• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ইউপি নির্বাচন : রূপগঞ্জে দেহরক্ষীর গুলিতে যুবক নিহত

Sunday, 7 November 2021, 8:37 am
ইউপি নির্বাচন : রূপগঞ্জে দেহরক্ষীর গুলিতে যুবক নিহত
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে সংঘর্ষের ঘটনার সালিস বৈঠকের সময় ‘উপজেলা ভাইস চেয়ারম্যানের দেহরক্ষীর’ গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে

নিহত যুবক আব্দুর রশিদ (৩৫) উপজেলার মাছিমপুরের মোল্লা বাড়ীর মৃত আব্দুল জলিলের ছেলে‌। তিনি মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক।

শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে পাচঁজনকে।

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবির জানান, সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম এবং আবদুল কুদ্দুস ও ফয়েজ আলীর মধ্যে প্রচারণা নিয়ে সংঘাত বাধে। রাতে এ নিয়ে সালিস করছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল।

এসময় সালিসে হাজির হন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেন ও তার শ্যালক আব্দুর রশিদসহ আরও কয়েকজন।

ঘটনার বর্ণনা দিয়ে এএসপি বলেন, “সালিসের এক পর্যায়ে তাওলাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয় উপজেলা ভাইস চেয়ারম্যানের। এসময় আব্দুর রশিদ মোল্লা তাকে বাধা দিলে ভাইস চেয়ারম্যানের দেহরক্ষী জসিম উদ্দিন গুলি করে।“

পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা আবির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাচঁজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিহত রশিদের বোন জামাতা ও ইউপি সদস্য তাওলাদ হোসেন জানান, সন্ধ্যায় ৬ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কুদ্দুস ও ফয়েজ আলীর মাইকিং চলছিল তখন আরেক প্রার্থী সিরাজুল ইসলাম তাদের প্রচারণায় বাধা দিয়ে মাইকের তার ছিড়ে ফেলেন। এ নিয়ে রাত আটটার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল সালিস ডাকে।

“সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেহরক্ষী জসিম উদ্দিন তার শ্যালক রশিদের মাথায় শর্টগান দিয়ে গুলি করে। রশিদ ঘটনাস্থলেই মারা গেছেন। আমি শ্যালক হত্যার বিচার চাই।“

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের ঘটনা জানানো হয়েছে। এখনও কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।

Previous Post

শ্মশানকর্মীদের জন্য মেয়র আইভীর উন্নত আবাসস্থল

Next Post

রূপগঞ্জ ট্র্যাজেডি : নিহতদের ক্ষতিপূরণ দিতে রিট

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
রূপগঞ্জ ট্র্যাজেডি : নিহতদের ক্ষতিপূরণ দিতে রিট

রূপগঞ্জ ট্র্যাজেডি : নিহতদের ক্ষতিপূরণ দিতে রিট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য