• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার সেই বিতর্কিত তেলচোর টুটুলকে ঘিরে আবারো সমালোচনার ঝড়

Thursday, 7 February 2019, 3:33 pm
ফতুল্লার সেই বিতর্কিত তেলচোর টুটুলকে ঘিরে আবারো সমালোচনার ঝড়
16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

ষ্টাফ রিপোর্টার :

ফতুল্লার সেই ব্রাজিল বাড়ির বিতর্কিত তেলচোর টুটুল এবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদকে ফুল দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজের অবস্থান প্রচার করার চেষ্টা চালাচ্ছেন ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের হাতে ফুল দিয়ে তেলচোর টুটুলের এমন ছবি প্রকাশের পর অনেকেই কঠোর সমালোচনা করে বলেন, ”এবার ধরন্ধর টুটুল এসপির ছবি বেইচ্চাই চলবো, এই ছবি যে কত জায়গায় বেচবো তা সে ছাড়া আর কেউ বুঝতেও পারবে না । কারণ সারাদেশে নানাভাবে আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদকে কে না চেনে ? আর নারায়ণগঞ্জের যে কোন ক্ষেত্রেই এই এসপির নাম বলে নিজেকে জাহির করার চেষ্টা করবে সে ।”

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ফতুল্লার তেলচোর সেই ব্রাজিল বাড়ির জয়নাল আবেদীন টুটুল ব্যাপকভাবে সমালোচনার মুখে পরেন ।  হোটেল বয় থেকে কেটি কোটি টাকার মালিক বিশাল সম্রাজ্যের অধিকারী টুটুল কে নিয়ে ব্যাপক তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত আর দূর্ণীতির বিষয়ে তদন্তের আলোর মুখ দেখা যায় নাই । থেমে গেছে টুটুলের বিরুদ্ধে উত্থাপিত তেলচুরির বিশাল কর্মকান্ডের তদন্ত ।
টুটুলের দূর্ণীতির বিষয়ে গত বছর ৩০ জুলাই  বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, টুটুল কি করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলো তা খতিয়ে দেখা হবে । তদন্ত চলছে তার বিরুদ্ধে উঠা তেলচুরির অভিযোগের। এর পর গত এক বছর টুটুল আবার নিজের অবস্থান জানান দিতে পুলিশ সুপারকে ফুল দিয়ে সেই ছবি সামাজক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে আবারো শুরু হয় আবারো ব্যাপক সমালোচনা ।
বুধবার (৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানানোর ছবি ফেসবুকে প্রকাশ করার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরের সেই ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে তেল চুরি করে কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ উঠেছে। আর তাই টুটুলকে নিয়ে এলাকার সকল মহলে আলোচনা চলছে। শুধু আলোচনাই নয় রীতিমত সবাই ধিক্কার দিচ্ছে। যমুনা ডিপোর একজন সামান্য কর্মচারী হয়ে কীভাবে কোটি টাকার মালিক হলেন টুটুল। আর কী ধরনের আলাউদ্দিনের চেরাগ পেলো তা নিয়ে গোটা নারায়ণগঞ্জে চলছে আলোচনা। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে হাইলাইট করে নারায়ণগঞ্জসহ দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন টুটুল। কিন্তু এখন তার সম্পর্কে তেল চুরির কাহিনী লজ্জাজনত অবস্থায় নিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ফতুল্লার লালপুরে ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর মজুরটেক। গ্রামের স্কুলে ফাইভ পর্যন্ত লেখাপড়া করে নারায়ণগঞ্জে চলে আসে। তার বাবা রফিক মিয়া ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েল কোম্পানির সিকিউরিটি গার্ড। বাবার মৃত্যুর পর যমুনা অয়েল কোম্পানিতে চাকরি পায় টুটুল। নো ওয়ার্ক নো পে পদ্ধতিতে যমুনা অয়েল কোম্পানির ক্যান্টিনে দৈনিক ৫৫ টাকায় বেতন ছিল টুটুলের। পরবর্তীতে যমুনা অয়েল কোম্পানির নিয়ন্ত্রণ করা তিনজন কর্মকর্তা ও দুইজন সিবিএ নেতার কল্যাণে টুটুল অপারেটরের পদ চাকারি পান। ভাগ্য খুলে যায় টুটুলের। কারণ প্রতিদিন বিভিন্ন তেলবাহী গাড়িতে তেল চুরির মূল হোতা হলো ওই অপারেটর। একপর্যায়ে চাকরি নেন গ্রেজারের। গ্রেজার মূলত বড় বড় তেল মাপায় জড়িত।

