• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শেখ হাসিনা চুল-চেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন’-নানক

Friday, 24 December 2021, 7:44 pm
‘শেখ হাসিনা চুল-চেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন’-নানক
28
SHARES
89
VIEWS
Share on FacebookShare on Twitter

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এই বিজয় সমাবেশের অনুষ্ঠান করেছি। এই বিজয় সমাবেশের উপস্থিতি জানান দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে নারায়ণগঞ্জবাসী। শেখ হাসিনা চুল-চেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন। আইভী গতবার ৮৩ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছিল। ইনশাল্লাহ এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবে। আমরা এক ঝাঁক নেতৃবৃন্দ এসেছি, শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। জননেত্রী শেখ হাসিনা সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের মাধ্যমে ২০২২ সালের শুভ সূচনা করতে চান।’

এভাবেই দৃঢ়তার সাথে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর শেখ রাসেল নগর পার্কে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিএনপির একজন প্রার্থী দাঁড়িয়েছেন। তিনি আপাতত তার লেভেলটি উঠিয়ে ফেলেছেন। তিনি বলতে চান তিনি নিরপেক্ষ এবং দলবিহীন প্রার্থী। আমি আপনাদেরকে বলবো এটি তাদের আরেকটি কৌশল। সব মূহুর্তে আপনাদের আরও সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জয়লাভ করাতে হবে। প্রতিটি কেন্দ্রে কমিটি হবে। তাদের দায়িত্ব থাকবে প্রতি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে সেলিনা হায়াৎ আইভীর আহবানকে পৌঁছনো। আপনারা কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে পা দিবেন না।’

নানক আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেতায় নেতায় প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কর্মীরা হলো শেখ হাসিনার কর্মী। প্রতিযোগিতা যাতে প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে আপনাদের কড়া দৃষ্টি রাখতে হবে। স্ব স্ব জায়গা থেকে এই নির্বাচনে ক্যাম্পিং করতে হবে, ভোটারদের বাড়িতে বাড়ি যেতে হবে এবং নৌকায় মার্কায় ভোট আনতে হবে। এটা আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহবান। এই সমাবেশের মাধ্যমে আমি আশ্বস্ত হয়েছি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিজয়কে কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না।’

কানায় কানায় পরিপূর্ণ দেওবোগ রাসেল পার্ক ও আশেপাশের এলাকায় নেতা-কর্মীর উপস্থিতিতে এই সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।

প্রধান বক্তা ছিলেন সাবেক নাসিক মেয়র ও ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন, এবিএম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সংরক্ষিত আসনে সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, আরজু রহমান ভূঁইয়া, মিজানুর রহমান বাচ্চু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ অনেক নেতা এ সময় উপস্থিত হয়ে বিজয় সমাবেশ সফল করে তুলেন।

Previous Post

স্বার্থ হাসিলে আবার বিতর্কে ফেরদাউস

Next Post

“আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা”- আইভী

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
“আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা”- আইভী

“আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা”- আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য