• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁয়ে হাবিবের নিষিদ্ধ পলিথিনের রমরমা কারবার চলছেই

Wednesday, 6 October 2021, 9:17 pm
সোনারগাঁয়ে হাবিবের নিষিদ্ধ পলিথিনের রমরমা কারবার চলছেই
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁ প্রতিনিধি :

সকল ধরণের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোনারগাঁয়ে সকল ধরণের পন্যে এবার নিষিদ্ধ পলিথিনের ব্যবহার মারাত্মক আকার ধারণ করেছে ।  সোনারগাঁ চৌরাস্তায় পুলিশের কয়েকজন অসাধু কর্মকর্তাদের সাথে আতাঁত করে গোপনে কারখানায় তৈরী করে পরিবেশ অধিদপ্তরসহ সকল প্রশাসনিক সংস্থার নাম ব্যবহার করে ৮/১০টি পাইকারী দোকানে বিক্রি হচ্ছে নিষিদ্ধ এই পন্য । সবচাইতে আশ্চর্য্য বিষয় হলো পলিথিনের দানা ও বিষাক্ত ক্যামিকেল দিয়ে তৈরী নিষিদ্ধ এই পলিথিন ব্যবহার হচ্ছে শিশু খাদ্যসহ সকল ধরণের খোলা খাদ্য ব্যবহারের ক্ষেত্রেও ।  আর এই নিষিদ্ধ ব্যবসার মূল হোতা হাবিব স্থানীয় একজন রাজনৈতিক নেতার ভাতিজা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ব্যবহার করছে অহরহ ।

কাঁচাবাজার, মুদিদোকান, শপিং মল,  চেইনশপ সর্বত্রই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার চলছে কোন ধরণের বাধা ছাড়াই। পরিবেশের জন্য ক্ষতিকর এ পণ্য নিয়ন্ত্রণে মাঝেমধ্যে অভিযান চালানো হলেও এর উৎপাদন, বিপণন ও ব্যবহার এতটুকুও কমেনি। নির্ভরযোগ্য বিকল্পের অভাবে বাজার সয়লাব হয়ে আছে নিষিদ্ধ পলিথিনে। মাঝে হাতে ঝুলিয়ে ব্যবহার উপযোগী পলিথিন ব্যাগ বন্ধ ছিল। কিছুদিন যাবৎ সেই ব্যাগও সোনারগাঁয়ের বাজারে ফেরত এসেছে।

গত কয়েকদিন সোনারগাঁয়ের আনন্দ বাজার, বৈদ্যের বাজার, উদ্দমগঞ্জ বাজার, কাইক্কার টেক বাজার, বারদী বাজার, মেঘনা বেপাড়ী বাজার, মোগড়াপাড়া বাজার ও মঙ্গলেরগাঁও  বাজার ঘুরে দেখা গেছে, সকল ধরণের পন্যে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন । খোলা বাজার থেকে ঝালমুড়ি বিক্রিতেও ব্যবহার হচ্ছে এমন বিষাক্ত পলিথিন। নিষেদ্ধ এই পরিথিনে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে তেমনি খোলা খাবার বিক্রিতে এই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার মারাত্মক হুমকির মুখে পরছে জনস্বাস্থ্য ।

সাধারণ ব্যবসায়ীরা বলছেন, পলিথিনের কারণে পরিবেশের ক্ষতি হোক, তারা তা চান না। কিন্তু পলিথিনের মতো সহজলভ্য কোনো পণ্য বাজারে নেই।

মোগড়াপাড়া চৌরাস্তায় হাবিব ওরফে হাবির কয়েকটি দোকান থেকে নিয়মিত প্রতিটি বাজারেরই ফোন দিলেই পাঠিয়ে দিচ্ছে এই পরিথিন। মোগাড়া পাড়া বাজারে কথা হয় একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে। তার হাতে হাতওয়ালা পলিব্যাগে জবাই করা মুরগি। পলিথিনের দিকে তাকিয়ে ইশারা করতেই তিনি বললেন, দোকানদার দিলে কি করব। চারদিকেই তো পলিথিন আর পলিথিন। বন্ধ করার ব্যবস্থা তো দেখি না। এটা বন্ধ হওয়া দরকার কী না এমন প্রশ্নে তিনি বলেন, পরিবেশের মারাত্মক বিপর্যয় ঠেকাতে পলিথিনের ব্যবহার অবশ্যই বন্ধ করা উচিত এবং তা দ্রুত করা উচিত। এ জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য তিনি আহ্বান জানান। সরকার আন্তরিকভাবে না চাইলে পলিথিন বন্ধ করা সম্ভব না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

বারদী বাজারের ফল বিক্রেতা আরমান বলেন, একশ’ কাগজের ঠোঙা দুই থেকে তিনশ’ টাকায় কিনতে হয়। অন্যদিকে এক কেজি পলিথিন কেনা যায় ১৫০ টাকায়। এতে দুই থেকে আড়াইশ’ পলিথিন হয়। পলিথিন কম দামে পাওয়া যায় বলে তারা ব্যবহার করেন।

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ হয় ২০০২ সালে। পরিবেশবিদরা বলছেন, পলিথিন নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। আইনের প্রয়োগ ও বাস্তবায়নের ব্যর্থতার কারণেই পলিথিন থেকে মুক্তি মিলছে না। গত বছরের শুরুতে উচ্চ আদালত পলিথিন এবং একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে এক বছর সময় বেঁধে দেন। কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না।

সোনারগাঁ চৌবাস্তা এলাকার নিষিদ্ধ পলিথিন ব্যবসার হোতা হাবিরের মুঠোফোন (০১৮১২………………৯০) নাম্বারে গত সাত দিন যাবৎ অসংখ্যবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় তার নিষিদ্ধ এই ব্যবসার বিষয়ে কোন মন্তব্য পাওযা যায় নাই ।

এমন গুরুতর অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের মুঠোফোনে  যোগাযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ওসির নাম ব্যবহার করা সহজ তো । সকল অপরাধীকে নিজেদের রক্ষা করতে আমাদের নাম ব্যবহার করে । তবে এই বিষয়টি অবশ্যই আমি দেখবো ।

 

Previous Post

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি

Next Post

সোনারগাঁয়ে নিষিদ্ধ দুয়ারী জাল আটকের পর ধ্বংস

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সোনারগাঁয়ে নিষিদ্ধ দুয়ারী জাল আটকের পর ধ্বংস

সোনারগাঁয়ে নিষিদ্ধ দুয়ারী জাল আটকের পর ধ্বংস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য