যমুনা অয়েল কোম্পানির সংশ্লিষ্টদের মতে, একজন গ্রেজারের দৈনিক আয় কমপক্ষে ১ লাখ টাকা। কখনো কখনো মাসে এ টাকার অংক ছাড়িয়ে যায় কোটিতে। মূলত তেল চুরির টাকা দিয়ে ফতুল্লার লালপুরে আলিশান ব্রাজিল বাড়ি গড়ে তুলেন টুটুল।

খোজ নিয়ে আরো জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জে যাদের নামে মাত্র ১৫ শতাংশ জমি রয়েছে তাদেরই এখন ফতুল্লার লালপুরে ব্রাজিল বাড়ির পাশাপাশি প্রচুর জমিরও মালিক তারা। নারায়ণগঞ্জের ইউসিবি ব্যাংক থেকে ১০ বছর মেয়াদে ২০ লাখ টাকা লোন নিলেও মাত্র দেড় বছরের ব্যবধানে পরিশোধ করা হয় টাকা। টুটুলের এসব কাহিনী ব্রাজিল বাড়ির বদৌলতে সকলে পজেটিভ বিষয় জানলেও ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে তাকে একবার বদলিও করা হয়েছে। দুদকে জমা পড়েছে দুর্নীতির অভিযোগ।

তবে ইউসিবিএল ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালের ২৩ মার্চ টুটুল ১০ বছর মেয়াদে ২০ লাখ টাকা লোন নেয়। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর পুরো লোন পরিশোধ করে টুটুল। প্রশ্ন উঠে মাত্র দেড় বছরে ২০ লাখ টাকা টুটুল পেল কোথায় ? এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, ফতুল্লার পিলকুনি মৌজায় ৪ শতাংশ জমি, সম্প্রতি ব্রাজিল বাড়ির সন্নিকটে আরও ৮ শতাংশ জমি কিনেছেন টুটুল। অথচ টুটুলের বেতন ২৫ হাজার ৪৬২ টাকা। এই বেতনের একজন কর্মচারী রাতারাতি এতো টাকার মালিক বনে যাওয়ার বিষয়টি আলাউদ্দিনের চেরাগের মতো লাগছে এলাকাবাসীর কাছে। এক পর্যায়ের টুটুলের বিরুদ্ধে যমুনা ওয়েল কোম্পানির একজন দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন। দুদকের শুনানীতে টুটুলকে ডাকাও হয়েছিল।

তবে  বিতর্কিত তেলচোর টুটুল দাবি করে বিভিন্ন গণমাধ্যমকে জানায়, আত্মীয় স্বজন ও পারিবারিক সূত্র ধরেই টাকা-পয়সার মালিক হয়েছেন, বাড়ি করেছেন। তিনি জানান, গ্রামের স্কুলে ৩য় ও ৪র্থ শ্রেণিতে এবং নারায়ণগঞ্জে ৫ম ও ৬ষ্ঠ লেখাপড়ার কথা বলে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তবে বিপুল অর্থ-বিত্ত ও ব্রাজিল বাড়ি নির্মাণের বিষয়ে বলেন, বাবার পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি, বোনদের সহায়তা, ব্যাংক লোন নিয়ে এই বাড়ি করেছেন। আর তার বিরুদ্ধে অহেতুক অপপ্রচার করা হচ্ছে। তার আরও দাবি, ব্রাজিল বাড়ি করার কারণে হিংসা থেকে কেউ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে।

