু ওরফে মেজর বাবুসহ তার বড় ভাই তেলচোরা মির্জা পাভেল লোকজন নিয়ে ঝুট ব্যবসায়ী মিজানুর রহমানের উপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে মালামাল ও নগদ দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

ওই ঘটনায় ভুক্তভুগি মিজানুর রহমান ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় মির্জা পাভেল ও তার ভাই মেজর বাবুর নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয় ।

জানা যায়, প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে ফতুল্লার পঞ্চবটিতে তেলের ডিপো থেকে বছরের পর বছর তেল চুরি করে বেড়াচ্ছে মির্জা পাভেল ও তার ভাই মেজর বাবু। তেল চুরির সেক্টর নিয়ন্ত্রণের পর এবার মাসদাইর পুলিশ লাইন্স এলাকায় ঝুট সেক্টর নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে এই গ্রুপটি। সেই লক্ষে নিজ ছোট ভাই বাবু ওরফে মেজর বাবুকে নিয়ে মির্জা পাভেল গড়ে তুলেছে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও। ওই বাহিনীতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে র‌্যাব, পুলিশ ও ডিবির হাতে একাধিকবার গ্রেফতার হলেও দাপিয়ে বেড়াচ্ছিল সন্ত্রাসী মির্জা পাভেল ও মেজর বাবু।

৩ হাজার লিটার চোরাই জ্বালানি তেলসহ মির্জা পাভেলকে র‌্যাব গ্রেফতার করলেও লাগাম কষা যায়নি চিহ্নিত এই সন্ত্রাসীর। সর্বশেষ ঝুট দখলে তান্ডব চালানোর মামলায় প্রথমে গ্রেফতার হয় মেজর বাবু পরবর্তীতে গ্রেফতার হলো শির্ষস্থানীয় চোরাই তেল কারবারী মির্জা পাভেল।

Previous Post

স্বাস্থ্য খাতের দুর্নীতির মহোৎসব ! ঠিকাদারের চাঞ্চল্যকর তথ্য

Next Post

ইচ্ছেই যথেষ্ট ! মাত্র ২ দিনেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
ইচ্ছেই যথেষ্ট ! মাত্র ২ দিনেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন

ইচ্ছেই যথেষ্ট ! মাত্র ২ দিনেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য