• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নিউজিল্যান্ডে হামলায় নিখোঁজ নারায়ণগঞ্জের ওমর ফারুক

Saturday, 16 March 2019, 8:24 pm
নিউজিল্যান্ডে হামলায় নিখোঁজ নারায়ণগঞ্জের ওমর ফারুক
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনার পর থেকে  এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ওমর ফারুক (৩৫)।

ওমর ফারুকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ওমর ফারুক বেঁচে আছেন নাকি বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

এ হামলার পর নিউজিল্যান্ডে ওমর ফারুকের পরিচিত এবং তার সঙ্গে অবস্থানরত কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্বজনরা। ফলে ওমর ফারুকের পরিবারের লোকজন টেলিভিশনের সামনে বসে খবর দেখে সময় পার করছেন, অপেক্ষায় আছেন ছেলের সন্ধানের। স্বজনদের আশা, বেঁচে আছেন ওমর ফারুক।

নিখোঁজ ওমর ফারুকের পরিবারের সদস্যরা জানান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর থেকে ওমর ফারুকের খোঁজ পাচ্ছি না আমরা। তার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। ফারুক বেঁচে আছে নাকি মারা গেছে তাও আমরা জানি না। আমরা তার সন্ধান চাই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, যেন দ্রুত ওমর ফারুকের সন্ধান করে দেয়।

ওমর ফারুকের স্ত্রী সানজিদা জামান নিহা বলেন, আমার স্বামীর সঙ্গে সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫১ মিনিট আর নিউজিল্যান্ডের সময় শুক্রবার সকাল ৮টার দিকে কথা হয়। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজখবর পাচ্ছি না আমরা। তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাচ্ছি না। আমার স্বামী কোথায়? ওমর ফারুক কী বেঁচে নেই? আমি তার সন্ধান চাই।

সানজিদা জামান নিহা আরও বলেন, বন্দরের রাজবাড়ি এলাকার মৃত আ. রহমানের ছেলে ওমর ফারুকের সঙ্গে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর আমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নিউজিল্যান্ডে চলে যায় ফারুক। গত ১৬ নভেম্বর ছুটিতে দেশে এসেছিল। পরবর্তীতে ১৮ জানুয়ারি আবার নিউজিল্যান্ডে চলে যায়। নিউজিল্যান্ডের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে ফারুক। বর্তমানে আমি তিন মাসের অন্তঃসত্ত্বা।

নিখোঁজ ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন বলেন, এ হামলার কথা আমার শাশুড়িকে এখনো জানানো হয়নি। বাড়ির লোকজন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নিউজিল্যান্ডের কনসালট্যান্ট শফিকুর রহমানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছি ওমর ফারুকের খবর জানার জন্য। কিন্তু তিনি আমাদের কোনো তথ্য দিতে পারেননি। এ হামলার ঘটনার পর থেকে ফারুকের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। ফলে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

সারোয়ার হোসেন আরও বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানরত ওমর ফারুকের রুমমেটের কাছে বার বার ফোন দিয়েও কোনো তথ্য জানতে পারিনি। ফারুকের রুমমেট জানিয়েছেন, এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আমরা তার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। কেউ পারলে ওমর ফারুকের সন্ধান দেন আমাদের।

নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের অনেকের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

Previous Post

কাঁচপুর সেতু, ভূলতা ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধুর জন্মদিন আজ : তিনি ছড়িয়ে আছেন সারা বাংলাদেশে

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু
Lead 1

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু

Next Post
বঙ্গবন্ধুর জন্মদিন আজ : তিনি ছড়িয়ে আছেন সারা বাংলাদেশে

বঙ্গবন্ধুর জন্মদিন আজ : তিনি ছড়িয়ে আছেন সারা বাংলাদেশে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য