• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় শিক্ষার্থীদের তোপের মুখে লম্পট শিক্ষক বহিষ্কার

Thursday, 9 June 2022, 7:50 pm
ফতুল্লায় শিক্ষার্থীদের তোপের মুখে লম্পট শিক্ষক বহিষ্কার
14
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লা থানা এলাকার পাগলা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে একই স্কুলের এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুন) সকালে স্কুলের সামনে ছাত্র-ছাত্রীরা শিক্ষক মাসুদ রানাকে বহিষ্কারসহ শাস্তির দাবি করে বিক্ষোভ করে। ছাত্র-ছাত্রীদের দাবির মুখে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করেছে বলে জানা গেছে।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ জানায়, স্কুল ছাত্রীর সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় স্কুল শিক্ষক মাসুদ রানাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তারা স্কুলে জরুরি মিটিংয়ে বসেছে। অডিও ফাঁসের ঘটনায় তদন্ত করা হবে এবং তা প্রমাণিত হলে তাকে পুরোপুরিভাবে বহিষ্কার করা হবে।

জানা যায়, বুধবার (৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অডিওটি ফাঁস হওয়ার পর থেকে কুতুবপুর জুড়ে ব্যাপক তোলপাড় চলছে। ফাঁস হওয়া ছয় মিনিটেরও বেশি দৈর্ঘ্যের অডিওতে মাসুদ রানাকে পাগলা উচ্চ বিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায়। সেখানে বহিষ্কৃত শিক্ষক মাসুদ রানাকে বলতে শোনা যায়, ভিডিও কল দিলে একটু খুলে দেখিও। এ নিয়ে ছাত্রী নানা কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও সে বারবার একই কথা বলে আসছিল।

বৃহস্পতিবার সকালে স্কুলে আসা ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলের সামনে রাস্তায় শিক্ষকের বহিষ্কার দাবি করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের তোপের মুখে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে মাসুদ রানার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রেখেছে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।

জানা যায়, মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানির একাধিক অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, ক্লাসে, কোচিংয়ে ও মোবাইলে অনেককেই কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছেন তিনি। এ ব্যাপারে স্কুলের এডহক কমিটির সদস্য রেজাউল করিমকে জানিয়েও কোনো লাভ হয়নি বরং রেজাউল করিমের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে মাসুদ রানা দীর্ঘ বছর তার অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। গতকালের ফাঁস হওয়া অডিও তারই উদাহরণ।

অডিও প্রকাশ্যে আসার পরে তা ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে রেজাউল করিমসহ অন্যান্যরা। কিন্তু বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীরা একজোট হয়ে মাসুদ রানার যথাযথ শাস্তিসহ স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনা, অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফলে তড়িঘড়ি করে মাসুদকে সাময়িক বহিষ্কার করে ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরে যেতে বলা হয়। তবে ‘গুরু পাপে লঘু শাস্তি’র এমন উদাহরণে আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনুচ্ছিক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, পাগলা স্কুলকে কিছু লোক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। ছাত্রীদের যৌন হয়রানি, একচ্ছত্র দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় এই স্কুল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। রেজাউল করিম ও কয়েকজন শিক্ষক সিন্ডিকেট করে স্কুলকে লুটেপুটে খাচ্ছেন। কিছুদিন পরপরই তারা একেক অপকর্ম করে ধরা খায়, আমরা আন্দোলনে নামলেই আমাদের হুমকি-ধমকি দিয়ে বাড়ি যেতে বলে। এভাবে একটি স্কুল চলতে পারে না।

একই অভিমত অভিভাবকদেরও। তারা বলছেন, এই স্কুলে ছেলে-মেয়ে পড়ে, সেই পরিচয় দিতেও আমাদের এখন লজ্জা লাগে। ইচ্ছেমতো বেতন বৃদ্ধি, নানান অজুহাতে টাকা নেওয়া হলেও শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে। সেই সাথে ছাত্রীদের যৌন হয়রানির যে ঘটনাগুলো উঠে আসছে তাতে আমরা আতঙ্কিত।

অডিও ক্লিপের সত্যতা স্বীকার করে মুঠোফোনে শিক্ষক মাসুদ রানা বলেন, ‘আমি ভুল করে ফেলেছি, খুব চাপে আছি।

Previous Post

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ১২ জুন

Next Post

মা বেঁচে নেই, জানে না ৭ বছরের পিয়াস

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
মা বেঁচে নেই, জানে না ৭ বছরের পিয়াস

মা বেঁচে নেই, জানে না ৭ বছরের পিয়াস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য