• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডাইংয়ের লবন খাচ্ছে মানুষ ॥ সরকার হারাচ্ছে ৭শ কোটি টাকার রাজস্ব

Sunday, 10 February 2019, 10:27 pm
ডাইংয়ের লবন খাচ্ছে মানুষ ॥ সরকার হারাচ্ছে ৭শ কোটি টাকার রাজস্ব
33
SHARES
106
VIEWS
Share on FacebookShare on Twitter

ষ্টাফ রিপোর্টার :

২০১৫ সালের ৬ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম কর্তৃক পরিচালিত   ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের পুবালী সল্টের গুদাম থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ১শ ৯৯ বস্তা লবণ জব্দ করেছিলো। একই সাথে গুদামটি সীলগালা করে দুই কর্মচারীকে এক বছর করে কারাদণ্ড দেয়ার পর নারায়ণগঞ্জের অসাধু লবন ব্যবসায়ী চক্র জোটবব্ধ হয়ে সকল প্রশাসন ও খোদ শিল্প মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বিরামহীন ভাবে চালিয়ে আসছে লবনের অনৈতিক কারবার।

তৎকালীন সময়ে কদমতলী এলাকার পুবালী সল্টের গুদামটিতে অভিযান চালানোর পর সামুদা কেমিক্যালের মালিকানাধীন বিপুল পরিমাণ আয়োডিনবিহীন লবণের মজুদের খোঁজ পায় তারা। তাৎক্ষনিকভাবে সিলগালা করে দেয়া হয় গুদামটি। এর পর আর কেউ কোন খোজ নেয় নাই কি লবনের না নারায়ণগঞ্জের অসাধু ব্যবসায়ী চক্র কি খাওয়াচ্ছে দেশবাসীকে। একই সাথে বিশাল পরিমাণ রাজস্ব ফাকির কবষয়টিও নজরে আসে নাই সংশ্লিষ্ঠ কোন কর্মকর্তার ।

নারায়ণগঞ্জের লবন ব্যবসায়ীদের অনেকের অভিযোগ থেকে জানা যায়, ভ্যাট, ট্যাক্স, বিসিক, জেলা প্রশাসন, সিংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে নারায়ণগঞ্জের লবন ব্যবসায়ী পরিতোষ সাহা, দিলীপ রায় দিলু, আমলাপাড়ার নতুন চারতলার মলিক জাহিদ, কুমিল্লার কমল সাহা, কাশিপুরের সোহাগ,সহ আরো কয়েকজন সিন্ডিকেট করে ডাইং ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য আমদানি করা ‘ইন্ডাস্ট্রিয়াল সল্ট’কে খাবার লবণ হিসেবে বাজারজাত করছে শক্তিশালী এই সিন্ডিকেট। আমদানীকৃত শিল্প লবণকে সাধারণ খাবার লবণের সঙ্গে মিশ্রনের মাধ্যমে খাবার লবণ হিসেবে বাজারজাত করছে এরা ।

এমন ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আজ ১০ ফেব্রুয়ারী রোববার নারায়ণগঞ্জ জেলা আইনশৃংখলা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেন এমন বিষাক্ত লবনের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নেবেন।

এতে করে সাধারণ মানুষ রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। নারায়ণগঞ্জে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা এসব লবণ না জেনেই বেশী ব্যবহার করছে ভোক্তারা। অসাধু সিন্ডিকেটের এমন কারসাজিতে দেশে উৎপাদিত লবণের বিক্রি কমে যাচ্ছে। ভরা মৌসুমেও নারায়ণগঞ্জের লবণ মিলগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আয় কমে গেছে লবণ শ্রমিকদের।

সংশ্নিষ্টরা বলছেন, এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে কক্সবাজারের কয়েক লাখ লবণ শ্রমিক আর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থাকা লবণ মিল ও মিলের শ্রমিকদের ওপর।

চিকিৎসকরা বলছেন, শিল্প লবণের কারণে মানবদেহে কিডনী ও লিভার ড্যামেজসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এ লবণকে মাদকের চেয়েও ক্ষতিকর বিষ বলে মন্তব্য করেছেন লবণ ব্যবসায়ীরা।

