• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতারক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী বহিস্কার

Saturday, 7 May 2022, 10:01 pm
প্রতারক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী বহিস্কার
93
SHARES
300
VIEWS
Share on FacebookShare on Twitter

ভুয়া লাইফ মেম্বারে ১০ বছর ধরে সভাপতির পদে আসীন ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির ও ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী। অবশেষে ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে হাসপাতালটির পরিচালনা পর্ষদ।

তদন্ত রিপোর্টে ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর লাইফ মেম্বার (জীবন সদস্য) ভুয়া হিসেবে প্রমাণিত হওয়ায় তার লাইফ মেম্বার বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে  নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ও সমিতির সাবেক সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীকে (বিএমএ নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি) বহিস্কার করা হয়েছে ।

শনিবার (৭ মে) হাসপাতালের পরিচালনা পর্ষদের সভায় তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত করা হয়। এছাড়াও সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের পূর্বতন কমিটির চেয়ারম্যান সেলিম আহমেদ পদত্যাগ করায় শনিবার নতুন নির্বাচন বোর্ড গঠন করা হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ও সমিতির সাবেক সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী (বিএমএ নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি) ২০১০ সাল থেকে সভাপতি পদে আসীন থাকলেও সে সম্পূর্ণ অবৈধভাবে জাল জালিয়াতের মাধ্যমে লাইফ মেম্বার (জীবন সদস্য) হয়েছে বলে অভিযোগ উঠে। সমিতির মূল রেজিস্টারে কোথাও তার নাম ছিল না। ১৬৩ নং সদস্য মরহুম গোলাম মোস্তফা ভূইয়ার নামটি কেটে তার নাম লিপিবদ্ধ করা হয়েছিল এবং একটি ভুয়া জীবন সদস্য ফরম মরহুম গোলাম মোস্তফা ভূইয়ার ফরমের বদলে রেখে দেয়া হয়েছিল, যা সম্পূর্ণরুপে জাল ও অসংগতিপূর্ণ। ভূয়া জীবন সদস্য হয়ে তিনি সমিতি পরিচালিত নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা পর্ষদেরও সভাপতি হয়েছেন।

এছাড়াও শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগও উঠে।

গত বছরের ডিসেম্বরে অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল পরিচালনা পর্ষদ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির আহবায়ক ছিলেন অ্যাডভোকেট শওকত আলী। বাকী সদস্যরা হলেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ফয়েজ উদ্দিন লাভলু, সাবেক এএসপি আজিজ উল্লাহ, সামছুজ্জামান। তদন্ত কমিটি গত ফেব্রুয়ারীর শেষ দিকে তাদের তদন্ত রিপোর্ট পরিচালনা পর্ষদের সেক্রেটারীর কাছে দাখিল করলেও নানা অজুহাতে সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি।

এরই মধ্যে গত ৫ মে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সেলিম আহমেদ পদত্যাগপত্র জমা দেন। পরে ৭ মে শনিবার সকালে পরিচালনা পর্ষদের সভা আহবান করা হয়।

সভা শেষে নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি ও ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু জানান, শনিবার সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তদন্ত কমিটির সিলগালা করা রিপোর্ট খোলা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর লাইফ মেম্বার (জীবন সদস্য) বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া আমাদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সেলিম আহমেদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

যে কারণে শনিবার সভায় অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। বাকী দুই সদস্য হলেন আব্দুর রহমান লিটন ও অ্যাডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি। আপিল কমিটির চেয়ারম্যান হলেন নাসির উদ্দিন মন্টু। বাকী দুই সদস্য হলেন বজলুর রহমান ও মিজানুর রহমান। নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৫ জুন। এই তারিখের মধ্যে নতুন নির্বাচন বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

