• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জমি নিয়ে তানভীর টিটুর সংবাদ ও সম্মেলনের পর তোলপাড়

Thursday, 23 September 2021, 10:13 am
জমি নিয়ে তানভীর টিটুর সংবাদ ও সম্মেলনের পর তোলপাড়
21
SHARES
68
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য, নিন্দনীয়। ওই সংবাদে যা লেখা হয়েছে তা কোনো ভাবেই সত্য নয়। কেবল মাত্র আমার সম্মান নষ্ট করার জন্যই সেটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে দাবী করেছেন তানভীর আহমেদ টিটু ।

গত ২১ সেপ্টেম্বর ক্রীড়া সংস্থার জমি হাতিয়ে নেওয়ার নেপথ্য নায়ক টিটু, ৫০ লাখ টাকা শতাংশের জমি এওয়াজ বদল হয়েছে আট লাখ টাকার জমির সাথে। এমন তথ্য জানিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ক্রীড়া সংস্থার অনিয়ম, দুর্নীতি নিয়েও আরও কিছু বিষয় উপস্থাপন করা হয়েছিলো। এমন সংবাদের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় । জমি নিয়ে তানভীর আহমেদ টিটু বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারাযণগঞ্জের সকল গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড়ের চলছে সর্বত্র । 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তেকে জানা যায় :

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে নারায়ণগঞ্জ পৌরসভার দান করা অধিক মূল্যের জমির সাথে কম মূল্যের ব্যক্তি মালিকানার জমি বিনিময় (এওয়াজ বদল) দলিল করা হয়েছে । অনিয়মের মাধ্যমে এই কার্যক্রম সম্পাদন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু । স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত তানভীর আহমেদ।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জেলা ক্রীড়া সংস্থার ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগ অস্বীকার করেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ।  ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জমি বিনিময় দলিল করার সিদ্ধান্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর স্থানীয় দু’টি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নগরীর ইসদাইর এলাকায় অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামের প্রায় সাড়ে আট শতাংশ জমি সাইদুল আলম নামে এক ব্যক্তির সাড়ে ১২ শতাংশ জমির সাথে বিনিময় দলিল করা হয়েছে। এই জমি তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভা ক্রীড়া সংস্থাকে দান করেছিল। ক্রীড়া সংস্থার জমির মূল্য বিনিময় করা ব্যক্তি মালিকানাধীন জমির মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে, ক্রীড়া সংস্থাকে ক্ষতিগ্রস্ত করে জমি বিনিময় দলিল করে ক্রীড়া সংস্থার ওই জমির মালিক হতে চেয়েছেন তানভীর আহমেদ টিটু। ওই জমির বর্তমান মালিক তার জমি ব্যবসার সিন্ডিকেট পার্টনার এস এম রানা। জমির বিনিময় দলিল করা প্রসঙ্গে সিদ্ধান্তের যে কথা বলা হয়েছে ২০১৬ সালে ওইদিন বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়নি। সভার সভাপতি তথা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতিরও স্বাক্ষর ছিল না। তিনিসহ আরও ২৮ জনের স্বাক্ষর নেই সাধারণ সভার উপস্থিতি তালিকায়। অভিযোগ রয়েছে, সাধারণ সভার স্বাক্ষর অনেক পরে নেওয়া হয়েছে।

তবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘পত্রিকায় উদ্দেশ্যমূলক খবর পরিবেশন করে জেলা ক্রীড়া সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নাজিমউদ্দিন সাহেব ক্রীড়া সংস্থার উন্নয়নের জন্যে এই ভূমিটি দান করেন। ২০১১ সালে আমি ক্রীড়া সংস্থার দায়িত্ব নেবার পর থেকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার কাজ শুরু করি। পুরাতন মাঠটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার জন্য কিছু জায়গার প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আমরা আমাদের কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত নেই যে, জায়গার ব্যবস্থার জন্য ডিসির কাছে আবেদন করবো। তখন আকসির (কে ইউ আকসির) চাচা প্রস্তাব রাখেন যে, কিছু জায়গা অধিগ্রহণ করে দেয়ার জন্য। তখন অর্থ না থাকায় সেই জমিটুকু অধিগ্রহণ করতে পারেনি। তখন ২০১৬ সালে আমাদের এজিএমে (বার্ষিক সাধারণ সভা) এওয়াজ বদলের প্রস্তাব রাখি। তখন সবাই সে বিষয়ে সম্মতি জানায়। ক্রীড়া সংস্থার খেলার মাঠ উন্নয়নে সর্বোচ্চ সম্ভাব্যতা যাচাই করেই ভূমির এওয়াজ বদলের কাজটি অধিকতর সুবিধা নিয়েই সম্পন্ন করা হয়েছে।’

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য মিথ্যা দাবি করে পাল্টা অভিযোগ করে টিটু বলেন, ‘পত্রিকায় বানোয়াট কথা লিখেছে। ওই এজিএম’র নিউজও পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমাকে ওই জমির আসল ক্রেতা বলা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া এই ধরনের কথা লেখার প্রতিবাদ জানাই। পত্রিকায় আমার ছবি ব্যবহার করে আমার নামের সাথে শ্যালক ব্যবহার করেছে। শামীম ওসমান আমার বোনের স্বামী। আমি শামীম ওসমানের শ্যালক বলে যদি এমনটা লেখা হয়ে থাকে তাহলে আমি গর্ব করে বলতে চাই, যদি সে কারণে আমাকে বির্তকিত করার চেষ্টা করেন তাহলে আমি সারাজীবন বির্তকিত হতে রাজি আছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কে ইউ আকসির, খবির আহমেদ, এ জেড এম ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মোস্তফা কাওছার, সদস্য রবিউল হোসেন, মো. আসলাম, ফিরোজ মাহমুদ সামা, এসএম আরিফ মিহির, আঞ্জুমান আরা আকসির, রোকসানা খবির প্রমুখ।

Previous Post

ভয় পান মোহাম্মদ আলী !

Next Post

আড়াইহাজারে শিশু ধর্ষণের পর হত্যা, আটক ৩

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

Next Post
আড়াইহাজারে শিশু ধর্ষণের পর হত্যা, আটক ৩

আড়াইহাজারে শিশু ধর্ষণের পর হত্যা, আটক ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য