• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘পুলিশ এখন কন্ট্রাক্ট কিলারে পরিণত হয়েছে’

Friday, 23 December 2022, 11:34 pm
‘পুলিশ এখন কন্ট্রাক্ট কিলারে পরিণত হয়েছে’
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

‘পুলিশ এখন ভাড়াটে খুনিতে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সাকি বলেন, ‘নিষ্ঠুরতার একটা সীমা থাকে। এই সরকার নিষ্ঠুরতার সকল সীমা অতিক্রম করছে ভয় দেখানোর জন্য। ভয় দেখিয়ে তারা বলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো এত সোজা নয়।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সপ্তম সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সাকি আরো বলেন, নারায়ণগঞ্জে যুবদলের কর্মী শাওন নিহত হয়েছেন। আপনারা দেখেছেন পুলিশ কীভাবে তাকে করে গুলি করছে। পুলিশ এখন কন্ট্রাক্ট কিলারে পরিণত হয়েছে। দুই মাস আগে থেকে বলে রাখা বিএনপির সমাবেশ, রাত ১০টা পর্যন্ত কথা হলো। তারপর হঠাৎ তারা দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাতে তুলে নিয়ে গেল। একটা সমাবেশের জন্য হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হলো। এখন ডাণ্ডাবেড়ি পরে মায়ের জানাজায় হাজির হতে হচ্ছে।

তিনি আরও বলেন, অগ্নি সন্ত্রাস আওয়ামী লীগের কর্মসূচি থেকেই শুরু। আমরা দেখেছি কীভাবে গান পাউডার দিয়ে ১১ জন মানুষকে তারা পুড়িয়ে মেরেছিল। বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। অথচ ২০০১-২০০৬ সাল আমরা দেখলাম তত্ত্বাবধায়ক ব্যাবস্থাও কাজে আসল না। মাত্র দুটো নির্বাচনের মাথায় এমন ঘটনা ঘটলো।

তিনি বলেন, একটা দেশে উন্নতি কাকে বলে। আওয়ামী লীগ এক শিক্ষাক্ষেত্রেই ধারে কাছেও যেতে পারেনি। শিক্ষার মানে উপরের দিকে নয় আমরা নিচের দিকে যাই। বাংলাদেশে শিক্ষার মান আর নেই। আজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের শিক্ষার অবস্থা আমাদের বুঝিয়ে দেয় শিক্ষার কী অবস্থা। কথায় আছে একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করে দিন। এ সরকার দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ইলিয়াস জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারী সংহতির জেলা সম্পাদক পপী রানী সরকার ও জেলা ছাত্র ফেডারেশনের নব ঘোষিত সভাপতি ফারহানা মানিক মুনাসহ অন্যান্যদের উপস্থিতিতে গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি সমন্বয়কারী বলেন, ওরা খেলতে চায়। খেলা মানে ওরা মাইরপিট করতে চায়। প্রতিপক্ষের হাত-পা বেঁধে পুলিশের রাইফেলের সামনে দাঁড় করিয়ে তারা বলে খেলা হবে। আমরা বলি এটি কাপুরুষের পরিচয়। আওয়ামী লীগের মতো দলকে আজ যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দলটিকে কোথায় নিয়ে যাচ্ছেন। জনগণকে ভয় দেখচ্ছেন। হাত ভেঙে দিতে বলছেন জ্বালিয়ে দিতে বলছেন। এ শাসন টিকবে না। আইয়ুব খানের বিরুদ্ধে এদেশের মানুষ লড়াই করেছে। এভাবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এ দল ক্ষমতায় থাকলে আমাদের ভবিষ্যৎ ভয়াবহ।

Previous Post

বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ গ্রহণ করলেন আইভী

Next Post

অশান্ত রূপগঞ্জে আতংক : রামদা চাপাতি গুলিতে আহত ১০

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
অশান্ত রূপগঞ্জে আতংক : রামদা চাপাতি গুলিতে আহত ১০

অশান্ত রূপগঞ্জে আতংক : রামদা চাপাতি গুলিতে আহত ১০

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য