• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ষোলতে ২ কোটি বাইশে কত ?

Tuesday, 7 December 2021, 10:57 pm
ষোলতে ২ কোটি বাইশে কত ?
46
SHARES
148
VIEWS
Share on FacebookShare on Twitter

গত সিটি করপোরেশন নির্বাচনে হটাৎ করেই বিএনপির মনোনয়ন সংগ্রহ করে আলোচনায় আসেন সাখাওয়াত হোসেন খান। নির্বাচনে খুব একটা সুবিধা করতে না পারলেও বেশ ভালো পরিচিতি অর্জন করে নেন রাজনৈতিক ক্যারিয়ারে। তবে একটু জোর দিলেই তিনি জিততে পারতেন সেবারের নির্বাচনে এমনটাই দাবী করেছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু তা না করে উল্টো ২ কোটি টাকার বিতর্কে জড়িয়ে গেছেন সাখাওয়াত হোসেন খান। এরই মধ্যে সাখাওয়াত হোসেন খান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নতুন করে আবারও সামনে এসেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দলীয়ভাবে এখনও কোন সিদ্ধান্তে বিএনপি উপনীত হতে না পারলেও মনোনয়ন সংগ্রহ করে নিয়েছেন সাখাওয়াত হোসেন খান। দল নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রতীকে দাঁড়াবেন নির্বাচনে। তার এমন আত্মপ্রত্যয় দেখে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের মাঝে। তবে কি এবারও আর্থিক বিষয় নিয়ে বিতর্কে জড়াতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন খান ?

বিতর্কের তথ্য উপস্থাপন করেন সাখাওয়াত হোসেন খানের সাবেক ঘনিষ্ঠ নেতা আবু আল ইউসুফ খান টিপু। তিনি ২০১৬ সালের নির্বাচনে পুরোটা সময় সাখাওয়াত হোসেন খানের পাশে ছায়ার মত ছিলেন। নির্বাচনের পরেই কোন একটি বিষয়ে তাদের মাঝে ফাটল ধরে। তারপরেই বেরিয়ে আসে মূল ঘটনা। এই প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গতবার যখন নির্বাচন আসলো তখন আমি তৈমূর আলম খন্দকার, আবুল কালাম এবং গিয়াসউদ্দিন সাহেবকে অনুরোধ করেছি নির্বাচন করার জন্য। কিন্তু তারা কেউ রাজি হয়নি। সেই সময়ে সাখাওয়াত হোসেন খানের সাথে এডভোকেট হওয়ার সুবাদে আমার সুসম্পর্ক ছিলো। সে আমাকে বললো আমি নির্বাচন করতে চাই। আমি বললাম নির্বাচন করতে তো ফান্ড লাগবে। সে বললো আমি ১ কোটি টাকা খরচ করতে পারবো। আমি ম্যাডাম আর মহাসচিবের সামনে ৪৫ মিনিট কথা বললাম তাকে নমিনেশন দেয়ার আমি তখন বলুলাম, ম্যাডাম সাখাওয়াত ৭ মার্ডার মামলায় নেতৃত্ব দিয়েছে, বেশ কয়েকবার আইনজীবী সমিতির সভাপতি ছিলো। ম্যাডাম এই কথা শুনে আমার সামনেই মহাসচিবকে বললেন, এই ফখরুল সাখাওয়াতকে নমিনেশন দিয়ে দাও।’

তাকে নমিনেশন এনে দেয়ায় সিনিয়র নেতারা আমার উপর ক্ষুব্ধ হয়। ম্যাডাম তৎকালীন দলের মিডিয়া উইং শাইরুলকে বললো আমার সাথে যেন ২৪ ঘন্টা কন্টাক রাখে। নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত হবার ৩ দিন পর সে বলে আমার কাছে টাকা নাই তুমি ম্যাডামের কাছে টাকা চাও। আমি শাইরুল ভাইকে বলার পর সে বলে, সাখাওয়াত না বললো ১ কোটি খরচ করবে ? তাহলে তার টাকা কোথায় ? তারপরে ম্যাডামকে অনুরোধ করে টাকা আনিয়েছি ।

