• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টিটু ইস্যুতে আল্টিমেটাম স্থগিত ॥ চা চক্রের নামে উল্টো চাঁদাবাজির অভিযোগ কাজলের

Wednesday, 3 April 2019, 8:12 pm
টিটু ইস্যুতে আল্টিমেটাম স্থগিত ॥  চা চক্রের নামে উল্টো চাঁদাবাজির অভিযোগ কাজলের
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপেডট :

২৪ ঘন্টার আল্টিমেটাম থেকে সরে গিয়ে ব্যবসায়ী নেতা খালেদ হায়দার খান কাজল বলেছেন, আমরা যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম তা  পবিত্র শবে মেরাজ থাকায় রোববার স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, আমরা ২৪ ঘন্টার পরও কোন কঠোর কর্মসূচি দিলাম না তা স্থগিত করা হয়েছে শুধু ব্যবসায়ীদের স্বার্থে। আমরা নিয়মতান্ত্রিকভাবে আগামী রোবার চেম্বার অব কমার্স থেকে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবো।

বুধবার ৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল একথা বলেন।

খালেদ  হায়দার কাজল  বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা কৌশলে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের হয়রানির করা  চক্রান্ত সৃষ্টি শুরু হয়েছে। শুধু তাই নয়, সাধারণ ও স্বনামধন্য ব্যবসায়ীদের ঝামেলা ফেলে আর্থিক ফায়দা নেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এতে ওই ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সামাজিকভাবে পরিবারের কাছে তার সম্মানহানি হচ্ছে। তারা লজ্জা পাচ্ছে।

নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা কোথাও চাঁদা দিয়ে ব্যবসা করে না। আমরা চাঁদামুক্ত ভাবে ব্যবসা করি। সাম্প্রতিক সময়ে কথিত চা চক্রের দাওয়াত দেয়ার মাধ্যমে আহবান করা হচ্ছে। এতে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা শঙ্কিত। আমরা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

ইতিপূর্বে আমরা লক্ষ করালাম ১ এপ্রিল আমরা ফতুল্লা মেরি এন্ডারসন জাহাজে পুলিশের অভিযানে ৬৮ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারকে আমরা সাধুবাদ জানাই। তবে উদ্বেগের বিষয় হচ্ছে পুলিশ ওই মদ ব্যবসার পেছনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের তিনবারের সফল পরিচালক তানভীর আহমেদ টিটুর নাম ঘৃন্যভাবে জড়ানো হয়েছে। এটি প্রশাসনের প্রেস ব্রিফিং করা হয়েছে। প্রশাসনের বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন, কল্পনাপ্রসুত এবং উদ্দেশ্য প্রণোদিত। টিটু একজন সফল ক্রীড়া সংগঠক। এরআগে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজলকে একটি শিশু অপহরণ মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে ।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ৩ বারের পরিচালক, নারায়ণগঞ্জ ক্লাবের ২ বারের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু এবং এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ হোসেয়ারী ৩ বারের সভাপতি ও নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজলকে  উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করা হচ্ছে এমন দাবি নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভা থেকে কর্মসূচি বলতে আমরা আগামী রবিবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের কাছে আলাপ-আলোচনার মাধ্যমে স্মারকলিপি প্রদান করবো । ওইদিন সকাল ১১টায় আপনারা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে উপস্থিত থাকবেন। সেখানে প্রতিটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি দুজন করে যাবো। শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেবো।

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে ও বিকেএমইএর সাবেক সহ-সভাপতি (অর্থ ) জিএম ফারুকের পরিচালনায় সভায়  উপস্থিত ছিলেন, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ  হোসেয়ারি এসোসিয়েশনের  সিনিয়র সহ সভাপতি কবির  হোসেন, বিকেএমইএর সহ সভাপতি (অর্থ) হুমায়ুন কবির শিল্পী, জেলা ডাইল মিলস্ সমিতির সভাপতি এড. সুলতান উদ্দিন নান্নু, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম, বাংলাদেশ ক্লথ এসোসিয়েশনের পরিচালক মাহফুজুর রহমান খান, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সভাপতি মাসুদুর রহমান খসরু, পাট আড়ৎদার সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মতি উল্লাহ মিন্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়া, নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপু. চেম্বার অব কমার্সের পরিচালক শাহাদাত হোসেন সাজনু, এহসানুল হাসান নিপু সহ অনেকেই উপস্থিত ছিলেন এই সভায় ।

Previous Post

পবিত্র রমজানে মানুষ যেন কষ্ট না পায়- না.গঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

Next Post

অপরাধী যত ক্ষমতাধর হউক ছাড় নাই - এসপি হারুন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
অপরাধী যত ক্ষমতাধর হউক ছাড় নাই – এসপি হারুন

অপরাধী যত ক্ষমতাধর হউক ছাড় নাই - এসপি হারুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য