• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘খুনিরা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনেই’

‘কালো গ্লাসের গাড়িতে পুলিশের সামনে ঘুরছে ত্বকীর খুনীরা’

Monday, 9 May 2022, 9:31 am
‘খুনিরা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনেই’
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আবারও সংসদ সদস্য  শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ। 

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, ত্বকীকে হত্যা করার জন্য শামীম ওসমানের ভাতিজা মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু এই ভাতিজাকে শামীম ওসমান নিজেই নির্দেশ দিয়েছিল। তাহলে শুধু তার ভাতিজাকেই গ্রেপ্তার করলে হবে না, শামীম ওসমানকেও গ্রেপ্তার করতে হবে। শামীম ওসমানকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে তার জবানবন্দী নেওয়া হয় তাহলে ত্বকী হত্যার বিচারের সমস্ত ঘটনা বের হয়ে আসবে। যেহেতু শামীম ওসমান তার ভাতিজাকে দিয়ে ত্বকীকে হত্যা করেছে।’

রোববার (৮ মে) সন্ধ্যায় শহরের ডিআইটি আলী আহম্মদ চুনকা মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মাসিক কর্মসূচির অংশ হিসেবে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে মোম শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। হালিম আজাদ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি।

তিনি আরও বলেন, ‘মূল হত্যাকারী আজমেরী ওসমান এ নারায়ণগঞ্জ শহরে সে কালো গ্লাসের গাড়িতে চড়ে পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এতে প্রমাণ হয় ত্বকীর খুনিদের পাহারা দিয়ে রাখছে এ নারায়ণগঞ্জের সমস্ত পুলিশ, জেলা প্রশাসনসহ সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন এক সময় আসবে এই খুনিকে এই আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যে থেকে টেনে বের করে রাস্তা এনে, আজমেরী ওসমানকে পুলিশের কাছে সোপর্দ করবে। সেই সময় চলে আসছে। অবিলম্বে আজমেরী ওসমান সহ সকাল খুনি ও এই শামীম ওসমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক।’

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘শামীম ওসমানকে গ্রেপ্তার করতে হবে। ত্বকী হত্যার কারণে এবং একজন আইন প্রণেতা হয়ে আদালতে আসামিকে হাজির হতে না করার কারণে।’

তিনি বলেন, ‘খুনিরা তো খুনি। খুনিদের তো কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তাই ঐ খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ত্বকী হত্যার চার্জশীট আদালতে দিবে ও বিচার কার্য শুরু করতে হবে এটাই আমাদের দাবি।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, ‘আজ থেকে ৯ বছরের অধিক সময়ের আগে ত্বকীকে হত্যা করা হয়েছে। কিন্তু সেই হত্যার সমস্ত রহস্য উদঘাটন করে তৈরি করা অভিযোগপত্রটি আদালতে পেশ করা হয়নি। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। ত্বকীকে কি হত্যা করা হয়েছে নাকি হত্যা করা হয়নি? যদি হত্যা করা হয়ে থাকে তাহলে একটি বিচার কীভাবে ৯ বছর বন্ধ হয়ে থাকে? তারপরও আপনি বলেন আইন তার নিজেস্ব গতিতে চলছে। আপনি যদি ঘোষণা দেন আপনার দলের কোনো ব্যক্তি যদি অপরাধ সংগঠিত করে, কাউকে হত্যা করে, তার বিচার করা হবে না। তাহলে আমরা বিচার চাইবো না। আমরা অন্য পথ অবলম্বন করবো। আপনি বলেন, শিশু হত্যাকারীরা ঘৃণ্যজীব- আবার ত্বকীর ঘাতকদের পুরস্কৃত করেন। সংবিধান বলছে, রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান। তাদের নিরাপত্তা দেওয়া, বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার শপথ করে ক্ষমতা গ্রহণ করেছেন। তা হলে পদে পদে তা লঙ্ঘিত হবে কেন?’

তিনি বলেন, ‘ত্বকী হত্যাসহ সাগর-রুনি, তনু, নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, ভুলু, মিঠু সহ সকল হত্যার বিচার দাবি করছি। ছোট শিশু সাদমান সাকির উদ্ধারের দাবি করছি।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খেলাঘর আসর জেলার সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবি জেলার সাধারণ সম্পাদক শিব নাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন জেলার সভাপতি তরিকুল সুজনসহ আরও অনেকে।

প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ২০১৩ সালের ৭ মার্চ (নিখোঁজের একদিন পর ও লাশ উদ্ধারের একদিন আগে) এ লেভেল পরীক্ষার রেজাল্টে পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিল যা সারাদেশে সর্বোচ্চ। এছাড়া ও লেভেল পরীক্ষাতেও সে পদার্থ বিজ্ঞান ও রসায়ন পরীক্ষাতে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮জনই পলাতক। আর ঘটনার সঙ্গে জড়িত সন্ধেহে ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুইজন আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু এ হত্যাকান্ডের ৯ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত এ মামলার অভিযোগ পত্র দেয়া হয়নি।

ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এই অনুষ্ঠান থেকে একাধিকবার এমপি শামীম ওসমানের গ্রেপ্তারের দাবি জানায় বক্তারা ।

Previous Post

রূপগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণ, দগ্ধ ৩

Next Post

জামতলায় ছিনতাই, থানায় মারামারি ! দারোগাপুত্র জামিনে

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
জামতলায় ছিনতাই, থানায় মারামারি ! দারোগাপুত্র জামিনে

জামতলায় ছিনতাই, থানায় মারামারি ! দারোগাপুত্র জামিনে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য