উল্লেখ্য ডা. শাহনেওয়াজ দীর্ঘদিন যাবত জীবন সদস্য না হয়েও সমিতির গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে অনেক সুবিধা ও অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠে। স্বজনপ্রীতি, অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ডায়াবেটিক হাসপাতালকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। ইতিপূর্বে জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ডা. শাহনেওয়াজ তার মেয়ের জামাই ডা. মো. তাজুল ইসলাম মুন্নাকে ইতোপূর্বে জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেন যা জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাছে প্রশ্নবিদ্ধ হয়।

তার বড় মেয়ে ডা. শায়লা শারমীনকে ১ দিন শুক্রবার ডিউটি করার শর্তে পে-স্কেলের পূর্ণ সুবিধা প্রদান করেন। ডা. মো. শাহনেওয়াজ ল্যাব এর বিভিন্ন রি-এজেন্ট, মেডিকেল সামগ্রী, যন্ত্রপাতি, মেশিনারিজ, ইনসুলিন ইত্যাদি কোন কোটেশন, টেন্ডার ও ক্রয় কমিটির সিদ্ধান্ত ছাড়াই বায়োট্রেড ও অন্যান্য কোম্পানী হতে পরস্পর যোগসাজসে অধিক মূল্যে ক্রয় করে লাভবান হন যার কোন স্বচ্ছ হিসাব প্রদান করেননি। যে টিউব ও নিডেল ১০-১২ টাকায় পাওয়া যায় তিনি বায়োট্রেড হতে ২০ টাকায় ক্রয় করে প্রতি মাসে হাজার হাজার টাকা কমিশন নিয়েছিলেন। বিনা কোটেশনে, বিনা টেন্ডারে ও ক্রয় কমিটির সিদ্ধান্ত ছাড়াই ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী ব্যক্তিগত ভাবে ফিজিওথেরাপী বিভাগের যন্ত্রপাতি ক্রয় করেন যার কোন স্বচ্ছ হিসাব প্রদান করেন নাই। কোন টেন্ডার কোটেশন ছাড়াই প্রায় পৌনে ২ কোটি টাকা দিয়ে হাসপাতালের আউটডোরের জন্য শেড নির্মাণ করেন যা ২ বছরের মধ্যে ব্যবহার অনুপযোগী হওয়ায় পুণরায় মেরামত করা হয়।

এমন অসংখ্য অভিযোগ ছাড়াও বিগত দিনে বিএমএ এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে নগরীর  একটি প্রভাবশালী পরিবারের নাম ব্যবহার করে নানা অপকর্ম চালিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এই শাহনেওয়াজ চৌধুরী । এ ছাড়াও নারী কেলেংকারীর ঘটনায় লিজা নামের এক কারাবন্দি পতিতাকে ১৮ হাজার টাকায় শাড়ি উপহার দিয়ে সমালোচনার ঝড় তুলেন নগরীতে। বিএমএ এর সভাপতির নাম ব্যবহার করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ে নানা সুবিধা আদায়ের জোড়ালো অভিযোগ রয়েছে এই শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে।

সাবেক এক এমপির পরিবারের নাম ব্যবহার ছাড়াও বর্তমানের এক সরকার দলীয় এমপির নাম ব্যবহার করেও বিএনপির ঘরানার এই চিকিৎসক নেতা শাহনেওয়াজ চৌধুরী নানা সুভিধা আদায়ের অপচেষ্টা চালানোর অভিযোগ থাকলেও শেষ রক্ষা হয় নাই তার । ডাক্তার শাহনেওয়াজ চ্যৗধুরীর বিরুদ্ধে এমন হাজারো অভিযোগের বিষয়ে নানা বিরূপ মন্তব্য করেন ডায়াবেটিক হাসপাতালের অনেকেই ।

Previous Post

ডাকাতের হাতে মুন্সিগঞ্জের ডাকাত সর্দার উজ্জল খুন

Next Post

মন্ত্রীর পদত্যাগ দাবি : টক অব দ্য কান্ট্রি টিটিই শফিকুল

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
মন্ত্রীর পদত্যাগ দাবি : টক অব দ্য কান্ট্রি টিটিই শফিকুল

মন্ত্রীর পদত্যাগ দাবি : টক অব দ্য কান্ট্রি টিটিই শফিকুল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য