• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৩ চেয়ারম্যানের ঔদ্ধত্য ! স্বারকলিপির পর মামলার ঘোষণা

৩ চেয়ারম্যানের ঔদ্ধত্য ! স্বারকলিপির পর মামলার ঘোষণা

Wednesday, 23 February 2022, 8:21 pm
৩ চেয়ারম্যানের ঔদ্ধত্য ! স্বারকলিপির পর মামলার ঘোষণা
20
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে তিন চেয়ারম্যানকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। আওয়ামীলীগ থেকে শুরু হয়েছে ধিক্কার। আওয়ামীলীগ, নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসনাকে নিয়ে  ঔদ্ধত্যপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মানহানি মামলা করতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের নেতারা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকে এসব কথা জানান জেলা আওয়ামী লীগের নেতারা।

এই চেয়ারম্যানরা হলেন, সোনরগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মাহববুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুল, বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে যারা শেখ হাসিনাকে নিয়ে কথা বলবে তাদের ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কটূক্তি করে নারায়ণগঞ্জের তিনজন চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন। তাই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি। অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, খবির হোসেন, আব্দুল কাদির ও সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি একটি ঘুড়ি উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, আমি ভিন্নমতের মানুষ। ভিন্ন দলের মার্কা নিয়ে নির্বাচন করি। আমি যাই করি না কেন আওয়ামী লীগ করি বা জাতীয় পার্টি করি আমি ওসমান পরিবারের সৈনিক ওসমান পরিবারের কর্মী। আমি কোনো পার্টি বুঝি না, আমি শেখ হাসিনা বুঝি না, আমি তারেক জিয়া বুঝি না, আমি খালেদা জিয়া বুঝি না, আমি শেখ মুজিবুর বুঝি না, আমি বুঝি শুধু ওসমান পরিবার। ওসমান পরিবার যখন যেভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমার জীবন ডাস্টবিন থেকে রাজ প্রাসাদে যেভাবে আনছেন যারা আমি যেভাবে আছি সেভাবে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত।

 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেছেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে, কারো ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইস অফ।  কারণ আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি।

একই সাথে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেছেন, আমি নৌকা না নিলে আরও বেশি ভোট পেতাম। অন্য কেউ হলে পাসই করতো না। আমি পাশ করতে পারছি ।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন দেলোয়ার হোসেন প্রধান এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আলীরটেক ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন। একই সাথে গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়ন মাহবুবুর রহমান বাবুল।

উর্লেখিত তিন চেয়ারম্যানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে চলছে তোলপাড় ।

Previous Post

দুই দারোগার মৃত্যূ : আলমগীরকে ফের রিমান্ডের কারণে গুঞ্জন

Next Post

আড়াইহাজারে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আড়াইহাজারে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

আড়াইহাজারে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য