• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“শিক্ষার্থীদের বিক্ষোভের পরও মামুন বাহিনীর নাটক মঞ্চায়ন হচ্ছেই !”

ফতুল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও

Tuesday, 1 November 2022, 10:05 pm
“শিক্ষার্থীদের বিক্ষোভের পরও মামুন বাহিনীর নাটক মঞ্চায়ন হচ্ছেই !”
17
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা  সারাদিন ব্যস্ত থাকেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ! পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সরকারী বেতন ভাতা যেন হালালভাবে গ্রহণ করতে পারেন সেই লক্ষ্যে কোন ধরণের অনিয়ম করেন না বলে দাবী করলেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যে একটি অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার প্রমাণ হচ্ছে ফতুল্লায় ডাইংয়ের বিষাক্ত ক্যামিকেলযুক্ত পাণিতে সয়লাবের চিত্র।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে থাকা উপ পরিচালক মুহাম্মদ আব্দল্লাহ আল মামুনের বিশেষ পেশার কথিত ব্যাক্তিদের নিমন্ত্রণ করে ক্যামেরা নিয়ে বিশেষ বিশেষ অভিযান পরিচালনার পর তা ফলাও করে প্রচারের জন্য অর্থকড়িও ব্যয় করেন।

যা গণমাধ্যমে প্রকাশিত হলেও কোন লাজ লজ্জার চিত্র দেখা যায় নাই । যার প্রমাণ হলো একদিকে ফতুল্লায় শিক্ষার্থীরা ডাইংয়ের পানির কারণে আন্দোলন করছে আর নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন লোক দেখানো অভিযান চালাচ্ছেন আড়াইহাজার আর রূপগঞ্জে ।

পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের কান্ডজ্ঞানহীন কর্মকান্ডের তীব্র নিন্দা করে অনেক অভিভাবক বলেন, “পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন ফতুল্লা বাসীর সাথে এ কেমন আচরণ করছেন ? ডাইংয়ের এই বিষাক্ত জলাবদ্ধতার জন্য সকলে যেখানে আন্দোলন করছেন সেখানে এই মামুন চক্র কি করছেন ? আর কবে এই মামুন চক্রের লজ্জা হবে ? একদিকে শিক্ষার্থীরা বিষাক্ত জলাবদ্ধতার এমন কষ্ট থেকে মুক্তি পেতে আন্দেলন করে যাচ্ছে আরেক দিকে পরিবেশ অধিদপ্তরের মামুন ও তার বাহিনী নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন ই করে যাচ্ছে ! এমন নাটক কি জেলা প্রশাসন দেখেন না ?”

পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীন কারখানাগুলো তাদের উৎপাদন কার্যক্রমের মাধ্যমে নদী দূষণ করার অভিযোগে  মঙ্গলবার (১ নভেম্বর) তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকায় রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার চারটি শিল্প কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ৷ অথচ যে ফতুল্লা থানা এলাকায় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সেই ফতুল্লা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের খবরই জানেন না  উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন ।

এমন অভিযান চলাকালীন সময়ে ফতুল্লা ইউনিয়নের ৬টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টায় ফতুল্লার পাইলট স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগামী ৭ দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। পরে সদর ইউএনও রিফাত ফেরদৌস দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ কার্যালয় ত্যাগ করে।

জানা গেছে, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে বছর জুড়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত হাঁটু পানি জমে থাকছে। গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুম থেকে শুরু করে সারা বছরজুড়েই পানিতে ডুবে থাকে স্কুল দুইটির প্রবেশ পথ। জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানা বিশেষ করে ডাইংয়ের দূষিত তরল বর্জ্যের কারণে এসিডযুক্ত কালো পানিতে দুর্বিষহ হয়ে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন।

মঙ্গলবার সকালে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী সম্মিলিতভাবে মিছিল সহকারে সদর ইউএনও কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, সেচ্ছাসেবক লীগের নেতা ফরিদ আহমেদ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে তারা সদর ইউএনও রিফাত ফেরদৌসের কাছে জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা ও নেতৃবৃন্দ বলেন, জলাবদ্ধতার কারণে দুর্যোগপূর্ণ এলাকায় দু’টি স্কুল ছাড়াও বেশ কিছু মসজিদ, কবরস্থান রয়েছে। শিল্পপ্রতিষ্ঠান তথা ডাইয়ের দূষিত পানির কারণে আমরা চরম বিপাকে রয়েছি। আগামী ৭ দিনের মধ্যে জলাবদ্ধতার নিরসনের দাবি জানান শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, আমরা এই সমস্যা নিয়ে এর আগেও বসেছি। সমস্যাগুলো আসলে এক জায়গায় নেই। রেলওয়ের প্রকল্পের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ডাইং কারখানাগুলোরও পানি নিস্কাশনের জন্য নিজস্ব ব্যবস্থা করেনি। ওই এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়ার পাশাপাশি ৪টি সড়ক ড্রেনসহ নির্মাণের জন্য সদর উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা শীঘ্রই সরেজমিনে দেখে দ্রুত প্রকল্প গ্রহণ করবো। পাশাপাশি ডাইং কারখানাগুলোর মালিকপক্ষকেও আমরা এ বিষয়ে চিঠি দিব যাতে তারা ডাইংয়ের পানি সড়কে কিংবা ড্রেনে নিক্ষেপ না করে। আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকবেনা।

Previous Post

বন্দরে জমি সংক্রান্ত বিরোধে ৪ জনকে কুপিয়ে আহত, গ্রেফতার ১

Next Post

বিশ্বজিৎ হত্যায় খুনী ইউনুছ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
বিশ্বজিৎ হত্যায় খুনী ইউনুছ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যায় খুনী ইউনুছ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য