• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নূর হোসেনের সেই সাম্রাজ্য চালু করলো জজ মিয়া !

নূর হোসেনের সেই সাম্রাজ্য চালু করলো জজ মিয়া !

Thursday, 21 April 2022, 4:48 pm
নূর হোসেনের সেই সাম্রাজ্য চালু করলো জজ মিয়া !
55
SHARES
176
VIEWS
Share on FacebookShare on Twitter

৮ বছর পর ওসিকে ম্যানেজ করে আন্তঃজেলা কার্যালয় নির্মান : ট্রাক শ্রমিকদের ক্ষোভ
শিমরাইল ট্রাক টার্মিনালে নূর হোসেনের পদে ফিরলেন ছোট ভাই জজ মিয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সাত খুন ঘটনার পর থেকে ৮ বছর কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কার্যালয় নির্মান করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) শ্রমিক সংগঠন আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের এ কার্যালয়ের নির্মান কাজ শুরু করেন আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ছোট ভাই জজ মিয়ার মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা। সাধারণ শ্রমিকদের অভিযোগ, একাধিক মামলার আসামী সন্ত্রাসী জজ মিয়া ট্রাক চালক না হয়েও আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি হয়েছেন, পুনঃরায় নূর হোসেনের ন্যায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জুয়ার আসর ও মাদক ব্যবসা নিয়ন্ত্রন করার জন্য। এতে আতংকিত হয়ে পড়েছেন সাধারণ ট্রাক চালক ও টান্সপোর্ট এজেন্সির সংশ্লিষ্টরা।

এদিকে দীর্ঘ ৮ বছর পর শিমরাইল ট্রাক টার্মিনালে ৮ এপ্রিল রাতে হঠাৎ করে শিমরাইল ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের একটি সাইনবোর্ড জুালিয়ে দিয়ে শনিবার (৯ এপ্রিল) সকালে ৭ খুন মামলার নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়ার বিপুল সংখ্যক ক্যাডার বাহিনী নিয়ে অফিস নির্মান করছিলো। এসময় খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।

এরপর কয়েক দিন ঘর নির্মান কাজ বন্ধ থাকার পর সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানকে ম্যানেজ করে ২০ এপ্রিল (বুধবার) শ্রমিক সংগঠন আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের এ কার্যালয় নির্মান করেন সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ছোট ভাই জজ মিয়ার মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা।

ট্রাক শ্রমিকরা জানান, সম্প্রতি সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নুর হোসেনের ছোট ভাই নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়াকে সভাপতি ও নূর হোসেনের আরেক ক্যাডার আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল ট্রাক টার্মিনাল শাখার নামে একটি কমিটি করা হয়েছে। এছাড়াও কমিটির কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন সাত খুন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানা উল্লা সানার ভাই জাকির হোসেন ও নূর হোসেনের যাত্রাপালা ও মাদকের নিয়ন্ত্রক ফরহাদ দেওয়ান। তবে এ কমিটির কেউই ট্রাক চালক নন। ট্রাক চালকদের দাবী, শিমরাইল ট্রাক টার্মিনালে আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী, জুয়া ও মাদক ব্যবসা নিয়ন্ত্রন করার করার জন্য নুরুজ্জামান জজ মিয়া এ কমিটি নিয়ে আসছেন।

২০১৪ সালে ৭ খুনের ঘটনার পর নুর হোসেনের নিয়ন্ত্রনাধীন শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের চাঁদাবাজিসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। এরপর বিভিন্ন সময়ে এ কার্যক্রম চালু করার জন্য তৎপরতা চালিয়ে ব্যর্থ হন নুর হোসেনের দোসররা। দীর্ঘ ৮ বছর থানা পুলিশ আন্তঃজেলার কার্যক্রম পরিচালনার কোন অনুমতি দেয়নি।

উল্লেখ্য, সাত খুন ঘটনার পূর্বে সিদ্ধিরগঞ্জের অপরাধের নিয়ন্ত্রক ছিল নূর হোসেন। আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কার্যালয়ে বসেই নূর হোসেন ট্রাক ও গণপরিবহন, ফুটপাতের হকার, রেস্টুরেন্ট, বালুমহাল জবরদখল, এমনকি শিল্পপ্রতিষ্ঠান থেকেও নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি। সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধ সাম্রাজ্য গড়ে তুলে ট্রাকের হেলপার নূর হোসেন অবৈধপথে উপার্জন করে গডফাদার রূপে আবির্ভূত হন। এক সময়ে তার ‘সাম্রাজ্যে’ হাত বাড়ালেই মিলতো ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। পতিতালয় চালানো, জুয়ার আসর বসানো, যাত্রার নামে অশ্লীল নৃত্য আয়োজনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ১৫ থেকে ২০টি গাড়ি নিয়ে চলাফেরা করা নূর হোসেনের ছিল বৈধ-অবৈধ অস্ত্রের বিশাল ভাণ্ডার।

এ বিষয়ে নূর হোসেন ছোট ভাই নুরুজ্জামান জজ মিয়ার সাথে কথা তিনি বলেন, আমার ভাই নুর হোসেন চেয়ারম্যান এর আগে এ কমিটির সভাপতি ছিলো। এখন কেন্দ্রীয় কমিটি আমাকে সভাপতি করে কমিটি দিয়েছে। আমি ট্রাক চালাই না তবে, সংগঠনের মাধ্যমে ট্রাক শ্রমিকদের নিয়ে কাজ করতে চাই।

এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, তারা এসপি সাহেবের কাছে গিয়েছিলো। তারা মনে হয় হয় মৌখিক অনুমতি নিয়েই ঘরের কাজ করছে। তবে কোন চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, কোন অবৈধ স্থাপনা কেউ করতে পারবে না। সে যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

রূপগঞ্জে শিশু ধর্ষণ, গণ পিটুনীর পর গ্রেফতার

Next Post

আইভীর মামলায় খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
আইভীর মামলায় খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট

আইভীর মামলায় খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য