• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নবজাতককে নিয়ে মা ফিরলো বাড়ি, পদ্মা রক্ষায় চলছে তদ্বির

Wednesday, 1 June 2022, 10:32 pm
নবজাতককে নিয়ে মা ফিরলো বাড়ি, পদ্মা রক্ষায় চলছে তদ্বির
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

সন্তান জন্মের পর প্রসূতি ইতি আক্তারকে অস্ত্রোপচারের টেবিলে ফেলে পালিয়েছিলেন নারায়ণগঞ্জের একটি ক্লিনিকের কর্মীরা। সেখান থেকে উদ্ধার করে তাঁকে ঢাকার মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তিন দিন চিকিৎসার পর আজ বুধবার নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

ইতি আক্তারের স্বামী মো. তানভীর মুঠোফোনে বলেন, আজ সকালের দিকে তাঁর স্ত্রীর শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছিল। শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা তখন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। দুপুরের দিকে ইতি আক্তারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর মধ্যে তাঁর স্ত্রীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট কমে এলে সেখানকার চিকিৎসকেরা রোগীকে বাড়ি নিয়ে যেতে বলেন।

সন্ধ্যায় স্ত্রী–সন্তানকে বাড়ি নেওয়ার কথা জানান তানভীর। তিনি বলেন, এখনো তাঁর স্ত্রী কিছুটা অসুস্থ। তবে চিকিৎসকেরা বলেছেন, রোগীকে ভালো খাবার খাওয়ালে ঠিক হয়ে যাবে। ছেলের কোনো সমস্যা নেই।

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের জন্য ১৮ হাজার টাকার চুক্তিতে ইতি আক্তারকে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন তানভীর। গত রোববার সকালে সেখানে অস্ত্রোপচারে তাঁর একটি ছেলে সন্তান হয়। ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনহীন ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান চলছিল সারা দেশে। সেখানেও অভিযান হতে পারে, সেই ভয় থেকে ইতি আক্তারকে অস্ত্রোপচারের টেবিলে ফেলে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গিয়েছিলেন ক্লিনিকের কর্মীরা।

খবর পে‍য়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল শাখা) মাহমুদুর রহমান ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইতি আক্তারসহ কয়েকজন মা ও তাঁদের নবজাতকদের উদ্ধার করে মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করেন।

তানভীর ও ইতি পড়াশোনা করেননি। ইতির বাড়ি নেত্রকোনায় আর তানভীরের বাড়ি কিশোরগঞ্জে। নারায়ণগঞ্জের চিটাগাং রোডের সিআর খোলা বউ বাজার নামের একটি এলাকায় ভাড়া বাসায় থাকেন তাঁরা। তানভীর একটি কোম্পানিতে কাজ করেন। স্ত্রীকে নারায়ণগঞ্জের ওই ক্লিনিকে ভর্তি করার সময়ই ১২ হাজার টাকা জমা করেছিলেন বলে জানান তিনি।

ক্লিনিকে ইতি আক্তারের অস্ত্রোপচারে যাঁরা ছিলেন, তাঁদের কেউ চিকিৎসক নন বলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর জানান।

এমন লোমহর্ষক ঘটনায় এখনো কোন মামলা হয় নাই । একই সাথে পদ্মা ক্লিনিকের কারা কারা চিকিৎশক নার্স হিসেবে কাজ করতো তা জানা যায় নাই । তবে এই ঘটনা ধামাচাপা দিতে পদ্মা ক্লিনিকের অসাধু চক্র এবং আইন প্রয়াগকারী সংস্থার উচ্ছিষ্টভোগিরা নেপথ্যে নানা অপকর্ম এখনো চলছে বলে গুঞ্জন রয়েছে ।

Previous Post

বারদী আশ্রমের দখলদার বখাটেদের উচ্ছেদ, পূর্ণার্থীদের সাধুবাদ

Next Post

উদ্ধার হয় নাও অপহৃত ছাত্রী, ফতুল্লায় গ্রেফতার ১

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
উদ্ধার হয় নাও অপহৃত ছাত্রী, ফতুল্লায় গ্রেফতার ১

উদ্ধার হয় নাও অপহৃত ছাত্রী, ফতুল্লায় গ্রেফতার ১

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য