• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জের বস্তিতে মাদক বিরোধী সভায় হামলা : নিহত ১, আটক আইনজীবিসহ ৫

Friday, 29 March 2019, 9:20 pm
না.গঞ্জের বস্তিতে মাদক বিরোধী সভায় হামলা : নিহত ১, আটক আইনজীবিসহ ৫
17
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

শহরের র‌্যালী বাগান বস্তিতে মাদকের হাট হিসেবে পরিচিত এলাকার সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলা পরিচালনা করেন এড. লিজা । লিজার সাথে সকল মাদক ব্যবসায়ীদের ছিলো সখ্যতা। এই মাদকের হাটেই টানবাজারের র‌্যালী বাগান বস্তিতেই বসবাস ছিলো এডভোকেট লিজার । মাদক ব্যবসায়ী চক্র পুলিশের কিছু অসাধু সদস্যদের ম্যানেজ করেই চারিয়ে যাচ্ছিলো কারবার । পুলিশ আর আইনজীবীদের সহায়তা থাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারতো না । লিজার স্বামী মামুন, দেবর কানা মাসুদ মাদক ব্যবসার মূল হোতা । এমন অভিযোগ তুলেছে নিহত মাদক নির্মূল কমিটির এক সদস্য আরজু বেগমের (৪৫) পরিবারসহ বস্তির অনেকেই।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাড়া থেকে মন্ডলপাড়াগামী একটি চলন্ত রিক্সায় দুইজন নারী চিৎকার করে কাঁদতে দেখে শহরবাসী অনেকই প্রশ্ন করে এমন কান্নার কারণ কি ? উত্তরে মাকে মেরে ফেলেছে এডেভোকেট লিজা । কোথায় ? র‌্যালী বাগানে । এমন খবর পেয়ে শহরের অনেকেই হাজির হয়ে দেখতে পায় এডভোকেট লিজার পক্ষের লোকজন  আরজু বেগমের (৪৫) লাশ সামনে রেখেই মারামারি চালিয়ে যাচ্ছে । খবর পেয়ে ছুটে আসে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ।

শহরের টানবাজারে মাদক বিরোধী সভা চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ীরা বৈদ্যুতিক শক দিয়ে আরজু বেগম (৪৫) নামের এক নারীকে হত্যা করার অভিযোগ করেছে নিহতের পরিবার। দক্ষিণ র‌্যালি বাগানের মো. আক্তারের স্ত্রী ও মাদক নির্মূল কমিটির এক সদস্য বলেও জানায় র‌্যালী বাগানের লোকজন।

এমন ঘটনার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ অ্যাডভোকেট  লিজা তার বোন অ্যাড আসমা, হোসনা ও সর বানুসহ ৫জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

নিহত আরজু বেগমের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪ টার । টানবাজার দক্ষিণ র‌্যালি বাগানে এই ঘটনা ঘটে। ওই সময় মাদক বিরোধী সভা চলছিল। সভায় হামলা চালিয়ে ওই হত্যা করা হয় বলে জানায় উপস্থিত অনেকেই ।

তাদের আটক করার সময় পুলিশের সাথে সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে অভিযুক্তদের শেল্টারে থাকা মাদকের ডিলার বিল্লাল বাহিনীর। তারা পুলিশের উপর হামলা চালিয়ে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়।

র‌্যালী বাগান বস্তি দীর্ঘদিন যাবৎ শহরের মাদকে মাদকের হাট হিসেবে পরিচিত। এর থেকে পরিত্রাণ পেতে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। এই কমিটির একজন সদস্য হলেন আরজু বেগম। কমিটির তৎপরতায় বাগন থেকে মাদক ব্যবসায়ীদের বিতাড়িত, গ্রেফতার ও অবাঞ্চিত ঘোষণা করা হয় ইতোপূর্বে । এরপরও চলছিলো মাদকের কারবার । বছর দুই আগে র‌্যালি বাগান এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাড়ে চার মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গডফাদার বাদল ও ফরিদকে গ্রেফতার করে। এদেরকে জামিনে ছাড়িয়ে আনেন অ্যাডভোকেট হামিদা ওরফে লিজা তার বোন অ্যাড আসমা। কিন্তু মাদক নির্মূল কমিটি তাদেরকে বাগানে অবাঞ্চিত ঘোষণা করায় তারা কেউ আর এখানে ঢুকতে পারেনি। তবে, তাদের অ্যাডভোকেট হামিদা ওরফে লিজা তার বোন অ্যাড আসমা বাদল ও ফরিদকে বাগানে পুনরায় পুনর্বাসন করতে উঠে পড়ে লাগেন।

স্থানীয়রা আরও জানায়, এই এলাকার সমস্ত মাদক ব্যবসায়ীদের জামিনে ছাড়িয়ে আনার কাজটিই করে থাকেন অ্যাড. হামিদা ওরফে লিজা তার বোন অ্যাড. আসমা । তাদের সাথে সহযোগিতা করেন তাদের আরেক বোন হোসনা। মূলত এ নিয়েই মাদক নির্মূল কমিটির সাথে তাদের দ্বন্দ্ব চলছিলো। আর এই দ্বন্দ্বের জের ধরে এদিন মাদক নির্মূল কমিটির সভাতে তারা স্বদল বলে হামলা চালায়। এসময় হামলাকারী হামিদা ওরফে লিজা তার বোন অ্যাড আসমা, হোসনা, সর বানুসহ তাদের লোকজন আরজু বেগমকে আটকে গায়ে পানি ঢেলে দিয়ে বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্তদের লোকজন। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা করলে তারা এতে বাধা দেন। ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এর মধ্য দিয়ে পুলিশ হামিদা ওরফে লিজা তার বোন অ্যাড আসমা, হোসনা, সর বানুসহ ৫ জনকে আটক করে।

অপরদিকে পুলিশ লাশ উদ্ধার করতে গেলে এতে বাধা দেয় মাদক নির্মূল কমিটির লোকজন । তারা মরদেহটি পুজি করে বিক্ষোভ করার প্রস্তুতি নেন । তবে, পুলিশ তাদেরকে নিবৃত করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের মারামারির ঘটনায় আরজু বেগম নামে একজন নারী বৈদ্যুতিক শকে নিহত হয়েছেন। নিহত আরজু বেগমের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । বলা হচ্ছে, তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের পরিবার এডভোকেট লিজাসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দিচ্ছে । অভিযোগ হাতে পেয়ে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে । লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল ব্যবস্থা নিয়েছে পুলিশ ।

Previous Post

সোনারগাঁয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের কপাল

Next Post

৭০ বছর পর বাংলাদেশ-ভারত নৌ-চলাচল মাইলফলক হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
৭০ বছর পর বাংলাদেশ-ভারত নৌ-চলাচল মাইলফলক হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭০ বছর পর বাংলাদেশ-ভারত নৌ-চলাচল মাইলফলক হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য