• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘৩৩৩’ টক অব দ্যা টাউন ! মসজিদে যেতেও লজ্জা পান ফরিদ

Tuesday, 25 May 2021, 12:51 pm
‘৩৩৩’ টক অব দ্যা টাউন ! মসজিদে যেতেও লজ্জা পান ফরিদ
20
SHARES
63
VIEWS
Share on FacebookShare on Twitter

“ট্রিপল থ্রি (৩৩৩) শব্দটি এখন নারায়ণগঞ্জের টক অব দ্যা টাউন ! সকলের মুখে একই কথা এই বৃদ্ধা যদি খাবার চেয়ে অপরাধ করে জরিমানা দিতে পারে তবে এমন ঘটনার মূল হোতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের বিনাভোটে নির্বাচিত সদস্য সেই পতিতাপল্লীর ঘৃন্য কর্মকান্ডের হোতা আইয়ুব আলী কি থাকবেন ধরা ছোয়ার বাইরে ? এই অসহায় বৃদ্ধের যে সম্মানহানী ও সাজা হয়েছে তার কি প্রতিকার আসে তা দেখার অপেক্ষায় আছে নগরবাসী”

জাতীয় হটলাইন ৩৩৩-তে খাদ্য সহায়তা চেয়ে উল্টো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে শাস্তি পাওয়া ফরিদ আহমেদ মানসিকভাবে মুষড়ে পড়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এমনকি তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানায় তারা।

পরিবার বলছে, আগের মতো ঘর থেকে বের হচ্ছেন না ফরিদ। কিছুক্ষণ পরপর মাথায় হাত দিয়ে কী যেন চিন্তা করছেন। বলছেন, লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে সাহায্য চাইতে না পেরে ৩৩৩-তে ফোন করেছিলাম। এখন আমার কী থেকে কী হয়ে গেলো।

শাস্তি পাওয়া ফরিদ আহমেদ বলেন, আমার আত্নীয়-স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, যে কারখানায় কাজ করি তারা সবাই আমার দিকে আড়চোখে তাকাচ্ছে। এমনকি মসজিদে নামাজ পড়তে গেলেও সবাই এমনভাবে তাকায় যেন আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এ কথা বলেই চোখ মুছতে থাকেন তিনি।

ফরিদ আহমেদের স্ত্রী হিরণ বেগম জানান, ফরিদ আহমেদ ব্রেন স্ট্রোক করার কারণে মানসিকভাবে অসুস্থ। এখন তিনি এলোমেলো কথা বলেন। হিরণ বেগম বলেন, সাহায্য চেয়ে কি আমার স্বামী ভুল করেছেন, নাকি ভুল ইউএনওর হয়েছে, তা আল্লাহই জানেন।

প্রশাসনের এমন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ফরিদের প্রতিবেশীরাও। তারা বলছেন, ভালোভাবে না জেনে উপজেলা নিবার্হী কর্মকর্তার এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। তার উচিত ছিল ফরিদ আহমেদের ব্যাপারে ভালোভাবে খোঁজ নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া।

অনেকেই প্রশ্ন তুলছেন, করোনাক্রান্তিতে অনেক মধ্যবিত্ত পরিবারও দারিদ্রসীমার নিচে নেমে এসেছে। তাদের জন্যই তো ৩৩৩ নম্বরটি করার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে। তাহলে ফরিদ আহমেদকে কেনো এমন বিড়ম্বনায় পড়তে হলো ?

গত ২৫ এপ্রিল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের হানায় যারা কাজ হারিয়েছেন, তারা ৩৩৩ নম্বরে ফোন দিলেই পাবেন খাদ্য সহায়তা। তিনি আরও বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছেন যে অনেকে এমনকি মধ্যবিত্তরাও দরিদ্রসীমার মধ্যে চলে আসবে এই করোনাভাইরাসের সময়। তারা হয়তো লজ্জায় বলতে পারবে না। সে জন্য ৩৩৩ নম্বরটি প্রচার করছি। যে কেউ খাদ্য কষ্টে থাকলে এই নম্বরে ফোন করলে তাকেও তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে।

যে ফরিদ আহমেদের মতো মানুষের জন্যই ৩৩৩ নম্বরটি সৃষ্টি করে সরকার এমন উদ্যোগ নিলো সেটি কতিপয় আমলা এভাবে কলুষিত করায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। এই শাস্তির কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মনে করছেন তার প্রতিবেশীরা। তাদের কথা, টাকা না হয় ফেরত দেওয়া হবে, কিন্তু ফরিদ আহমেদের সম্মান কীভাবে ফেরত দেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ? আর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আদৌ শাস্ত হবে কিনা ?

এদিকে, ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম ব্যাপারী গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হবে।

গত রোববার প্রশাসনের অনুরোধে স্থানীয় পঞ্চায়েত কমিটির প্রধান ব্যবসায়ী শাহনুর আলম ফরিদ আহমেদ ও তার স্ত্রী হিরণ বেগমের হাতে ৬০ হাজার টাকা তুলে দেন। শাহনুর আলম জানান, তিনি নিজস্ব তহবিল থেকে এই টাকা অনুদান দিয়েছেন।

উল্লেখ্য, নগরীর পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকার ফরিদ আহমেদ ৩৩৩-তে কল করে খাদ্য সহায়তা চান। কিন্তু উপজেলা নিবার্হী কর্মকর্তা স্থানীয় মেম্বারের কাছ থেকে তথ্য পেয়েছেন ফরিদ আহমেদ চার তলা বাড়ির মালিক। পরে উপজেলা প্রশাসন ‘স্বাবলম্বী’ ফরিদ আহমেদকে সরকারি কাজের সময় নষ্ট করায় শাস্তি হিসেবে ১০০ জন দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দেন। দুইদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে গিয়ে ফরিদ আহমেদের এই খাদ্য সহায়তা বিতরণে অংশ নেন।

Previous Post

শীতলক্ষা ট্রাজেডি : রঙ পাল্টানো সেই কার্গো জাহাজ মুক্ত

Next Post

কীসে নারায়ণগঞ্জের সম্মানহানি হয় !

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
কীসে নারায়ণগঞ্জের সম্মানহানি হয় !

কীসে নারায়ণগঞ্জের সম্মানহানি হয় !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য