নারায়ণগঞ্জ লবণ আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক সাইদুর হক লিপন জানান, চিটাগাংয়ের একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিনই ২০ থেকে ২৫টি ট্রাকভর্তি ইন্ডাস্ট্রিয়াল লবণ নারায়ণগঞ্জে আসছে। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানায় ও গোডাউনে বস্তা খুলে বিভিন্ন খাবার লবণের ব্র্যান্ডের নামে ছোট ছোট প্যাকেটে ভরে ফেলা হয়। এসব লবণ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

লবণ ব্যবসায়ীরা বলছেন, ইন্ডাস্ট্রিয়াল লবণ দেখতে রিফাইন করা খাবার লবণের মতোই সাদা। তাই এটি আমাদনী করার পরপর বস্তা খুলেই ছোট ছোট প্যাকেটে ভরে বাজারজাত করা যায়। রিফাইন করতে হয়না। ফলে রিফাইন করা বাবদ টাকা বেঁচে যায়। ফলে এটি খুচরা বাজারে খাবার লবণের চাইতে কেজি প্রতি দশ থেকে বারো টাকা কমে বিক্রি করা যায়। এসকল লবণ সাধারণত জামালপুর, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন মফস্বল এলাকাগুলোতে সরবরাহ করা হয়ে থাকে।

জানা গেছে, এই লবণ মানবদেহের জন্য ক্ষতিকর। দেশি লবণ চাষ করার পর এটির রঙ থাকে লালচে। লবণ মিলে এটি রিফাইন করার পর রঙ সাদা হয়। ইন্ডাস্ট্রিয়াল লবণ বা গ্লোবাল সল্টের সুবিধা হচ্ছে এটি দেখতে রিফাইন করা খাবার লবণের মতোই সাদা। রিফাইন করতে হয় না বলে এটাতে খরচ বেঁচে যায়। এ জন্য খুচরা বাজারে খাবার লবণের চাইতে কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা কমে এটা বিক্রি করা যায়। দাম কম হওয়ায় এ লবণ ইতিমধ্যে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) হিসাব অনুযায়ী, দেশে ভোজ্য লবণের চাহিদা ১৬ থেকে ১৭ লাখ টন, শিল্প লবণের চাহিদা ৩ লাখ ৮৩ হাজার টন। কিন্তু গত অর্থবছর দেশে শিল্পের কাঁচামাল হিসেবে ১৪ লাখ ৪০ হাজার ৭৫৮ টন লবণ আমদানি হয়েছে।

অর্থাৎ গত অর্থবছরে প্রায় ৪ গুন বেশী ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করা হয়েছে। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড ৮ লাখ ৯০ হাজার ১৮০ টন, হোয়াইট সোডিয়াম সালফেট ৫ লাখ ২৪ হাজার ৮৪ টন ও সোডিয়াম সালফেটস ২৬ হাজার ৫৩০ টন আমদানি হয়েছে।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প লবণের আমদানি আশঙ্কাজনক হারে বেড়েছে। চাহিদার দ্বিগুণের বেশি আমদানি হওয়া শিল্প লবণ খোলাবাজারে ভোজ্য লবণ হিসেবে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারদর অপেক্ষা স্থানীয় বাজারে অপরিশোধিত লবণের মূল্য বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে সোডিয়াম সালফেটের নামে সোডিয়াম ক্লোরাইড আমদানি হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

মিয়ানমার থেকে অপরিশোধিত লবণের অনানুষ্ঠানিক বাণিজ্য উৎসাহিত হচ্ছে। স্থানীয় অসাধু ব্যবসায়ীগণ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেট মিশিয়ে বাজারজাত করার ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

ট্যারিফ কমিশন বলছে, কস্টিক সোডার কাঁচামাল হিসেবে আমদানি করা সোডিয়াম সালফেট দেখতে খাওয়ার লবণের মতোই। অসাধু ব্যবসায়ীরা প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ সোডিয়াম সালফেট আমদানি করে তার সঙ্গে সাবান, ডিটারজেন্ট পাউডার ও গার্মেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে বাজারে বিক্রি করছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও আশেপাশের এলাকায় গড়ে ওঠা বেশীরভাগ লবণের মিলগুলোতে রিফাইন বা পরিশোধনের আধুনিক মেশিনারিজ নেই বললেই চলে। তারা দীর্ঘদিন ধরেই সনাতন পদ্ধতিতে লবণ পরিশোধন করে আসছে। কিন্তু বর্তমানে কমপক্ষে এক ডজন লবণ মিল ইন্ডাষ্ট্রিয়াল সল্ট বা শিল্প লবণকে দেশীয় লবণ বলে বাজারজাত করছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা মো: এহসানুল হক জানান, ইন্ডাস্ট্রিয়াল লবণ খেলে মানবদেহে কিডনী, লিভারসহ নানা অঙ্গে জটিল রোগ হতে পারে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সেলিম রেজা জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে শীঘ্রই জোরালো অভিযান পরিচালনা করা হবে।

