• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আমারে খালি কইরা থুইয়্যা গেলি রে মা’

‘আমারে খালি কইরা থুইয়্যা গেলি রে মা’

Tuesday, 22 March 2022, 7:16 pm
‘আমারে খালি কইরা থুইয়্যা গেলি রে মা’
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

‘মারে, আমারে ছেড়ে কেন চলে গেলি। আমি কারে মা ডাকমু। আমারে খালি কইরা তরা থুইয়্যা গেলি রে মা।’ নিখোঁজের তিন দিন পর সাড়ে তিন বছর বয়সী মেয়ে আরোহী রাজবংশীর লাশ পেয়ে মঙ্গলবার ২২ মার্চ দুপুরে শহরের আল আমিননগর এলাকায় নদীর তীরে বিলাপ করছিলেন বাবা জয়রাম রাজবংশী। তিনি মুন্সিগঞ্জ জেলার ইসমানিরচর এলাকার বাসিন্দা।

গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের হরিপুর এলাকা থেকে শিশু আরোহী রাজবংশী এবং মদনগঞ্জ এলাকা থেকে লঞ্চডুবির নিখোঁজ আবদুল্লাহ আল জোবায়েরের (৩০) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, গত রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যাওয়ার ঘটনায় এ নিয়ে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও এক জন।

লঞ্চডুবির ঘটনায় জয়রাম রাজবংশীর দুই মেয়ে কলেজ শিক্ষার্থী স্মৃতি রাজবংশী ও আরোহী রাজবংশীর মৃত্যু হয়। স্মৃতি রাজবংশী মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। দুই মেয়েকে হারিয়ে মা শিখা রানী রাজবংশী এখন পাগলপ্রায়। তিনি বাড়িতেই আছেন।

জয়রাম রাজবংশী আক্ষেপ করে বলেন, গত শুক্রবার হোলি উৎসবের জন্য বন্দর উপজেলার এশরামপুর এলাকায় মাসির বাড়িতে বেড়াতে যায় দুই বোন। আরোহীকে ছাড়া বাড়িতে ভালো লাগছিল না। তাই তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছিলেন। মেয়েদের বারবার বলেছিলেন ট্রলারে করে আসতে। তাঁর কথা না শুনে মেয়েরা কেন মুন্সিগঞ্জের লঞ্চে উঠল ? এ সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার কথাটা একটু শুনলি না রে মা। কী করলি তোরা রে মা। আমারে খালি কইরা থুইয়্যা গেলি রে মা। আমার খালি কুইরা থুইয়্যা গেলি রে মা।’

বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছিলেন। লঞ্চ দুর্ঘটনার সময় তিন বন্ধু সাঁতরিয়ে পাড়ে উঠে গেলেও নিখোঁজ ছিলেন আবদুল্লাহ আল-জোবায়ের (৩০) । মঙ্গলবার তাঁর লাশও উদ্ধার করা হয়। বন্ধুর লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন দুই বন্ধু তানভীর (বায়ে) ও মাহফুজ (ডানে) 
বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছিলেন। লঞ্চ দুর্ঘটনার সময় তিন বন্ধু সাঁতরিয়ে পাড়ে উঠে গেলেও নিখোঁজ ছিলেন আবদুল্লাহ আল-জোবায়ের (৩০) । মঙ্গলবার তাঁর লাশও উদ্ধার করা হয়। বন্ধুর লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন দুই বন্ধু তানভীর (বায়ে) ও মাহফুজ
 

এর আগে আবদুল্লাহ আল জোবায়েরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিষকাঁঠালী এলাকায়। তিনি রাজধানীর ডেমরা এলাকায় থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করার পর রাজধানীতে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। বড় ভাই আবদুল্লাহ মাহমুদ বলেন, তাঁর ভাই বন্ধুদের সঙ্গে লঞ্চে ঘুরতে যাওয়ার পথে নিখোঁজ হন। তিন বন্ধু দুর্ঘটনার পর লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও তাঁর ভাই নিখোঁজ ছিলেন।

জোবায়েরের মামা জার্সি চৌধুরী বলেন, জোবায়ের সাঁতার জানতেন না। বন্ধুরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও তিনি সাঁতার না জানায় বাঁচতে পারেননি।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত রোববার বেলা আড়াইটার দিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর সোনাকান্দা এলাকায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন-২-কে চাপা দিয়ে ডুবিয়ে পালিয়ে যায় কার্গো জাহাজ রূপসী-৯। লঞ্চে থাকা অর্ধশতাধিক যাত্রীর অনেকে সাঁতরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন অনেকে। এ ঘটনায় কার্গো জাহাজ রূপসী-৯ জব্দ করে এবং ওই কার্গোর মাস্টারকে আটক করে নৌ পুলিশ। এদিকে লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বজলুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Previous Post

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : মৃত্যুর সংখ্যা ১১ জন

Next Post

ঢামেক হাসপাতালে ফতুল্লায় সেই আলমগীরের মৃত্যু

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
ঢামেক হাসপাতালে ফতুল্লায় সেই আলমগীরের মৃত্যু

ঢামেক হাসপাতালে ফতুল্লায় সেই আলমগীরের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য