• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

খেজুর রসের সন্ধানে ব্যস্ত কেশবপুরের গাছিরা

Monday, 15 November 2021, 10:13 am
খেজুর রসের সন্ধানে ব্যস্ত কেশবপুরের গাছিরা
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

মশিয়ার রহমান, কেশবপুর

‘যশোরের যশ খেজুরের রস’ শুধু কথায় নয়, কাজেও সঠিক। শীতের আমেজ শুরু হয়েছে। তাই প্রতি বছরের মতো যশোরের কেশবপুর অঞ্চলের গাছিরা খেজুরের রস আহরণের জন্য তোড়জোড় শুরু করেছেন। গাছিরা খেজুর গাছ থেকে রস বের করার জন্য শুরু করেছেন প্রাথমিক পরিচর্যা। স্থানীয় ভাষায় এটাকে বলা হয় গাছ তোলা । এক সপ্তাহ পরই আবার চাছ দিয়ে নলি, গুজা লাগানো হবে। খেজুর গাছ থেকে রস বের করতে তিন স্তর পেরিয়ে পক্ষ কাল পরেই রস আহরণ শুরু হয়। গ্রাম বাংলায় এখন চোখে পড়ছে খেজুর গাছ তোলা চাছার দৃশ্য। গাছিরা এখন মাঠে মাঠে মহা ব্যস্ত সময় পার করে চলেছেন ।

আর কিছুদিন পরই গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ থেকে সুমধুর রস বের করে গ্রামের ঘরে ঘরে শুরু হবে নতুন গুড়, পাটালি তৈরির মহা উৎসব। গ্রামে গ্রামে খেজুরের রস জ্বালিয়ে পিঠা, পায়েস, মুড়ি মুড়কি ও নানা রকমের মুখরোচক খাবার তৈরির করার ধুম পড়বে। আর রসে ভেজা কাচি পোড়া পিঠার (চিতই পিঠা) স্বাদই আলাদা। নলেন গুড়, ঝোলা গুড় ও দানা গুড়ের সুমিষ্ট গন্ধেই যেন অর্ধ ভোজন। রসনা তৃপ্তিতে এর জুড়ি নেই। নলেন গুড় পাটালির মধ্যে নারিকেল কোরা, তিল ভাজা মিশালে আরো সুস্বাদু লাগে।

কেশবপুরের ঐতিহ্য গুড়-পাটালির ইতিহাস অনেক প্রাচীন। এখানকার বিখ্যাত এ গুড়-পাটালি ভারত, পাকিস্তান, আমেরিকা, মালেশিয়াসহ বিভিন্ন দেশে যায়। খেজুরের গুড় থেকে ‘ব্রাউন সুগার’ উৎপাদনেরও সুনাম রয়েছে । অবশ্য খেজুর গাছ অন্যান্য গাছের মতো বপন করা বা সার মাটি দিতে হয় না। প্রাকৃতিক নিয়মেই মাঠে পড়ে থাকা খেজুরের আঁটি (বিচি) থেকে চারা জন্মায়। সৃষ্টি হয় খেজুরের বাগান। তবে খেজুর গাছ ইট ভাটার জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় বেশ আগের থেকে এ অঞ্চলে গুড়, পাটালির উৎপাদন বহুলাংশে কমে গেছে। এখন আর আগের মতো মাঠ ভরা খেজুর বাগানও নেই, নেই মাঠে মাঠে রস জ্বালানো বান (চুলো)। যা আছে তা নিতান্তই কম। নলেন গুড়, পাটালি পাওয়া দুষ্কর। এ মৌসুমে যা তৈরি হয় তা রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আবহমান কাল থেকে এই বাংলায় নবান্নের উৎসব পালনে খেজুর গুড়ের কদর বেশি।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গাছিরা গাছ পরিষ্কার বা তোলা চাচা করার জন্য গাছি দা, দড়ি তৈরিসহ ভাড় (মাটির ঠিলে) ক্রয় ও রস জ্বালানো জায়গা ঠিক করাসহ বিভিন্ন কাজে রয়েছে ব্যতিব্যস্ত। তবে সংশ্লিষ্টরা জানান গাছ কাটা, রস জ্বালানো ও গুড়-পাটালি তৈরির উপকরণের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবার অন্য বছর গুলোর তুলনায় গুড়-পাটালির দাম বেশি হবে।

খেজুর গাছ তোলার গাছি, আবদুল জলিল মোড়ল, আবুল বাসার মোড়ল, মেম্বার হাবিবুর রহমান, আবদুল মাজিদ মোড়ল, আবদুল মোতালেব মোড়ল, মকছেদ মোড়লসহ একাধিক গাছিরা বলেন, শীত চলে আসছে। এখন খেজুর গাছ তোলার সময়। খেজুর রসের গুড়-পাটালি তৈরি করে কেশবপুর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। এতে আমরা অনেক লাভোবান হয়ে থাকি। কিন্তু ইট ভাটায় খেজুর গাছ মেরে জ্বালাানি কাজে ব্যবহার করার কারণে এ ঐতিহ্য বিলীন হতে চলেছে। সরকারি ভাবে উদ্যোগ না নিলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে ।

কেশবপুর অঞ্চলে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় ঐতিহ্য ধরে রাখতে সরকারের বন বিভাগের উদ্যোগে গত কয়েক বছর আগে খেজুর গাছ রোপণের কাজ শুরু করেছে। ‘বৃহত্তর যশোর জেলার কেশবপুর উপজেলার জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ অঞ্চলে রোপিত হয়েছে খেজুর গাছের সাড়ে ৪ লাখ চারা। দেশি জাতের সাথে পরীক্ষামূলকভাবে আরব দেশীয় খেজুরের চারাও রোপণ করা হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। তবে ইট ভাটায় খেজুর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ না করলে এক সময় খেজুর গাছ পরবর্তী প্রজন্মের কাছে শুধু আরব্য উপনাসের গল্পে পরিণত হবে।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, খেজুর গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের জন্য আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। ইট ভাটায় খেজুর গাছ জ্বালানি হিসেবে ব‍্যবহারে সরকারিভাবে বন্ধে উর্দ্ধতন কর্তৃকক্ষের সাথে আলোচনা করা হবে। পাশাপাশি যশোরের যশ খেজুরের রস এ প্রবাদটি যথার্থ প্রমাণের জন্য রস অহরণে তারা যাতে আরও যত্নবান হন, সে জন্য গুড়ের ন‍্যায‍্যমূল‍্য পাওয়ার নানা উদ‍্যোগ নেয়া হয়ে থাকে। সূত্র : .alokitobangladesh.com

Previous Post

অটো ছিনিয়ে নিতে নির্মম হত্যাকান্ড

Next Post

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের আরো একজনের মৃত্যু

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের আরো একজনের মৃত্যু

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের আরো একজনের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য