• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নগরীর ডাকাত ও ছিনতাইকারীরা প্রকাশ্যে ! আতষ্কে নগরবাসী

Thursday, 3 November 2022, 8:29 pm
নগরীর ডাকাত ও ছিনতাইকারীরা প্রকাশ্যে ! আতষ্কে নগরবাসী
10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় ছিনতাই আর ডাকাত আতঙ্কে ভুগছে জনসাধারণ। প্রতিনিয়ত ছিনতাই আর ডাকাতির ঘটনায় আতঙ্কে জীবন যাপন করছে ফতুল্লাবাসী। তবে একের পর এক ছিনতাই আর ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে না পারায় বন্ধ হচ্ছে না এসব ঘটনা।

অভিযোগ উঠেছে ফতুল্লায় একের পর এক অপরাধ কর্মকাণ্ড হলেও পুলিশ চি‎হ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের গ্রেফতার না করে ছিঁচকে চোর বা ছিনতাইকারীদের গ্রেফতার করে আইওয়াশ করছেন। আর কিছু ছিঁচকে ছিনতাইকারীকে ডাকাত বাণিয়ে কৃতিত্ব দেখানোর অপচেষ্টা করছে পুলিশ। এমন অভিযোগ তুলে ছিনতাই আর ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছে ফতুল্লাবাসী।

তবে চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতরা এলাকায় প্রকাশ্যে থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এসব অপরাধী এলাকায় অবস্থান করায় বিভিন্ন এলাকায় ছিনতাই আর ডাকাতির ঘটনা ঘটছে। আর পুলিশকে বলতে গেলে বলেন অপরাধ ছাড়া গ্রেফতার করা যায় না। ফতুল্লবাসীর অভিযোগ, প্রকৃত ছিনতাইকারীও ডাকাতদের আড়াল করতেই পুলিশ ওই সকল ছিঁচকে চোরদের গ্রেফতার করে নিজেদের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছেন। অথচ থানার তালিকাভূক্ত চি‎হ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যরা পুলিশের নাকের ডগার সামনে দিয়ে বীরদর্পে প্রকাশ্যে চলাফেরা করছে।

এ কারণে এ অঞ্চলের সাধারণ মানুষ ডাকাত আতঙ্ক থেকে মুক্ত হতে পারছেনা।

তাদের ধারনা চি‎হ্নিত এসব ছিনতাইকারী ও ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে যেকোনো সময় আবারও বড় ধরনের ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটার আশঙ্কা করছে ফতুল্লাবাসী।

জানা যায়, চলতি বছরের শুরুতে ফতুল্লা স্টেডিয়ামের পাশে নির্মাণাধীন পার্কের সামনে থেকে সিংগাপুর প্রবাসী জামতলা এলাকার আ. হামিদের ছেলে শাহ আলম ও আমিনুলকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রকাশ্যে দিবালোকে বিআরটিসি এসি বাস থামায়। পরে ছিনতাইকারীরা তাদের মাইক্রো বাসে তুলে নেয়। তাদের কাছে থাকা ১০ লাখ ৪০ হাজার টাকা ও সিংগাপুর রিয়েল ছিনিয়ে নিয়ে যায়। এরপর জালকুড়িতে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। সম্প্রতি, দেলপাড়ার মনিরের বাড়িতে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির মেইন গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে আলমিরা ভেঙে ১০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাত দলের সদস্যরা। এঘটনায় মনির থানায় একটি অভিযোগ করলেও এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত কয়েক মাস ধরেই ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এমনকি ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করলে হত্যার মত জঘন্যতম ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা।

পুলিশ কয়েকজন অপরাধীকে ধরতে সক্ষম হলেও অধিকাংশ ঘটনার রহস্য উদঘাটতে আলোর মুখ  দেখতে পায়নি কতৃপক্ষ।

এদিকে পুলিশের খাতায় যারা চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত হিসেবে পরিচিত তাদের মধ্যে অন্যতম হলো : চাষাড়ার অপু সিনহা ও তার বাহিনী, তামিম ও তার বাহিনী, লিপু ওরফে লিপ্পা ও তার বাহিনী, ফতুল্লার শহিদুল্লাহ, মোতালেব, আলীগঞ্জের কিলার মতি, কিলার ফারুক, ইদু, মকবুল, লুৎফর, দেলপাড়ার পলাশ, নন্দলালপুর এলাকার রনি, শাহাবউদ্দিন, মাসুদ, রাজা ওরফে লিটন, সুলতান, ইয়াকুব, জিয়া। পিলকুনি শাহিন, গাল কাটা আক্তার, নয়ন, আসলাম, হালিম, লালখাঁ’র ডাকাত রতন, শাহাবুদ্দিন, মিঠু, রেলস্টেশনের ডাকাত শাহিন, কবির হোসেন ফেলা (কারাগারে) বোমা লিপু (কারাগারে) আমির হোসেন পিচ্ছি, গাল কাটা সোহেল, দ্বীন ইসলাম, রাঙ্গা বাবুল, ডাকাত রনি, শাওন, রকিম, মোহন, হানিফ, লতিফ, ছোট মিঠু ও সবুজ। পঞ্চবটির মিন্টু, সোহেল, পাগলা ইউসুফ, দাপা ইদ্রাকপুর এলাকার ডাকাত আমিন ওরফে কাইল্যা আমিন, ইয়াছিন, শহিদ হোসেন, ভাগিনা টুটুল, সুমন, উজ্জল, টিকিমরা লিটন, রুহুল ও শুক্কুর। হাজীগঞ্জ এলাকার সিলেটি বাবু, রনি, সাইদুর, সোহেল, মোল্লা সোহেল। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে অপকর্ম করে যাচ্ছে। এদিকে অভিযোগ রয়েছে উপরোক্ত ডাকাতদের সঙ্গে থানার একাধিক দারোগার গভীর সখ্যতা রয়েছে। তাদের কাছ থেকে নিয়মিত বিশেষ সুবিধা ভোগের কারণে অধিকাংশ সময় পুলিশ তাদের আড়াল করার অপচেষ্টা চালাতে দেখা যায় এমনই অভিযোগ ফতুল্লাবাসীর।

ফতুল্লা মডেল থানার (ওসি) রিয়াজুল হক দিপু জানান, ফতুল্লায় আগের চেয়ে ছিনতাই আর ডাকাতির ঘটনা অনেকটাই কমে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটছে না। অপরাধীদের ধরতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং অভিযান অব্যাহত রাখছে। আর যারা ছিনতাই আর ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বেশির ভাগ লোককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।

Previous Post

দুটি কয়েল ফ্যাক্টরী সিলগালা, মাসোয়ারায় চলছে অসংখ্য !

Next Post

ফতুল্লায় ওসির সংবাদ সম্মেলন : ১৬ অপরাধী গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফতুল্লায় ওসির সংবাদ সম্মেলন : ১৬ অপরাধী গ্রেফতার

ফতুল্লায় ওসির সংবাদ সম্মেলন : ১৬ অপরাধী গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য