• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“পুলিশ ইচ্ছে করলে কি না পারে”

Tuesday, 5 March 2019, 2:12 pm
“পুলিশ ইচ্ছে করলে কি না পারে”
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
মাত্র তিন হাজার টাকায় ভাড়া করা খনিদের দিয়ে পরকীয়া প্রেমিক ও স্ত্রী রিক্তার চক্রান্তে আমিনুল ইসলাম রাজু খুনের ঘটনায় মাত্র দুই দিনের মধ্যে সকল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি দেয়ায় আলোচনার ঝড় উঠেছে সর্বত্র । সকলের একই কথা পুলিশ ইচ্ছে করলে কি না পারে ।
পরকীয়ায় বাধা ও ধার নেয়া টাকা আত্মসাতের জন্যই মাত্র তিন হাজার টাকায় ভাড়াটিয়া খুনি দিয়ে নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ এনায়েতনগরের গার্মেন্টকর্মী আমিনুল ইসলাম কালুকে গলা কেটে হত্যা করে তার স্ত্রী রিক্তা বেগম। ভাড়া করার সময় এক হাজার ও খুনের পর দুই হাজার টাকা দেয়া হয়েছে খুনিদের।
৪ মার্চ সোমবার বিকালে পৃথক ৪টি আদালতে কালুর স্ত্রী রিক্তা বেগম (২৫) তার পরকীয়া প্রেমিক রেজাউল করিম পলাশ (৩০) ও তাদের ভাড়াটিয়া খুনি মাসুম হোসেন ও ইমরান হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

দুপুর থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীর, ফাহমিদা খাতুন, মাহমুদুল মহসীন ও আফতাবুজ্জামানের আদালত পৃথকভাবে চারজনের জবানবন্দি গ্রহণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে।

এর আগে শনিবার সকালে সোনারগাঁও উপজেলার কাইকারটেক কাফুরদী এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয়ে আমিনুল ইসলাম কালুর লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন পরিচয় নিশ্চিত করে কালুর ভাই সামছুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরই বেরিয়ে আসে হত্যার রহস্য।

সোনারগাঁ থানার এসআই রাজু মণ্ডল যুগান্তরকে জানান, মামলাটি ওসি মনিরুজ্জামান তদন্ত করে রহস্য উদঘাটন করেছে। তার সঙ্গে মামলা তদন্তে সহযোগিতা করে জানতে পেরেছি, কালুর স্ত্রী তাদের ঘরের পাশের একটি রুম ব্যাচেলর ভাড়া দেয়। সেই ব্যাচেলরদের একজন রেজাউল করিম পলাশ। এতে পলাশের সঙ্গে কালুর স্ত্রী রিক্তা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

তিনি জানান, কালু গার্মেন্টের কাজে চলে যাওয়ার পর পরকীয়া ও দৈহিক সম্পর্কে মিলিত হয় রিক্তা ও পলাশ। বিষয়টি কালুর বাবা আজমত মিয়া ও ছোট ভাই সামছুল হক দেখে ফেলে একাধিকবার বাধা দেয়। তারপরও কালু বিষয়টি গুরুত্ব দেয়নি।

এসআই রাজু বলেন, এর মধ্যে কালু জমি বিক্রি করে দুই লাখ টাকা ঘরে এনে রাখে। সেই টাকা থেকে এক লাখ ৩০ হাজার টাকা কালুর স্ত্রী রিক্তা তার পরকীয়া প্রেমিক পলাশকে ধার দেয়। সম্প্রতি কালু পরকীয়া প্রেমে বাধা দিয়ে রিক্তার কাছে ধার নেয়া এক লাখ ৩০ হাজার টাকা ফেরত দেয়ার জন্য তাগিদ দেয়। এরপরই রিক্তা ও পলাশ পরিকল্পনা করে কালুকে হত্যা করার।

তিনি জানান, পরিকল্পনা মতে পলাশ এক হাজার টাকা অগ্রিম দিয়ে মাসুম ও ইমরানকে ভাড়া করে। এরপর কালুকে বেড়াতে নিয়ে যায় তার স্ত্রী রিক্তা। একপর্যায়ে রিক্তা তার স্বামী কালুকে ব্রহ্মপুত্র নদের তীর নিয়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই পলাশ তার ভাড়াটিয়া খুনি মাসুম ও ইমরান দাঁড়িয়ে ছিল। কালু যাওয়ামাত্রই রিক্তার সামনে তারা তিনজন একে একে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।

Previous Post

‘আপনি যখনই ডাকবেন আমি বাংলাদেশে আসব।’- প্রধানমন্ত্রীকে শেঠি

Next Post

বৃহস্পতিবার আসছে ১০০ টাকার নতুন নোট

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
বৃহস্পতিবার আসছে ১০০ টাকার নতুন নোট

বৃহস্পতিবার আসছে ১০০ টাকার নতুন নোট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য