• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“আমি আইভী সৎ সাহসিকতার সাথে মোকাবেলা করি”

Wednesday, 22 December 2021, 11:25 pm
“আমি আইভী সৎ সাহসিকতার সাথে মোকাবেলা করি”
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

আমি এই শহরে চাঁদাবাজি করি না, আমার দু-চারটা বাড়িও নাই, ব্যবসাও নাই। আমি তেল ব্যবসা করি না, ঝুটের ভাগ নিতে যাই না। আমার দলের পদ-পদবী নিয়েও আমি প্রতিযোগিতা করি না। আমি এই শহরে নিরীহ মানুষের মতো রাজনীতি করি। আমি মানুষের সেবা করি। এর মানে এই না যে, এই শহরে খুন করবেন, চাঁদাবাজি করবেন আর আমি তাকিয়ে দেখবো। এই চরিত্রের কথা আপনারা জানেন। আমি আইভী এইসব অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করি।’

এভাবেই চিরাচরিত ভঙ্গিমায় দৃঢ়তার সাথে কঠোর ভাষায় বুধবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনের পাশে খেলাঘর আসরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র চিকিৎসক সেলিনা হায়াৎ আইভী মন্তভ্য করেছেন ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারকে ‘কাকা’ সম্বোধন করে আইভী আরও বলেন, ‘আপনি আপনার ভোট চান, আমি আমার ভোট চাইবো। জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে।’

সরকারি দলের প্রার্থী হলেও কোনো অতিরিক্ত সুবিধা তিনি নিচ্ছেন না জানিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলেন, গত তিনটি নির্বাচনেও কোনো সুবিধা নেননি তিনি। একবার বিরোধী দলে ছিলেন। অন্য দুইবার সরকারি দলে থেকেও কোনঠাসা অবস্থায় ছিলেন। এইবারও তিনি কোনঠাসা অবস্থায়। এই নির্বাচনে বেশি সুবিধা নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম।

তিনি আরও বলেন, ‘উনি কাদের থেকে সুবিধা নিচ্ছেন তা শহরবাসী জানেন। সুতরাং আমি ওইদিকে হাঁটবো না। আমি কোনঠাসা অবস্থায় থেকেই মানুষের দ্বারে যেতে চাই, মানুষের দুয়ারে যেতে চাই। আমি সেবা করতে চাই। আমার স্বার্থ এতটুকুই।’

সদ্য সাবেক মেয়র ও আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জনগণ যাকে পছন্দ করে ভোট দেবে, আগামীতে সে সিটি কর্পোরেশন চালাবে। আমরা যেন কোনো ধরনের সহিংসতা, বিভেদের আশ্রয় না নেই। কারও প্রভাবে প্রভাবিত হয়ে নারায়ণগঞ্জবাসীর জন্য কোনো গলদ (ভুল) কাজ যেন না করি।’

নৌকা প্রতীকের জন্য মনোনীত প্রার্থী হলেও নিজেকে ‘সকলের আইভী’ বলে উল্লেখ করেন তিনি। আইভী বলেন, ‘আমার মার্কা আইভীই। আমার মার্কা ছিল মোমবাতি, দোয়াত-কলম, আমার মার্কা ছিল নৌকা। এখনও আমার মার্কা নৌকা হলেও আমি আপনাদের আইভী। এই শহরের মানুষ আমার দ্বারা কখনও নির্যাতিত হবে না। এই কথা মনে রেখে আমার জন্য দোয়া করবেন।’

নির্বাচন ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন সরকারদলীয় প্রার্থী। ২০১১ সালেও এমনটা করা হয়েছিল, বলেন তিনি। সাধারণ জনগণকেই এইসব প্রতিহত করার আহ্বান জানান ডা. আইভী।

এই সময় আরও উপস্থিত ছিলেন খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, ফারুক মহসিনসহ অনেক সাংস্কৃতিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন ।

Previous Post

ড্রােজার চাপায় রূপগঞ্জে অটো চালক নিহত

Next Post

করোনার কারণে এবারো বই উৎসব হচ্ছে না

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
করোনার কারণে এবারো বই উৎসব হচ্ছে না

করোনার কারণে এবারো বই উৎসব হচ্ছে না

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য