• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মন্ত্রী-ডিসি-এসপির পাশে !

আইভীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মন্ত্রী-ডিসি-এসপির পাশে !

Monday, 25 April 2022, 7:29 pm
আইভীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মন্ত্রী-ডিসি-এসপির পাশে !
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের একটি পার্কে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দায়ের করা আইসিটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে পাশে নিয়ে একটি অনুষ্ঠানে বসতে দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমকে। একই সাথে ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানও ছিলেন ।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নম পার্কে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ দৃশ্য দেখা গেছে।

এ সময় মঞ্চেই বসেছিলেন পুলিশের খাতায় ওয়ারেন্টভুক্ত আসামি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। নিজ দলের জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার বিরুদ্ধে মামলা করেন। এ মামলার ওয়ারেন্টে ক্ষুব্ধ জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি অংশ নিয়মিত প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি, সিটি করপোরেশন নির্বাচনের আগে মেয়রের নির্বাচন করেছিলেন এই খোকন সাহা এবং আইভী তখন বলেছিলেন নির্বাচনে জয়ী হলে এই মামলা তিনি তুলে নেবেন।

এদিকে এ অনুষ্ঠান থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইফতার মহফিলে যোগ দেন মন্ত্রী। সেখানে মন্ত্রীর সামনে আইনজীবী সমিতির সদস্যরা খোকন সাহার মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন।
দলের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এরপর আইনজীবীরা শান্ত হন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেসকার শামীম আহমেদ । এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা এমন গ্রেফতারী পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন । এর আগে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন বলে জানান মালা।

২০২১ সালের ৪ জানুয়ারি ইউটিউব চ্যানেল ‘হিন্দুস লাইভস মেটারস’ এ দেওয়া বক্তব্যকে সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙা ঘটানোর উদ্দেশ্যে বলে অভিযোগ এনে খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।

নারায়ণগঞ্জের চাষাঢ়া আ.লীগ অফিসে বোমা হামলার ঘটনায় মামলার বাদী এই খোকন সাহা প্রায় ২৬ বছর ধরে মহানগর আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Previous Post

ফতুল্লায় শ্রমিক খুন

Next Post

মামুন মাহমুদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
মামুন মাহমুদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

মামুন মাহমুদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য