• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতার কান্ড !

Monday, 15 November 2021, 9:00 pm
সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতার কান্ড !
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সাধারণ মানুষের জন্য বরাদ্দ দেওয়া জেলা পরিষদের সাবমারসিবল পাম্প থেকে পানি উত্তোলন করে বাড়িতে বাড়িতে সাপ্লাই দিয়ে পানি বিক্রি করার অভিযোগ উঠেছে এনায়েত হোসেন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

এনায়েত হোসেন এলাকায় নিজেকে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেতা হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। তিনি মিজমিজি পাইনাদী পশ্চিম এলাকার বাসিন্দা। জনসাধারণের জন্য জেলা পরিষদের দেওয়া সাবমারসিবল পাম্পটি তিনি নিজের বাড়ির সামনে স্থাপন করান।

মিজমিজি পাইনাদী পশ্চিম এলাকায় এনায়েত হোসেনের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ লাখ টাকা ব্যয়ে ২০১৬-১৭ অর্থ বছরে সাবমারসিবল পাম্পটি স্থাপন করা হয়। পানির পাম্পটি জনসাধারণের ব্যবহারের জন্য বরাদ্দ থাকলেও তিনি তা পাইপ দিয়ে আলাদা আলাদা করে বাড়িতে বাড়িতে দিয়ে বিক্রি করেন।

জানা যায়, মিজমিজির মতিন ব্রিজ সংলগ্ন এলাকায় বসানো পানির এই পাম্পটি প্রথমে কয়েক দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও পরে তা দখলে নেন এনায়েত হোসেন। সরকারি পাম্পটি দখলে নিয়ে তিনি আলাদা আলাদা পাইপ দিয়ে খালের দু’পাশের ১০/১২ টি বাড়িতে পানি সাপ্লাই দিচ্ছেন। বাড়ি প্রতি তিনি ৮’শ থেকে ১ হাজার টাকা করে টাকা নেন মাসে। মিজমিজি পাইনাদী পশ্চিম ও খালের পশ্চিম পাশের আক্তার, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম, এমরান, আবুল, মুক্তুলের বাড়িতে এবং হেকিমের ছোটভাই মতিনের ভাড়াকৃত কার্টুন ফ্যাক্টরিসহ আরও কয়েকজন গ্রাহক রয়েছে তার।

মিজমিজি পাইনাদী পশ্চিম এলাকার স্থানীয় এক প্রবীণ বলেন, আমি নিজেও আওয়ামী লীগের একজন কর্মী। মুক্তিযুদ্ধের আগে থেকে বঙ্গবন্ধুর দল করি। কখনো দলের মান সম্মানে আঘাত আসে এমন কাজ করি নাই। তবে বর্তমানে দল অনেকদিন ধরে ক্ষমতায় থাকায় দলের নাম ভাঙিয়ে ও বিভিন্ন ভূঁইফোড় সংগঠন তৈরি করে দলের বদনাম করা হচ্ছে। এনায়েত হোসেন সরকারি পানির পাম্প দখল করে পানি বিক্রি করছেন। তিনি দলের নাম ভাঙিয়ে একাজ করছেন। তা দলের জন্য ভালো নয়। আমি দলের দায়িত্বশীলদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যারা দলের নাম ভাঙিয়ে দলের বদনাম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কেএম রাশেদুজ্জামান বলেন, জেলা পরিষদের দেয়া সাবমারসিবল পানির পাম্প জনসাধারণের জন্য উন্মুক্ত। এখান থেকে পানি নিয়ে বিক্রি করার কোনো সুযোগ নেই।

এদিকে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে এনায়েত হোসেন বলেন, আমার বিরুদ্ধে কয়েকটি গ্রুপ অপপ্রচারে নেমেছে। সর্বশেষ তিনি এ প্রতিবেদককে নিউজটি না করার জন্য অনুরোধ করেন।

Previous Post

গ্যাস বিস্ফোরণে মা হারা শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

Next Post

‘ক্ষমা না চাইলে পাকিস্তানের এই দেশে খেলার দরকার নেই'

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
‘ক্ষমা না চাইলে পাকিস্তানের এই দেশে খেলার দরকার নেই’

‘ক্ষমা না চাইলে পাকিস্তানের এই দেশে খেলার দরকার নেই'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য