সাখাওয়াতের পুরো নির্বাচনী কার্যক্রমে আমি অলিখিত ভাবে প্রধান সমন্বয়কারী হয়ে গেলাম। কে কোন ওয়ার্ডে যাবে, কে কোথায় প্রচারণা চালাবে, কোথায় লিফলেট পোষ্টার যাবে সব আমি দেখভাল করেছি। তারপরে নির্বাচন হলো, আমরা ফেল করলাম। ইলেকশনের পরে আমার কাছে খবর আসলো সে একটা পক্ষ থেকে টাকা নিয়েছে ২ কোটি টাকা। তাছাড়া দলের শুভাকাঙ্ক্ষীরা দলের নির্বাচনের তহবিল ফান্ডে বেশ কিছু অর্থ দিয়ে সহায়তা করে। সেই টাকাও সে নির্বাচনে খরচ করেনি। দেখলাম নেতাকর্মীরা হতাশ। ম্যাডাম নির্বাচনের জন্য বিশাল বাজেট পাঠিয়েছিলো যা দিয়ে আমরা মাঠ গরম সহ নির্বাচনের কাজে মাঠে ছিলাম। আর সে একপক্ষের থেকে ২ কোটি টাকা আর বিএনপি মাইন্ডের ব্যবসায়ীদের টাকা সে আর খরচ করেনি। এটা শুনে আমার বিবেকে খুবই বেঁধেছে। আমার কথা হচ্ছে, তুমি নির্বাচন করলা, এত পরিচিত হলো, কিন্তু ১ কোটি টাকার কথা বলে ৫ লাখ টাকাও খরচ করে  নাই।

তার এমন তথ্য ফাঁস হবার পর চারদিকে সমালোচনার ঝড় উঠে। জেলার অন্যান্য নেতারাও ক্ষুব্ধ হন সাখাওয়াতের এমন কান্ডে । যদিও এসব বিষয় বার বারই অস্বীকার করে আসছিলেন সাখাওয়াত হোসেন খান। প্রতিবারই বলেছেন এই অভিযোগ প্রমান করতে। তবে তার ঘনিষ্ঠ নেতার মুখ থেকে আসা এই অভিযোগ দলের অন্যান্যরা অবিশ্বাস করতে পারেননি। কম বেশী সকলেই বিশ্বাস করেছেন।

২০২২ সালের ১৬ জানুয়ারি নির্বাচন সামনে রেখে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির পরাজিত এই প্রার্থী। তবে এবারও কি স্বাভাবিক নির্বাচন করবেন নাকি গতবারের মত আবারও বিতর্কে জড়িয়ে যাবেন ? কিংবা, গতবার জড়িয়েছিলেন ২ কোটি টাকার বিতর্কে, এবার কত টাকায় জড়িয়ে যাবেন ? সত্যিই তিনি বিজয় চান নাকি নির্বাচনকে কাজে লাগে অন্যান্য সুবিধা আদায়ই তার মূল লক্ষ্য হবে ? সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রশ্নের উত্তর সময়েই বেরিয়ে আসবে। নিশ্চিত জয়ের চাইতে আর্থিক বিতর্কে জড়িয়ে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এমন ব্যক্তির উচিৎ নির্বাচন না করে দলের সাংগঠনিক কাজে মনোনিবেশ করা। এতে করে একদিকে দল শক্তিশালী হবে এবং তার বদলে যোগ্য প্রার্থী দলের জন্য জয় ছিনিয়ে আনতে পারবে।

তবে সাখাওয়াত হোসেন খান বার বার এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এর সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। এসব এক ধরনের প্রপাগান্ডা। আমাকে হেয় প্রতিপন্ন করতে কোন বিশেষ কারসাজি । সূত্র : thenewsnarayanganj.com

Previous Post

নাসিক নির্বাচন : ৯০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

Next Post

নারায়ণগঞ্জের শ্রম ভবন ও মহিলা হোস্টেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নারায়ণগঞ্জের শ্রম ভবন ও মহিলা হোস্টেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের শ্রম ভবন ও মহিলা হোস্টেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য