• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গণপূর্তের পীর ! নারায়ণগঞ্জে প্রধান খাদেম হেলাল

Thursday, 6 October 2022, 11:33 am
গণপূর্তের পীর ! নারায়ণগঞ্জে প্রধান খাদেম হেলাল
38
SHARES
124
VIEWS
Share on FacebookShare on Twitter

“যে যায় লংকা, সে ই হয়ে যায় রাবণ !” এমন প্রবাদের সাথে মিল রেখে নারায়ণগঞ্জে গণপূর্ত অধিদপ্তরের অপকর্মের আখড়া স্থাপন করে চালিয়ে যাচ্ছে লুটপাটের মহোৎসব ।

আর এই গণপূর্ত অধিদপ্তরের নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন ওই পীরের আস্তানায় শতভাগ বিশ্বাসের সাথে খাদেম হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে।  

একই সাথে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নারায়ণগঞ্জের ভুইঘরের পীর হিসেবে পরিচিত শামীম আক্তারের প্রধান খাদেম হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন নিজেকে কখনো পীর সাহেবের খাস লোক আবার কখনো গৃহায়ণ ও গণপূর্ত  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে বিশাল অপকর্মে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। 

গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও অদক্ষতার বিভিন্ন তথ্য উঠে এসেছে ।

দায়িত্ব পালনের দুই বছরের মাথায় প্রধান প্রকৌশলীর শামীম আক্তারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে তার মধ্যে অন্যতম হলো তিনি একটি বিশেষ খানকা শরীফের পীর সাহেব।

নারায়ণগঞ্জের ভুইঘরের হাকিমাবাদ খানকা-ই-মোজাদ্দেদিয়ার পীর সাহেব হিসেবে খ্যাত আল্লামা হযরত মোহাম্মদ শামীম আক্তার।

এ খানকা কে ঘিরে দেশব্যাপী রয়েছে তার অসংখ্য মুরিদ।

অভিযোগ রয়েছে যে হাউজিং এন্ড রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) এর সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় শামীম আক্তার এইচবিআরআইতে তার মুরিদদের নিয়ম বহির্ভূতভাবে সুযোগ সুবিধা দিয়েছেন।

২০২০ সালে ডিসেম্বর মাসে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের পর তার মুরিদানরা গনপুর্ত অধিদপ্তরের গণপূর্ত প্রশিক্ষন একাডেমী, পুর্ত ভবনে উন্নয়ন, প্রধান প্রকৌশলী বাসভবন সংস্কারসহ একাধিক প্রকল্পের কাজ পেতে শুরু করেন। এ নিয়েই গনপূর্তের ঠিকাদার সমিতি ও মুরিদানদের মধ্যে এক ধরনের অসম প্রতিযোগিতা শুরু হয়। এর ধাক্কা গিয়ে পড়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ অন্যান্য অফিসগুলোতে। ইতোমধ্যে এইচবিআরআই তদন্তে মুরিদদের ঠিকাদারির নানা সুযোগ সুবিধা প্রদানসহ আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সু-নির্দিষ্ট অভিযোগ সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে। এমন ঘটনায় বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত হয়েছে সংবাদ । আর তাতেই চটে উঠেছেন এই পীর সাহেবের অনেক মুরিদ । তারা পীর সাহেবের পক্ষে গণমাধ্যমকর্মীদের দেখে নেয়ারও হুমকি দিচ্ছে ।

মূলত এইচবিআরআই  ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, খানকার মুরিদদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন পীর সাহেব। সিন্ডিকেটের নিয়ন্ত্রনে এ অধিদপ্তরের কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ম ভেঙ্গে মুরিদদের দিচ্ছেন এই প্রধান প্রকৌশলী।

২০১৯ সালের এপ্রিলে ‘নন ফায়ার ব্রিক প্লান্ট’  নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্সের সঙ্গে চুক্তি করে এইচবিআরআই।

আইন অনুযায়ী, ১০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রকল্পের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। এমনকি এ ধরনের প্রকল্প বাস্তবায়নে এইচবিআরআইয়ের বাজেটও নেই।

এরপরও ‘নন ফায়ার ব্রিক প্লান্ট’ নির্মাণের প্রায় ১৪ কোটি টাকার কাজ কিংডম বিল্ডার্সকে দেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক, যার কাজ এখনো শুরু হয়নি। কিংডম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেনকে পীর সাহেবের ঘনিষ্ঠ মুরিদ হিসেবে উল্লেখ করা হয়েছে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে। কিংডম বিল্ডার্স, কিংডম হাউজিং, কিংডম কনস্ট্রাকশনসহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার নুসরত হোসেন।

২০১৮-১৯ অর্থবছরে এইচবিআরআইয়ের গবেষণা খাতে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ছিল। গবেষণা খাতের এ টাকা থেকে ১ কোটি ১১ লাখ টাকায় ‘অটোমেটিক বøক মেকিং প্লান্ট’ স্থাপন করা হয় এবং এ কাজও পায় কিংডম বিল্ডার্স। ঠিকাদারকে সব বিল প্রদান করা হলেও প্লান্টটির কাজ অসমাপ্ত রয়েছে। এ ধরনের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সংস্থার অভিজ্ঞ ব্যক্তি বা প্রকৌশলীদের নিয়ে কমিটি গঠনের নিয়ম থাকলেও সে ধরনের কোনো কমিটি গঠন করা হয়নি।

অন্যদিকে একই প্লান্টের শেড নির্মাণের জন্য ৭০ লাখ টাকার কাজে কোনো ধরনের চুক্তি ছাড়াই কিংডম বিল্ডার্সকে নিযুক্ত করা হয়। অর্ধকোটি টাকায় একই কাজ আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থি এন্টার প্রাইজকে দেয়া হয়, যার মালিক আল আমীনকেও পীর সাহেবের মুরিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে।

নিয়মবহির্ভূতভাবে ঠিকাদারি কাজ পাওয়া ছাড়াও রিসার্চ আর্কিটেক্ট, সিনিয়র ড্রাফটসম্যান, সহকারী মেকানিক, পেইন্টার, বাবুর্চি, মালিসহ বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন মুরিদরা। মোহাম্মদ শামীম আখতারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে এইচবিআরআই ও দুর্নীতি দমন কমিশনে একাধিক চিঠিও দিয়েছেন এইচবিআরআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কিংডম বিল্ডার্স, অর্থি এন্টারপ্রাইজ ও জামান বিল্ডার্স মুলত প্রধান প্রকৌশলী শামীম আক্তারের আস্থাভাজন ঠিকাদারি প্রতিষ্ঠান বলে একাধিক ঠিকাদার অভিযোগ করেছে। কিংডম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেন পীর সাহেবের ঘনিষ্ঠ মুরিদ হিসেবে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হযছে। কিংডম বিল্ডার্স, কিংডম হাউজিং, কিংডম কনস্ট্রাকশনসহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার নুসরত হোসেন।

মূলত গণপূর্ত অধিদপ্তর সরকারী অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। বর্তমানে শামীম আক্তারের সমস্ত কর্মকান্ড নিয়ন্ত্রন ও ক্যাশিয়ার হিসেবে কাজ করে একজন নির্বাহী প্রকৌশলী – এ অভিযোগ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের।

Previous Post

ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতি ! সুফিয়ান বদলি ও তদন্ত কমিটি গঠন

Next Post

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড : ঝুটের গোডাউন পুড়ে ছাই

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড : ঝুটের গোডাউন পুড়ে ছাই

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড : ঝুটের গোডাউন পুড়ে ছাই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য