• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে ফুটপাত দখল ও হকারদের চাঁদাবাজি চলছেই

Friday, 22 March 2019, 3:06 pm
নারায়ণগঞ্জে ফুটপাত দখল ও হকারদের চাঁদাবাজি চলছেই
18
SHARES
59
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

শুক্রবার সকাল ১০ টা । শহরবাসীর মাঝে তেমন কোন কর্মচাঞ্চল্য না থাকলেও শহরের বঙ্গবন্ধু সড়ক, চেম্বার রোড়, ফলপট্টি, কালীরবাজারসহ সড়ক ও  ফুটপাতে হকারদের মাঝে দেয়া গেছে দৌড়াত্ম । শহরের ফুটপাত ও সড়ক দখলদার  হকারচক্র এবং চাঁদাবাজ চক্রের প্রতিদিনের চাহিদার কারণে সকাল থেকেই পসরা নিয়ে বসতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কয়েকজন হকার ।

নাম প্রকাশ না করার অনুরোধ করে হকারদের কয়েকজন হকার প্রতিবেদকের সাথে আলোচনাকালে জানান, কোন দিন যদি নির্ধারিত স্থানে বসতে না পারি তরে সেদিনের ফুটপাতের চাঁদা ঠিকই দিতে হয় । তাই বাধ্য হয়েই ফুটপাত বা সড়কে দোকান নিয়ে বসতে হয়ই ।

খোজ নিয়ে আরো জানা যায়, শহরের ফুটপাত দখলকারী হকারদের পুঁজি করে নারায়ণগঞ্জের অসাধু একটি চক্র প্রতিদিন লাখ লাখ  টাকা চাঁদা আদায় করে যাচ্ছে । একই সাথে ফুটপাত দখল করার ক্ষেত্রে রাজনৈতিক  দলের নেতারা ক্ষমতার প্রভাব বিস্তার, আইনপ্রয়োগকারী সংস্থার অসাধু কর্মকর্তাদের যোগসাজসে মোটা অংকের অগ্রিম টাকা দিয়েই ফুটপাত কিংবা সড়কে স্থান দখল করতে হয় ।

ক্ষমতাশীন দলের গুটিকয় নেতার সমন্নয়ে নিয়ন্ত্রিত হচ্ছে নারায়ণগঞ্জের হকারদের কর্মকান্ড । বর্তমানে যে সকল সেক্টরগুলোতে ব্যাপক চাঁদা বাণিজ্য হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে হকারদের কাছ থেকে চাঁদা আদায়। শহরের মাত্র দুই কিলোমিটারে ফুটপাত থেকে দৈনিক লক্ষাধিক টাকার বেশী চাঁদা আদায় করছে  চাঁদাবাজরা।

শহরের চাঁদাবাজ সিন্ডিকেটের মূল হোতা রহিম মুন্সি, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন পলাশ, ভান্ডারী, পুলিশ পরিদর্শক সুরুজ মিয়া, আরিফ ও সোহেল। এসব চাঁদাবাজরা প্রতি বছরে কোটি কোটি টাকা চাদাবাজি করে নেতা, পুলিশসহ অনেক সেক্টরে বিতরণ করে যাচ্ছে ।  প্রতিদিন প্রায় লাখ টাকা চাঁদা আদায়ের পর রহিম মুন্সি, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন পলাশ, ভান্ডারী, পুলিশ পরিদর্শক সুরুজ মিয়া নিজেদের বন্টন বুঝে নিয়ে নেতাদের ও থানাসহ সকলের জন্য নির্ধারিত অর্থ বরাদ্ধ রাখে ।

খোজ নিয়ে আরো জানা যায়,  নারায়ণগঞ্জ হর্কাসলীগের নামধারী সভাপতি রহিম মুন্সি শহরের চাষাড়াস্থ হর্কাস মার্কেট থেকে বঙ্গবন্ধু সড়কের আমান ভবন পর্যন্ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে কয়েক যুগ ধরেই । এই সড়কের পূবদিক ২৫০ এর অধিক হকারের দোকান থেকে প্রতিদিন দোকান প্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করে ।  প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ২০ হাজার  টাকা এবং মাসে প্রায় ৫ লাখ টাকা চাঁদা আদা করে থাকে। যা বছরের হিসেবে চাঁদা আদায় হয় আনুমানিক অর্ধ কোটি টাকা।

কথিত হর্কাস সংগ্রাম পরিষদের আহব্বায়ক আসাদুজ্জামান আসাদ নিয়ন্ত্রন করেন বঙ্গবন্ধু সড়কের গলাচিপা থেকে চাষাড়া মার্ক টাওয়ার পর্যন্ত । এ সড়কে আনুমানিক ১৫০-১৭০ টি হকারের দোকান রয়েছে। প্রতিদিন দোকান প্রতি ৫০ টাকা করে যা দাড়ায় আনুমানিক ১০ হাজার টাকা । মাসে চাঁদা আদায় হয় ৩ লাখ  টাকা। বছরে চাঁদা আদায় করা হয় ৩৬  লাখ টাকা।

