• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ সংবাদে মামলা

‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ সংবাদে মামলা

Thursday, 3 February 2022, 7:12 pm
‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ সংবাদে মামলা
68
SHARES
220
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘খ’ অঞ্চলে মামলাটি দায়ের করেন। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করায় মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী অ্যাডভোকেট রবিউল আমিন বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে তিনি মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন। মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীরা নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নগরীর চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভবনে সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতপর্বের বিষয়ে কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি এবং সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এদিকে নারায়ণগঞ্জ টুডে অনলাইন পোর্টালে ‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ১ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির মতবিনিময় সভার কথা উল্লেখ করা হয়।

এদিকে বাদী মামলায় দাবি করেছেন, ওইদিন তাদের সংগঠনের কোনো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়নি। মামলার বিবাদী নারায়ণগঞ্জ টুডের সম্পাদক কল্পিত সভা দেখিয়ে কল্পিত সংবাদ প্রকাশ করেছেন। এতে জেলা আইনজীবী সমিতি তথা সর্বস্তরের আইনজীবীদের মানহানি হয়েছে। মামলায় সীমান্ত প্রধান ছাড়াও অজ্ঞাত সংবাদদাতা হিসেবে আরও একজনকে আসামি করা হয়েছে।

এই বিষয়ে মামলার বিবাদী ‘নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধান বলেন, ‘ওইদিন নারায়ণগঞ্জ টুডের প্রতিবেদকের সাথে বিরূপ আচরণ করে সভা থেকে বের করে দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল। এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে। এই বিষয়ে সংক্ষুব্দ হতে পারতেন ওই ব্যক্তি যার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু মামলা করা হয়েছে আইনজীবী সমিতির পক্ষ থেকে। এটি করা হয়েছে খালেদ হায়দার খান কাজল যিনি মুনতাসির মামুনের বইয়ে উল্লেখিত রাজাকার গোলাম রাব্বানী খানের ছেলের ইন্ধনে।’

তিনি আরও বলেন, ‘ওইদিনের অনুষ্ঠানটি মতবিনিময় সভা হিসেবে অন্যান্য নিউজ পোর্টালেও উল্লেখ করা হয়েছিল। আইনজীবী সমিতি যদি মনে করে সেদিন মতবিনিময় সভা বিষয়টি লেখা সঠিক হয়নি সে অনুযায়ী তারা প্রতিবাদলিপি পাঠাতে পারতো। প্রয়োজনে লিগ্যাল নোটিশও পাঠাতে পারতো। কিন্তু তারা তা না করে সাধারণ আইনজীবীদের একটি সংগঠনকে সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়েছে। যা অনুচিত বলে মনে করি। আর মামলা আমি আইনগতভাবেই লড়বো।’

Previous Post

নারায়ণগঞ্জের শিক্ষা কি রাজনৈতিক দলগুলো নেবে

Next Post

ফতুল্লার আমান খুন : মায়ের মামলা আশরাফুল গ্রেপ্তার

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
ফতুল্লার আমান খুন : মায়ের মামলা আশরাফুল গ্রেপ্তার

ফতুল্লার আমান খুন : মায়ের মামলা আশরাফুল গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য