• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“ছিনতাইয়ের কবলে পুলিশ,  সাধুবাদ পুলিশ !”

Wednesday, 28 September 2022, 1:23 am
“ছিনতাইয়ের কবলে পুলিশ,  সাধুবাদ পুলিশ !”
29
SHARES
94
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার তিন থানায় (সিদ্ধিরগঞ্জ – ফতুল্লা ও সদর)  চলতি বছরে মোবাইল হারিয়েছে মর্মে শত শত সাধারণ ডায়রী নথিভুক্ত হয়েছে । এমন মোবাইল হারানোর  সাধারণ ডায়রীর (জিডি) প্রায় ৯০ শতাংশ ঘটবা ছিনতাইয়ের। কিন্তু থানায় ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ করতে গেলে প্রথনেই ডিউটি অফিসার বলেন,  “অনেক ঝামেলায় পরেছেন ছিনতাইকারীর কবলে পরে, এখন একটা জিডি করে যান যাতে আপনার লুন্ঠন করা মোবাইল দিয়ে ছিনতাইকারী কোন অঘটন ঘটালে যাতে রক্ষা পান। আর জিডি লিপিবদ্ধ করার পর মোবাইল ফিরে পেতে হলে মোবাইল দামী হলে মোটা অংকের খরচা দিলে উদ্ধার করে দেয়া সম্ভব।” এভাবেই চুক্তি কিরে জিফি করতে বাধ্য হন শত শত ভুক্তভোগী। 

এমন অসংখ্য ঘটনায় সচরাচর কোন অপরাধী ধরা না পরলেও এবার পুলিশের এক কন্সস্টেবল ছিনতাইকারীর কবলে পরার খবর প্রকাশিত হয় মংগলবার দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায়।  এমন সংবাদে জানা যায়,  পুলিশের এই কন্সস্টেবল ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই আটক করা হয়েছে । এমন সংবাদের পর নগরীজুড়ে শুরু হয়েছে ব্যপক আলোচনা সমালোচনা। অনেকেই ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতারে টিপ্পনী কেটে বলেন, “ছিনতাইয়ের কবলে পুলিশ,  সাধুবাদ পুলিশ !”

 

ভোরে কিংবা গভীর রাতে চক্রটি ওৎ পেতে থাকে সড়কের আশেপাশেই। রিকশা বা অটো রিকশায় কোন যাত্রীকে দেখলেই কৌশলে থামিয়ে অস্ত্র ঠেকায়। সঙ্গে মোবাইল, টাকা যা আছে লুটে নেয়। তবে কদাচিৎ কিছু না পেলে অপহরণ করে নেওয়া হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইরের ছোট কবরস্থান এলাকার একটি বাসায়।

সেই বাসায় অপহরণকারীকে আটকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। মুকে স্ক্রচটেপ লাগিয়ে মারধরের সেই ভিডিও পাঠানো হয় অপহৃত ব্যক্তির পরিবার কিংবা স্বজনদের কাছে। ভয়াবহ নির্যাতনের সেই ছবি ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ বাবদ হাতিয়ে নেওয়া হয় মোটা অংকের টাকা। টাকা না পাঠানো পর্যন্ত চলে নির্যাতন। হোয়াটসআপ বা ইমুতে সেটা সরাসরি দেখানো হয় বিপরীতে থাকা স্বজনদের। হুমকি দেওয়া হয় পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলবে।

এমনই এক ছিনতাইয়ের শিকার হন ডিবির একজন কনস্টেবল।

সেই সূত্র ধরে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির একটি টিম। ওই সময়ে গ্রেপ্তারকৃত মূল হোতার মোবাইলে মিলেছে নির্যাতনের সেইসব ভয়াবহ কিছু চিত্র।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ‘ক’ জোনে কর্মরত তুষার মোল্লা নামে এক কনস্টেবলকে যাত্রাপথে আটকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাসদাইর কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় তিনজনকে গ্রেফতারা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মাসদাইর জামালের গ্যারেজের এলাকার মো. ফারুকের ছেলে মো. পারভেজ (২৫), মাসদাইর ছোট কবরস্থান এলাকার মৃত সেকান্দরের ছেলে রাজু (২৬) ও পশ্চিম মাসদাইর পাকাপুল এলাকার জামালের ছেলে রাকিব হোসেন বিজয় (২১)। তাদের নামে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে তুষার মোল্লা উল্লেখ করেন, রাতের ডিউটি শেষে ২৬ সেপ্টেম্বর ভোরসাড়ে ৫ টায় তুষার মোল্লা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে অটোরিকশা করে ফতুল্লা পুলিশ লাইনসে যাচ্ছিলেন। রিকশায় মাসদাইরে পৌছানোর পরে আসামীরা চাপাতি, ছুরি, রামদা ও হাতুরি সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার রিকসা গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সেই সাথে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে বলে অন্যথায় তাকে কুপিয়ে মেরে মেলার হুমকি দেয়।

পরে তিনি আবার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন।

সেই সাথে অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় উন্নত প্রযুক্তির মাধ্যমে ফতুল্লার মাসদাইরে ছোট কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পারভেজের ভাড়াকৃত একটি কক্ষ থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার কোমরের পেছনে গোজা অবস্থায় স্টিলের চাপাতি, আইফোন, দ্বিতীয় আসামী রাজুর ডান হাত থেকে লোহার চাপাতি, রাকিব হোসেন বিজয়েরর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করেছে যে, মাসদাইর কবরস্থান এলাকাতে সড়কে দাঁড়িয়ে থেকে তারা রিকশা অটো রিকশা ও যানবাহন থামিয়ে ব্যক্তিদের আটক করে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা ফোন ছিনিয়ে নেয়।

এমন লোমহর্ষক ছিনতাইয়ের ঘটনায় আসামীদের গ্রেফতারের খবর গণমাধ্যমে প্রকাশের পরও টনক নডেনি কোন ছিনতাইকারীর। মংগলবার দিবাগত মধ্যরাতেও নগরীর ছিনতাইকারীদের আখড়া হিসেবে পরিচিত শহরের গলাচিপা মোড় ও মন্ডলপাড়া জিমখানা বস্তির বংগবন্ধু সড়কের উভয় পাশে চিহ্নিত ছিনতাইকারীদের অবস্থান দেখা যায় ।

Previous Post

ছিনতাইকারীর কবলে ডিবি পুলিশ ! টর্চার সেলের সন্ধান

Next Post

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য