• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে জমি অধিগ্রহণ : ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

রূপগঞ্জে জমি অধিগ্রহণ : ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

Tuesday, 8 March 2022, 11:47 am
রূপগঞ্জে জমি অধিগ্রহণ : ক্ষতিপূরণে হাইকোর্টের রুল
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

জাপানের অর্থায়নে পূর্বাচলের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালি মৌজায় র‌্যাপিড ট্রানজিট ডেভোলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক, পরিবহন ও সেতু সচিব, ভূমি সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ ১৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রোববার (৬ মার্চ) দেওয়া আদেশের বিষয়টি (সোমবার) গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, তার সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, জাপানের অর্থায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি মৌজায় (পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালি) এল এ কেস নং- ১০/২০১৯-২০ মাধ্যমে ডিপো একসেস করিডোর নির্মাণ প্রকল্পে (র‌্যাপিড ট্রানজিট ডেভোলপমেন্ট প্রজেক্ট লাইন-১) ৯২ দশমিক ৭ একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

প্রজেক্টটিতে বাংলাদেশ সরকারের অর্থায়ন রয়েছে। চূড়ান্ত ক্ষতিপূরণ নির্ধারণ করার সময় পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালি মৌজায় ১৪২ জনের ক্ষেত্রে প্রকৃত জমির মূল্যের চেয়ে কম অর্থ নির্ধারণ করায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হাইকোর্টে দুটি রিট করেন। রিটে পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়।

আদালতের শুনানিতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ক্ষতিপূরণের ক্ষেত্রে সরকার আইনের বিধান অনুসরণ করেনি। পার্শ্ববর্তী মৌজার চেয়ে অর্ধেক মূল্যে এ দুটি মৌজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। অথচ স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের ৯ ধারায় পার্শ্ববর্তী এলাকায় ও সম শ্রেণির জমি বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করতে বলা হয়েছে। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত রুল জারি করেন।

রুলে পূর্বাঞ্চলের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালি মৌজায় র‌্যাপিড ট্রানজিট ডেভোলেপমেন্ট প্রজেক্টের (লাইন-১) জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালি এলাকার হালিম মিয়া, রামাধন চন্দ্র, ফারুক মিয়া, হাবিবুর রহমান, হারেছ, আমিনুল ইসলাম ভূঁইয়াসহ ১৪২ ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই রিট দায়ের করেন।

Previous Post

ধর্ষিতাকে বিয়ে : জামিন নিলেন ফতুল্লার সেই এসপি মোক্তার

Next Post

বারবার অপরাধ-অভিযোগ-গ্রেফতার ! আর কত ?

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
বারবার অপরাধ-অভিযোগ-গ্রেফতার ! আর কত ?

বারবার অপরাধ-অভিযোগ-গ্রেফতার ! আর কত ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য