• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পত্রিকা অফিসে তান্ডব : ৮ সন্ত্রাসী রিমান্ডে

পত্রিকা অফিসে তান্ডব : ৮ সন্ত্রাসী রিমান্ডে

Sunday, 13 February 2022, 7:15 pm
পত্রিকা অফিসে তান্ডব : ৮ সন্ত্রাসী রিমান্ডে
84
SHARES
272
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৮ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এর আদালত আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালতের দায়িত্বরত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সদর থানা পুলিশ গ্রেপ্তার ৮জনকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করে।’

ওই ৮ জন হলেন শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, মো. নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন।

বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আবু আল ইউসুফ খান টিপু ও আজিজ আল মামুন।

এর আগে রোববার ভোর রাত ১২টায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করেন ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল। পরে রাত থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাদের সাত দিনের রিমা আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বাদী হয়ে ১৯জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অফিসে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।’

মামলায় আসামিরা হলেন নাসির (৩৫), আক্তার নূর (৪৫), রবিন (২৯), রাতুল (২৫),  মনির (২৮), শ্যামল সাহা লক্ষণ (২৬), কৃষ্ণা সাহা (২৬), মুকিত (২৯), মো. নাসির হোসেন (৩১), শাকিল (৩০), সুমন (৩১), সানি (৩২), সনেট (২৭), আন্নান (২৯), কাজল (৩২), রুবেল (২৭), সিনাফী (৩১), ফারুক (৩৫), ইসমাইল (৩১)।

উল্লেখ্য শনিবার দুপুর ১২টা ২৫মিনিটে স্থানীয় পত্রিকা ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ অফিসের নিচে অর্র্ধশতাধিক সন্ত্রাসী মোটরসাইকেলে এসে অবস্থান নেন। তাঁরা অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। শুক্রবার সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রধান সংবাদ ছিল ‘যা ছিল খসড়া চার্র্জশিটে’। সংবাদটি কেন প্রকাশ করা হয়েছে, তার কৈফিয়ত জানতে চান হামলাকারীরা।

তাঁরা বলেন,‘তোরা আজমেরী ওসমানের বিরুদ্ধে নিউজ করস। কালকের মধ্যে পত্রিকায় ক্ষমা না চাইলে পত্রিকা অফিস জ্বালিয়ে দেব ও সম্পাদককে গুলি করে মেরে ফেলব।’ হামলাকারীরা প্রায় ১৫ মিনিট কার্যালয়ে অবস্থান করে হুমকি দিয়ে চলে যান। এসময় বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। সিসি ক্যামেরা ভাঙচুর করেন।

একটি পিসির হার্ডডিক্সও খুলে নিয়ে যায়।’দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বলেন, ‘সম্প্রতি ত্বকী হত্যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ১১ ফেব্রুয়ারী একটি র‌্যাবের সেই প্রকাশিত খসড়া চার্জশীট নিয়ে সংবাদ প্রকাশ হয়। মূলত সেই খসড়া চার্জশীট র‌্যাব প্রকাশ করে এবং ত্বকীর বাবা রফিউর রাব্বি গণমাধ্যম কর্মীদের সরবরাহ করে। সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে আমাদের নিজেদের মনগড়া বক্তব্য নাই। কিন্তু তারা যেভাবে অফিসে হানা দিয়েছে সেটা ন্যাক্কারজনক। তারা অফিসের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও একটি পিসির হার্ডডিস্ক নিয়ে গেছে। ভাঙচুর করেছে ক্যামেরা। সাংবাদিক ও স্টাফদের বিভিন্ন হুমকি ধমকি দিয়েছে।’

তিনি বলেন, ‘এরা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থক। ত্বকীর ওই নিউজে আজমেরী ওসমানের নাম ছিল। সেজন্যই তারা এসে এ হামলা চালায়। হামলাকারীরা কৈফিয়ত দিতে বলে কেন আজমেরী ওসমানের নামে নিউজ করেছি। এতেই স্পষ্ট হয় যারা হামলা করেছে তারা আজমেরী ওসমানের সমর্থক।’

Previous Post

চাচার ৫ মিনিট, ভাতিজার বাহিনীর তান্ডব ! টক অব দ্য টাউন

Next Post

ফের নারায়ণগঞ্জ মহানগরীর দায়িত্ব নিলেন আইভী

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
ফের নারায়ণগঞ্জ মহানগরীর দায়িত্ব নিলেন আইভী

ফের নারায়ণগঞ্জ মহানগরীর দায়িত্ব নিলেন আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য