• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ (ছবির অ্যালবাম)

Thursday, 1 September 2022, 9:42 pm
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ (ছবির অ্যালবাম)
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দিলে এ ঘটনা ঘটনা ঘটে।

 

এ সময় পুলিশ ও ডিবির সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বেধে যায় সংঘর্ষ। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। প্রতিউত্তরে পুলিশ মুহুর্মুহু টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোড়ে। 

 

একপর্যায়ে নগরীর ডিআইটি, মন্ডলপাড়া, দেওভোগ, নিতাইগঞ্জ, ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুরো নগরী আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওইসব এলাকার রাস্তাঘাট সাধারণ মানুষ শূন্য হয়ে যায়। বন্ধ হয়ে সকল মার্কেট-বিপনী বিতান। থমকে যায় যানবাহন চলাচল। রণক্ষেত্রে পরিণত হয় পুরো নারায়ণগঞ্জ। 

 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাওন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। 

 

 

নিহত যুবদল নেতা শাওন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপাল নগর এলাকার শাহেদ আলীর ছেলে। সে গ্রিল ওয়ার্কশপে কাজ করতো। তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

 

এছাড়াও সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হয়েছেন।  গুলিবিদ্ধসহ আহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, 

 

জেলা যুবদলের আহ্বায়ক খোকন ফারুক খোকন, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, মহানগর যুবদল নেতা সাহাদুল্লাহ মুকুল, মো. ইব্রাহীম, নাঈম মিরাজ, মো. মোতালিব, সুমন হোসেন, সাগর হোসেন, আবু সুফিয়ান, কায়সার হামিদ, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, 

 

খোকন মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, সোনারগাঁ উপজেলা যুগ্ম আহবায়ক মনির হোসেন,পিয়ার হোসেন নয়ন,কালাপাহাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল সাত্তার, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহত রমজান হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুক, মহানগর ছাত্রদল নেতা ইব্রাহিম, তুহিন, প্রিতম, ফারুক, পায়েল, মিনহাল, ইমন, সিমান্ত, মোক্তাদির মো. বাদল ভুল, নাবির হোসেন নবীন, রাসেল প্রধান, জুয়েল আরমান, 

 

ফারুক হোসেন সুজন, মো. আকিব, মো. আলিব, শাহিন, জাহাঙ্গীর, রাজু, শরীফ, ইউনুস, সাগর, আব্দুস সালাম,মো. আখতার, মুন্না, মো. কাদির, শরীফুল ইসলাম,  মো. সবুজ, মোমেন, শিহাব , শামসুল হক, মো. ইব্রাহিম, আশরাফুল, গার্মেন্ট শ্রমিক তাজুল ইসলাম, 

 

 

শহরের করিম মার্কেটের ইউএস হোসিয়ারীর শ্রমিক সোয়াদ হোসেন, উজ্জল ভৌমিক, মিন্টু, সজিব, মো. নাসির, পথচারী শাহনাজ বেগম, শিল্পী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম সাহা ও মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম ।

 

এদের মধ্যে মো. বাদল, নাবির হোসেন নবীন, রাসেল প্রধান, জুয়েল আরমান, ফারুক হোসেন সুজন, মো. আকিব, সুলতান মাহমুদ, মো. আলিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছাত্রদল নেতা ফারুক হোসেন সুজনের অবস্থা আশংকাজনক। 

 

এছাড়াও নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন- শাহিন, জাহাঙ্গীর, রাজু, শরীফ, ইউনুস, সাগর, আব্দুস সালাম,মো. আখতার, মুন্না, মো. কাদির, শরীফুল ইসলাম,  মো. সবুজ, মোমেন, শিহাব , শামসুল হক, মো. ইব্রাহিম, আশরাফুল, 

 

 

গার্মেন্ট শ্রমিক তাজুল ইসলাম, শহরের করিম মার্কেটের ইউএস হোসিয়ারীর শ্রমিক সোয়াদ হোসেন, উজ্জল ভৌমিক, মিন্টু, সজিব, মো. নাসির, পথচারী শাহনাজ বেগম, শিল্পী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম সাহা, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম ।

 

অন্যদিকে টিয়ারশেলে নগরীর ডিআইটি এলাকায় অবস্থিত মর্গ্যান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা সুলতানা, লামিয়া, আফসানা মীম, মিমিয়া, রোকেয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী উম্মে হানী, আঁখি, উম্মে কুলসুমসহ ১০ছাত্রী আহত হয়েছেন। 

 

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ এডভোকেট সাখাওয়াত গণমাধ্যমকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এদেশের প্রশাসন এক চোখা নীতিতে চলে। 

 

 

আওয়ামীলীগের নেতারা রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সভা সমাবেশ করে তখন তারা কোনো একশন নেয়না অথচ আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রার আয়োজন করেছিলাম কিন্তু পুলিশ তাকে বাঁধা দিয়ে নির্বিচারে গুলি চালায়।

 

আমাদের এক কর্মী নিহত হয়েছে আহত হয়েছে অগনিত। নিরিহ বিএনপি নেতাকর্মীদের উপর এভাবে নির্বিচারে গুলি চালাতে পুলিশের হাত একবারও কাঁপলো না। তারা একবারো ভাবলোনা কি করে একটি মায়ের বুক তারা খালি করলো। আমি এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শাওন হত্যার ঋণ এই নারায়ণগঞ্জের মাটিতেই শোধ করবো ইনশাআল্লাহ। 

 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, এক সপ্তাহ পূর্বেই আমরা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছি আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে র‌্যাল-ী করবো। পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে আমাদের বলা হয়নি যে অনুষ্ঠান করতে পারবেন না। 

 

আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং আমাদের নেতাকর্মীদের অর্তকিত হামলা ও গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আমাদের এক কর্মীকে শাওন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে থেকে নিহত শাওনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসাথে শাওন হত্যার বিচারের দাবি জানাচ্ছি। 

 

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল বলেন, তারা কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন। একটি গণতান্ত্রিক দেশে  কোন মিছিল মিটিং সমাবেশ করতে হলে পূর্বানুমতির প্রয়োজন আছে। কিন্তু বিএনপির সমাবেশ মিছিলের পূর্বানুমতি  সম্পর্কে আমি জানি না। এছাড়া  জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, সেও জানে না। এতে বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। 

 

এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটানো হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে। সংঘর্ষের মধ্যে পুলিশের অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র : নারায়ণগঞ্জ টাইমস

Previous Post

মর্গ্যাণ স্কুলে কাঁদানে গ্যাস : ৪০ ছাত্রী অসুস্থ্য

Next Post

বর্জ্য থেকে বিদ্যুৎ, নারায়ণগঞ্জে হচ্ছে ৬ মেগাওয়াট কেন্দ্র

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
বর্জ্য থেকে বিদ্যুৎ, নারায়ণগঞ্জে হচ্ছে ৬ মেগাওয়াট কেন্দ্র

বর্জ্য থেকে বিদ্যুৎ, নারায়ণগঞ্জে হচ্ছে ৬ মেগাওয়াট কেন্দ্র

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য