• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আয়নাবাজিতেও ধরা : আদালতের নির্দেশে মামলা

Wednesday, 28 September 2022, 5:44 pm
আয়নাবাজিতেও ধরা : আদালতের নির্দেশে মামলা
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

এ এযন সিনেমা স্টাইলের আয়নাবাজি । এক জনের সাজা খাটতে আরেক জন কারাগারে। এক পর্যায়ে কারাগারে থাকাবস্থায় জামিনও হয়ে যায় আয়নাবাজি করতে আসা প্রক্সি দেয়া আসামীর । কিন্তু শেষ মুহূর্তে তীরে এসে তরী ডুবায় নাারয়ণগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ । ফিঙ্গার প্রিন্টে নাম মিল না থাকায় ধরা পরে আয়নাবাজির ঘটনা।  শুরু হয় তোলপাড় ।

আর এই ঘটনায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির পরিবর্তে আরেক জনের সাজা ভোগের ঘটনায় প্রক্সিদাতা ও মামলার সাজাপ্রাপ্ত মূল আসামির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকেয়া সুলতানা ঘটনার জন্য আদালতে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং আদালত তাকে কঠোরভাবে সর্তক করে দিয়ে তার প্রার্থনা মঞ্জুর করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত প্রক্সিদাতা ও মূল আসামির বিরুদ্ধে মামলার আদেশ দেন। এরপর আদালতের নির্দেশে বেঞ্চ সহকারী জহিরুল ইসলাম নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মাদক মামলায় দণ্ডিত প্রকৃত আসামির নাম জাকির হোসেন সোহেল গাজী। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাের নবীগঞ্জ এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে। আর তার হয়ে প্রক্সি দিয়ে কারাবরণকারী মো. জুয়েল বন্দরের কদম রসুল এলাকার আলাউদ্দিনর ছেলে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জহিরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, আদালত আমাকে বাদী হয়ে দণ্ডবিধির ২০৫, ৪১৯ ও ১০৯ ধারায় মামলা করার নির্দেশ দেওয়ায় আমি দুইজনের বিরুদ্ধে মামলা করেছি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আদালত মূল আসামির হয়ে প্রক্সি দিয়ে জেল খাটতে যাওয়া মো. জুয়েলকে মাদক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আর মূল আসামিকে মাদক মামলায় সাজা ভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন। তবে এ দুই আসামির বিরুদ্ধেই আবার নতুন মামলার আদেশ দিয়েছেন। মামলায় তারা দোষী প্রমাণ হলে তাদের সাজা হতে পারে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া জাকির হোসেন সোহেল গাজীর বিরুদ্ধে চলতি বছরের ১০ আগস্ট তার অনুপস্থিতিতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন আদালত। কিন্তু সোহেল নিজের পরিবর্তে তার পরিচিত মো. জুয়েলকে গত ১২ সেপ্টেম্বর তার আইনজীবী অ্যাডভোকেট রোকেয়া সুলতানার মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করান।

এরপর জুয়েলকেই সোহেল হিসেবে সাজা খাটতে কারাগারে পাঠানো হলে বিষয়টি প্রথমে কারা কর্তৃপক্ষর নজরে আসে। কারণ জুয়েল এর আগে ২০১৭ সালের ২১ এপ্রিল অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ জুয়েলকে চিনে ফেলে এবং তার নাম সোহেল গাজী নয় বলে চ্যালেঞ্জ করলে তিনি কারা কর্তৃপক্ষের কাছে স্বীকার করেন যে তার প্রকৃত নাম মো. জুয়েল। তিনি মাদক মামলায় দণ্ডিত সোহেল গাজীর হয়ে কারাভোগ করতে এসেছেন।

বিষয়টি নারায়ণগঞ্জ কারা কর্তৃপক্ষ লিখিতভাবে সংশ্লিষ্ট আদালতকে জানালে আদালত প্রকৃত আসামি সোহেল গাজীকে গ্রেফতারের জন্য ফের পরোয়ানা জারি করেন। গত ২২ সেপ্টেম্বর বন্দর থানা পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি সোহেলকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে সোপর্দ করে।

সেই ঘটনায় বুধবার সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি সোহেল গাজী ও তার হয়ে প্রক্সি দিয়ে কারাগারে যাওয়া জুয়েলকে আদালত উপস্থিত রাখার নির্দেশ দেন। একইসঙ্গে আসামি সোহেল গাজীর আইনজীবী রোকেয়া সুলতানাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

Previous Post

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

Next Post

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Related Posts

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য