যমুনা ডিপোর সকল কার্মচারী ছাড়াও এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৫ সালে জয়নাল আবেদীন টুটুলের চাকরি স্থায়ী হয়। পরে তদবীর ও টাকা পয়সা খরচ করে কৌশলে সে তার পদবী পরিবর্তন করে অপারেটর (তেল মাপা) পদে পদায়ন হয়। আর অপারেটর হওয়া মানে তেলের ভেতর ঢুকে যাওয়া। মোটকথা সে যেদিন অপারেটর হয়ে গেল সেদিন থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। তবে অপারেটর হওয়ার পর তার আবার সাধনা হলো সে গ্রেজার হবে। গ্রেজার হলো তেল মাপা, মানে যেখানে বড় মাপের তেল মাপা হয়। মাপের হেরফেরের মাধ্যমে দৈনিক লাখ লাখ টাকা ইনকাম হয়। মাসে কোটি টাকা। ধীরে ধীরে তার ভাগ্যের চাকা খুলে যায়। অল্প দিনের মধ্যে তেল চুরির বিদ্যা রপ্ত করে টুটুল।

যমুনা অয়েল কোম্পানির সংশ্লিষ্টদের মতে, কখনও কখনও মাসে এ টাকার অংক কোটিও ছাড়িয়ে যায়। প্রতিদিন হাজার হাজার লিটার তেল চুরির সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত হন টুটুল। যমুনা অয়েল কোম্পানির নিয়ন্ত্রণ করা তিনজন কর্মকর্তা ও দুইজন সিবিএ নেতার সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠা। ওই সিন্ডিকেটের ইশারায় পদায়ন, পদোন্নতি, নিয়োগ ও বদলি বাণিজ্য হয়। এক সময় টুটুলের অপকর্ম দৃষ্টিগোচর হলে তাকে বদলি করা হয় যুমনা ডিপোর সুনামগঞ্জ জেলায় সাজনা বাজার শাখায়। কিন্তু সে বেশি দিন সেখানে থাকেনি। ফতুল্লায় চলে আসে।

দীর্ঘ ৩৫ বছর ধরে এই ডিপোতে কাজ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, ধরেন ১৫ লাখ লিটার তেল জাহাজে এসেছে। ১৫ লাখ লিটার ট্যাংকিতে উঠেছে কাগজে কলমে। কিন্তু এই ১৫ লাখ লিটার তেল যে বিক্রি করা হচ্ছে তাতে গাড়িওয়ালাদের কম দিয়ে নিজেরা ওই তেল একসেস করে। যেমন একটি গাড়ি পাবে ১ হাজার মিলি। কিন্তু দুই থেকে তিন মিলি কম দেয়া হচ্ছে। তাহলে তিন মিলিতে ৯ লিটার কম, ২ মিলিতে ৬ লিটার কম। এই তেলটা তারা বাহিরে বিক্রি করে দেয়। ট্যাংকির ভেতর ১৩ লাখ লিটার তেলের সঙ্গে ২ লাখ লিটার পানি থাকার কথা। সেখানে পাওয়া গেছে ৪ লাখ। এ ঘটনায় ঝামেলা তৈরি হলে টুটুলকে এই ডিপো থেকে বদলী করা হয়েছিলো সুনামগঞ্জ জেলায় সাজনা বাজার শাখায়। এরপর আবার বিশাল টাকা ব্যয় করে ফিরেও এসেছিরো ফতুল্রা ডিপোতে। এখনো নানা অপকর্ম করেই বহাল রয়েছে টুটুল ।

 

Previous Post

সিদ্ধিরগঞ্জে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক

Next Post

ধর্ষনে ব্যর্থ হয়ে হত্যা মামালার রায়ে আব্দুর রহমানের মৃত্যুদন্ড

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ধর্ষনে ব্যর্থ হয়ে হত্যা মামালার রায়ে আব্দুর রহমানের মৃত্যুদন্ড

ধর্ষনে ব্যর্থ হয়ে হত্যা মামালার রায়ে আব্দুর রহমানের মৃত্যুদন্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য