• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘খুনিদের ছেড়ে আমাকে ফাঁসি দেন !’ বাদীর আত্মহত্যার ঘোষণা

Monday, 20 June 2022, 4:39 pm
‘খুনিদের ছেড়ে আমাকে ফাঁসি দেন !’ বাদীর আত্মহত্যার ঘোষণা
25
SHARES
81
VIEWS
Share on FacebookShare on Twitter

“আদালতের কাছে আমার দাবি খুনিদের ছেড়ে আমাকে ফাঁসি দেওয়া হোক। আমি আর বেঁচে থাকতে চাই না। অন্যথায় আমি আদালতে সবার সামনে আত্মহত্যা করবো।”

এভাবেই আদালতের বারান্দায় আহাজারি করে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার বাসিন্দা রেহেনা আক্তার রেখা।

‘মাত্র দুই লাখ টাকার জন্য আমার স্বামীকে মেরে পুঁতে রেখেছিল খুনিরা। সেই মামলায় আদালত তাদের যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমি এই রায় মানি না।

সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত তার স্বামী ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা করেন।

সেই রায়ে আলীরটেকের ডিগ্রিরচর এলাকার সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তার কর্মচারী ফয়সালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একইসঙ্গে এই রায়ে সোলেমান মিয়া ও মোহাম্মদ আলী হোসেন ওরফে লেবার আলীকে খালাস দেওয়া হয়েছে।

তবে এই রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী ও নিহত কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরীর স্ত্রী রেহেনা আক্তার রেখা। তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

আদালতের বারান্দায় কাঁদতে কাঁদতে রেহেনা আক্তার রেখা বলেন, ‘আমার স্বামী কারো সঙ্গে কোনো ঝগড়া করতেন না। তিনি কোটি কোটি টাকার ব্যবসা করতেন। আর তাকে মাত্র দুই লাখ টাকার জন্য হত্যা করেছে খুনিরা। এখন আমার একমাত্র ছেলে ছাড়া কেউ নেই। খুনিরা জেল থেকে বের হয়ে আমাকে ও আমার ছেলেকেও মেরে ফেলবে। আদালতের কাছে যদি বিচার না পাই তাহলে কার কাছে বিচার পাবো। এর থেকে ভালো আমি মরে যাই। আমি আর বেঁচে থাকতে চাই না।’

রেহেনা আক্তার রেখার পুত্রবধূ ঐশী আক্তার বলেন, ‘আমি আমার শ্বশুরকে দেখিনি। কিন্তু আমার শাশুড়ির মুখ থেকে সব সময় শ্বশুরের কথা শুনে থাকি। তার মতো একজন মানুষকে হত্যা করেছে খুনিরা। কিন্তু আদালত যে রায় দিয়েছেন তা মেনে নেওয়ার মতো না। আমরা এই রায় মানি না। আদালতের কাছে যদি ন্যায় বিচার না পাই তাহলে কার কাছে গেলে ন্যায়বিচার পাবো।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রিয়াজুর রহমান তালুকদার বলেন, আদালতে আসামিরা জবানবন্দি দিয়েছে তারাই সেলিম চৌধুরীকে হত্যা করেছে। কে কে এবং কিভাবে মেরেছে সব বিবরণ দিয়েছে। তারপরও এরকম খুনিদেরকে কিভাবে যাবজ্জীবন দেওয়া হলো তা আমার বোধগম্য নয়। আদালতের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি উচ্চ আদালত বিষয়টি বিবেচনা করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাসমীন আহমেদ নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে  বলেন, আদালত ১২ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

উল্লেখ, ২০১৯ সালের ৩১ মার্চ ফতুল্লার আলীরটেকের ডিগ্রিরচর এলাকার মোহাম্মদ আলীর ঝুটের গোডাউনে পাওনা দুই লাখ টাকা চাইতে গিয়েছিলেন কামরুজ্জামান চৌধুরী সেলিম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পাওনা টাকা চাওয়ার অপরাধে পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী ও তার লোকজন সেলিম চৌধুরীকে হত্যা করে বস্তাবন্দি করে গোডাউনে মাটি খুঁড়ে চাপা দিয়ে রাখেন। পরে ৯ এপ্রিল সেলিম চৌধুরীর উদ্ধার করা হয়ে। এই ঘটনায় সেলিমের স্ত্রী রেহেনা আক্তার রেখা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

Previous Post

রূপগঞ্জর পৃথক স্থানে সড়কে ঝড়লো দুই প্রাণ

Next Post

স্বপ্ন-পদ্মা-সেতু'র জন্য প্রধানমন্ত্রী উপহার

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
স্বপ্ন-পদ্মা-সেতু’র জন্য প্রধানমন্ত্রী উপহার

স্বপ্ন-পদ্মা-সেতু'র জন্য প্রধানমন্ত্রী উপহার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য