নারায়ণগঞ্জ লবণ আড়ৎদার সমিতির সভাপতি মামুন জানান, এই গ্লোবাল লবণ মাদকের চেয়েও ভয়ঙ্কর। মাদক মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করে। কিন্তু এই লবণ বেশীদিন খেলে মানুষ জটিল সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নারায়ণগঞ্জ লবণ আড়তদার সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোতালিব মিয়া স্বপন জানান, দেশে লবণের ঘাটতি হলে সরকার ঘাটতির পরিমাণ নির্ধারণ করে মিলগুলোকে আমদানির অনুমতি দেয়। গত বছর দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন হয়েছে। তাই কোনো লবণ আমদানির অনুমতি দেওয়া হয়নি। তবে দেশের বিভিন্ন শিল্পকারখানার জন্য বিশেষ করে ডাইং কারখানার জন্য লবণ আমদানির অনুমতি রয়েছে। নারায়ণগঞ্জের কয়েকটি লবণ মিল মালিকের একটি শক্তিশালী সিন্ডিকেট শিল্পকারখানায় ব্যবহৃত সেই লবণকেই খাবার লবণ হিসেবে বাজারজাত করছে।

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা জানান, খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটি সম্পৃক্ত পানি দিয়ে পরিশোধন করা হয়। যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। কিন্তু চীন থেকে শিল্পকারখানার জন্য যে লবণ আনা হচ্ছে, তা হচ্ছে সোডিয়াম সালফেট। এটা এসিড দিয়ে পরিশোধন করা যা মানবদেহের জন্য ক্ষতিকর। শিল্পকারখানায় ব্যবহার করার মিথ্যা ঘোষণা দিয়ে আনা হলেও এগুলো খাবার লবণ হিসেবে বাজারজাত করা হচ্ছে।

পরিতোষ কান্তি জানান,  দেশে খাবার ও ইন্ডাস্ট্রিয়াল অপরিশেধিত লবণের চাহিদা ৩০ লাখ মেট্রিক টন। তবে মিল মালিকদের হিসাব অনুযায়ী ১৬ লাখ মেট্রিক টন আমদানী করতে হয়। বিদেশ থেকে ইন্ডাস্ট্রিয়াল লবনের নামেই আমদানী করা হয়। মূলত: সালফেট স্বাস্থ্যর জন্য ক্ষতিকর । কিন্তু সালফেটের নামেই ডিক্লারেশন দিয়ে বিদেশ থেকে আমদানী করা হয় সোডিয়াম ক্লোরাইড। এতে করে সরকার বছরে প্রায় ৭০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে ।  এ বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথাও হচ্ছে ।

ইন্ডাস্ট্রিয়াল সল্ট বাজারে প্যাকেটজাত করে বিক্রির অভিযোগের সত্যতা স্বীকার করে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেল জরিমানা করা হয়েছে।  এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা উচিৎ। মূলত: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কয়েকজন কর্মকর্তা এই দূর্ণীতির সাথে জড়িত । বিশেষ করে জেলা বিসিক এর আয়োডিন সংশ্লিষ্ট কর্মকর্তা এই বিসয়ে সবচাইতে বেশী দূর্ণীতির সাথে যুক্ত । তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেই বেড়িয়ে আসেব ধলের বিড়াল ।

Previous Post

নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির নির্বাচন

Next Post

এক মায়ের আবেগঘন স্ট্যাটাসে আরেক মায়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
এক মায়ের আবেগঘন স্ট্যাটাসে আরেক মায়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

এক মায়ের আবেগঘন স্ট্যাটাসে আরেক মায়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য