• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আন্তর্জাতিক মানে পরিনত করা হবে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড : নৌ-বাহিনী প্রধান

Tuesday, 27 December 2022, 8:07 pm
আন্তর্জাতিক মানে পরিনত করা হবে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড : নৌ-বাহিনী প্রধান
3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

‘মহামারি করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে অর্থনৈতিক মন্দা, রিজার্ভ সংকটসহ নানা কারণে জাহাজ নির্মাণ কাজে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় ইতোমধ্যে আমরা যথাযথ নির্দেশনা দিয়েছি। শ্রম বন্টনের মাধ্যমে প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। গতানুগতিক লক্ষ্য না নিয়ে বাস্তবায়নযোগ্য লক্ষমাত্রা নির্ধারণ করতে হবে। যাচাই বাছাই করে অর্ডার নিতে হবে এবং যথা সময়ে গুনগত মান অক্ষুণ্ণ রেখে ডেলিভারি দিতে হবে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যাবস্থা নিতে হবে।’

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ নবনির্মিত শিপবিল্ডিং শেড-২ এবং বিভিন্ন পূর্ত কাজের উদ্বোধনকালে এমন মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সোনাকান্দায় এ উদ্বোধন করা হয়।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ডিডাব্লিউ লিমিটেডকে আন্তর্জাতিক মানে পরিনত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সহযোগীতা প্রদান করবে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তিনি আরো বলেন, আজকের এই শিপ বিল্ডিং শেড উদ্বোধনের মাধ্যমে ভবিষ্যতে প্রতিকূল আবহাওয়াসহ নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের উৎপাদন চলমান থাকবে। এছাড়াও নতুন গেস্ট হাউজ দেশি বিদেশি অতিথিদের থাকার জন্য ব্যবহৃত হবে।এছাড়াও অন্যান্যের মধ্যে নৌ সদরের পিএসওগণ এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর আব্দুলাহ আল-মাসুম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের কোলঘেঁষে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। মোট ২২ একর এলাকা সমৃদ্ধ এই ইয়ার্ড দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরাতন ডকইয়ার্ড, যার জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে রয়েছে প্রায় শত বছরের প্রত্যক্ষ ও বাড়ব অভিজ্ঞতা। জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি সকল প্রকার স্টিল ইঞ্জিনিয়ারিং কাজ, বিভিন্ন জাহাজের ইঞ্জিন ওভারহলিং এবং ভারী মেকানিক্যাল কাজে এই ডকইয়ার্ডের পূর্ণ সক্ষমতা রয়েছে। নির্ভরযোগ্য ও যুগোপযোগী অবকাঠামো, গুণগতমান নিয়ন্ত্রণ, শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাসহ সকল সুযোগ সুবিধা, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব উৎপাদনমুখী কর্মপরিবেশ ডকইয়ার্ডের ক্রমবর্ধমান উন্নয়নের চালিকাশক্তি।

জানা যায়, অত্র ইয়ার্ড কর্তৃক নির্মিত এই শিপবিল্ডিং শেডটি ইয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শেডটি নির্মাণের মাধ্যমে জাহাজ এবং বোট নির্মাণ কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জাহাজের হাল কনস্ট্রাকশন কাজের প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে। শেডটির দৈর্ঘ্য-১২০.৫১ মিটার, গ্রন্থ- ৪৬.১৭ মিটার উচ্চতা-৩০.৪৮ মিটার, ফ্লোর এরিয়া ৫৫০০ বর্গমিটার যেখানে লোড বহন সক্ষমতা- ৫ টন/বর্গমিটার। শেডটির মধ্যে সর্বোচ্চ ৪২ মিটার দৈর্ঘ্যের জাহাজ নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া শেডটিতে ২টি ২৫ টন ক্ষমতাসম্পন্ন ওভারহেড কেন, ১টি আধুনিক সিএনসি মেশিন রয়েছে যা ইয়ার্ডের সক্ষমতাকে আরো একবাপ উন্নীত করবে।

Previous Post

ময়নাতদন্ত প্রতিবেদন : ফারদিনের মৃত্যু মাথায় আঘাতে

Next Post

সোনারগাঁয়ে চার অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
সোনারগাঁয়ে চার অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

সোনারগাঁয়ে চার অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য