• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অশান্ত রূপগঞ্জে আতংক : রামদা চাপাতি গুলিতে আহত ১০

Saturday, 24 December 2022, 10:27 am
অশান্ত রূপগঞ্জে আতংক : রামদা চাপাতি গুলিতে আহত ১০
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সময়ের নারায়ণগঞ্জের শান্তির জনপথ হিসেবে পরিচিত রূপগঞ্জের কাঞ্চন এলাকায় বর্তমানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে  পরিণত হয়েছে। জমির মূল্য বৃদ্ধিসহ রাজধানীর অতি সন্নিকটে হওয়ায় রূপগঞ্জের ব্যবসা ও আবাসন শিল্প মারাত্মক বিকাশ ঘটায় রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় আমলা ও ব্যবসায়ীদের দৃষ্টি এই রূপগঞ্জের উপরে পরেছে ।

যার কারণে ভুমহীন সামান্য কেরানীর পরিবার যাদের নূন আনতে পান্তা ফুরাতো সেই পরিবারের সদস্যরা রাতারাতি আঙ্গুল ফলে কলাগাছ বনে যাওয়ার পর ধরাকে সরাজ্ঞান করে যা খুশি তা করে বেড়াচ্ছে। আর এই কাঁচা টাকার জোড়ে রূপগঞ্জের সাম্রাজ্য যেন ওই ভুমিহীন কেরানী পরিবারের হাতে।

এমন সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে গিয়ে সকল ধরণের অপরাধ করেই যাচ্ছে চেয়ারম্যান রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা। এই চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গোলাগুলিসহ  ক্রসফায়রের ঘটনারও ঘটে । এমন অপরাদী কর্মকান্ডের বেড়াজাল মুক্তি চায় পুরো রূপগঞ্জবাসী  । 

 

অভ্যন্তরীণ কোন্দল আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে । শুক্রবার রাত ৯টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে কয়েক ঘণ্টাব্যাপী । এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এশিয়ান হাইওয়ে সড়কে প্রায় এক ঘণ্টা ধরে যানজট তৈরি হয়।

সংঘর্ষের ঘটনা নিয়ে দুরকম বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন দুই পক্ষই মারামারিতে জড়িয়েছে, আবার কেউ বলছেন এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ কর্মী গণমাধ্যমকে বলেছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর যুবলীগের নেতা সফিকুল ইসলাম সফিক ও তারিকুল ইসলাম মোঘলের সঙ্গে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও তার লোকজনের বিরোধ চলে আসছিল।

শুক্রবার রাতে কেন্দুয়া হাটের কাছে হাসমত আলী নামে একজনের বাড়িতে পিঠার দাওয়াত খেতে যান গোলাম রসুল কলি ও তার অনুসারীরা। পথে তাদের ওপর রামদা, চাপাতি, হকিস্টিকসহ অস্ত্র নিয়ে হামলা করেন সফিকুল ইসলাম ও তার অনুসারীরা। হামলায় অন্তত ৮০ জন অংশ নেন।

সংঘর্ষে আহত হওয়া কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- মধ্য চরপাড়া এলাকার যুবলীগ নেতা আফজাল হোসেন, ফজলুল হক, মহিলা লীগ নেত্রী সামসুন্নাহার বেগমের ছেলে বাছির উদ্দিন, মোমেন ও আলী বান্দা। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে আফজাল, বাছির উদ্দিন ও ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এসময় প্রাইভেটকারসহ অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে একটি পক্ষ। সংঘর্ষের সময় এশিয়ান হাইওয়েতে আটকে পড়া পরিবহনের শ্রমিক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদের সাথে কয়েক দফা ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই ।

কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি অভিযোগ করে বলেন, রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তারা আমার গাড়িও ভাঙচুর করেছে।

হামলার অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা সফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

এমন ঘটনায় আফজাল নামের এক ব্যক্তি মৃত্যুর খবর চাউর হচ্ছে কাঞ্চন এলাকায়।

তবে আফজাল মৃত্যুর বিষয়টি জানেন না বলে জানিয়ে এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) আবির হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপেডট কে বলেন, দুই গ্রুপে হামরায় গাড়ী ভাংচুর, মটর সাইকেল ভাংচুরসহ ৪/৫ জন আহত হওয়ার খবর ছিলো। আমি ঘটনা স্থলে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।  তবে কেউ মারা যাবার মতো আহত ছিলো না। আমি খবর নিয়ে দেখছি ।

Previous Post

'পুলিশ এখন কন্ট্রাক্ট কিলারে পরিণত হয়েছে'

Next Post

করোনার জরুরি অবস্থা তুলে নেয়ার কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
করোনার জরুরি অবস্থা তুলে নেয়ার কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার জরুরি অবস্থা তুলে নেয়ার কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য