আলমগীর হোসেন পলাশ নিয়ন্ত্রন করেন ২ নং রেলগেইট থেকে ১ নং রেলগেইট পর্যন্ত। ফজর আলী মার্কেট থেকে উৎসব বাস কাউন্টার পর্যন্ত চেম্বার রোড সড়কের রেল লাইনের পাশে কম করে হলেও ২০০ টির অধিক দোকান। উত্তর পাশের প্রতি দোকান থেকে প্রতিদিন ১০০ টাকা করে ১০ হাজার টাকা, দক্ষিন পাশে ৫০ টাকা করে আরো ১০ হাজার টাকা করে মোট দৈনিক আদায় হয় নিম্নে ২০ হাজার টাকা হাজার টাকা । মাসে চাঁদার পরিমান দাঁড়ায় ৬ লাখ টাাক বছরে চাঁদা আদায় করে  চাঁদাবাজ পলাশ । পলাশ নিজে আবার চাঁদা আদায় করতে লোক নিয়েগ করে দিয়েছে । যার প্রতিমাসে বেতন ১০ হাজার টাকা ।

ভান্ডারী নিয়ন্ত্রন করেন নারায়ণগঞ্জ উৎসব কাউন্টার থেকে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত। এই এলাকায় প্রায় ১শ টি হকারের কাছ থেকে প্রতিদিন ৩০/৪০/৫০ টাকা হারে চাঁদা আদায় করে যাচ্ছে । প্রতিদিন নিম্নে ৫ হাজার টাকা চাঁদার টাকা বেতনভূক্ত লোক দিয়ে উত্তোলনের পর তা বিভিন্ন দপ্তরে বিতরণ করা হয় । সদর থানায় প্রতি মাসে ৫০ হাজার । নেতাদের র জন্য ৫০ হাজার টাকা দিয়ে যা থাকবে তা ভান্ডারী নিজেই দখল করে ।  মাসে নিম্নে দেড় লাখ টাকা চাঁদা আদায় কেরছে ভান্ডারী । বছরে চাঁদা আদায় করা হয় ১৮ লাখ টাকা।

২নং রেল গেইট পুলিশ বক্সের পুলিশ পরির্দশক সুরুজ মিয়া নিয়ন্ত্রন করেন মন্ডলপাড়া থেকে নগর পাঠাগার পর্যন্ত। তিনি এই সড়কের আনুমানিক ২০ টি ভ্যান গাড়ির দোকান থেকে প্রতি সপ্তাহে ভ্যান প্রতি ২০০ টাকা করে মাসে ১৬ হাজার টাকা ব্যক্তিগত ভাবে আদায় করেন। বছরে চাঁদা আদায় করা হয় ২ লাখ টাকা।

এছাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গলি থেকে পপুলার হাসপাতালের গলি পর্যন্ত নিয়ন্ত্রন করেন আরিফ। এখানে দোকান বসে সব মিলিয়ে ১শ টির মতো। দোকান প্রতি চাঁদা তোলা হয় ১শ টাকা করে। দৈনিক ১০ হাজার টাকা হিসেবে মাসে উঠানো হয় ৩ লাখ টাকা। বছরে চাঁদা আদায় করা হয় ৩৬ লাখ টাকা।

কালীবাজার ব্যাংক মোড় থেকে ফ্রেন্ডস মার্কেট পর্যন্ত চাঁদা তোলেন সোহেল। এখানে দোকান আছে ১৫০টি। ৫০ টাকা করে টাকা দৈনিক ৭ হাজা ৫শ টাকা চাঁদা উত্তোলন করে থাকে। মাসে ২ লাখ ৫০ হাজার টাকা। বছরে চাঁদা আদায় করা হয় ৩০ লাখ টাকা।

তালিকার এ সকল ব্যক্তিরা নিরীহ হকারদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি  টাকা। ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে এবং কিছু পুলিশ কর্মকর্তাকে মেনেজ করে চলছে চাঁদা তোলার মহা উৎসব চলছেই অভবরামভাবেই ।

এমন প্রকাশ্য চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই টু সাজ্জাদ রুমন বলেন, পুলিশকে কঠোর ভাবে এসপি হারুন অর রশিদ আদেশ দিয়েছেন কোন অবস্থাতেই যেন হকাররা ফুটপাত দখল করতে না পারে । এমন বিশাল চাঁদাবাজির বিষয়টি হয়তো জানা ছিলো না । এসপি হারুন অর রশিদ বিদেশ থেকে ফিরলে এ বিষয়ে কি করণীয় তা নিয়ে আলোচনা করা হবে এবং পুলিশ সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ।

Previous Post

প্রবীণ সাংবাদিক আবদুর রব’র মৃৃৃৃত্যুতে বন্দর প্রেস ক্লাবের শোক

Next Post

নারায়ণগঞ্জ গণপরিবহণে নৈরাজ্য॥ চলছে জিপির নামে চাঁদাবাজি !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নারায়ণগঞ্জ গণপরিবহণে নৈরাজ্য॥ চলছে জিপির নামে চাঁদাবাজি !

নারায়ণগঞ্জ গণপরিবহণে নৈরাজ্য॥ চলছে জিপির নামে চাঁদাবাজি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য