• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জিম্মি নারায়ণগঞ্জবাসী ! কি বলবেন আইনশৃংখলা বাহিনী ?

Monday, 9 January 2023, 2:59 pm
জিম্মি নারায়ণগঞ্জবাসী ! কি বলবেন আইনশৃংখলা বাহিনী ?
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবার যেন ফ্যাক্টর । অপ্রতিরোধ্য। রাজনীতিতে দীর্ঘকাল যাবৎ টানাপোড়নের পাশাপাশি দাবড়িয়ে বেড়াচ্ছে এই পরিবারের অনেকেই । ওসমান পরিবারের রাজনীতি ঘিরে সর্বত্রই যেন আলোচনা সমালোচনা । ওসমান পরিবারের সদস্যদের নিয়ে নিজেদের মধ্যে কামড়া কামড়ি ছাড়াও তাদের নাম ব্যবহার করে সকল ধরণের অপরাধ  ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে । এই অবস্থায় কি বলবেন প্রশাসনের শীর্ষ কর্তারা ?

নতুন বছরে নতুন করে এবার প্রশাসনের অসাধু কর্মকর্তাদের নিয়েও উঠেছে ব্যাপক দূর্ণীতির অভিযোগ। খোদ শাসক দলের বারবার বিপুল ভোটে  নির্বাচিত অপ্রতিরোধ্য মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বরাবরের মতো সকল অনিয়ম দূর্ণীতির প্রতিবাদের মতোই এবারো এই নতুন বছরে স্থা্নীয় সংসদ সদস্য এবং ওসমান পরিবারের বর্তমানের প্রধান অভিভাবক (মুরুব্বী) জাতীয় পার্টির সেলিম ওসমানকে ঈঙ্গিত করে কঠোর সমালোচনা করে বলেছেন, “এখন অনেকের টনক নড়েছে। খান বাহিনী চাই না, হোন্ডা বাহিনী চাই না, অমুক বাহিনী চাই না বলছেন। এই চার বছর কী করলেন ?  এই চার বছর কোথায় ছিলেন ? ত্রিশ বছর যাবৎ এই শহরকে জিম্মি করে রেখেছেন আর হঠাৎ ইলেকশন সামনে আসায় এই কথাগুলো বলে জনগণের ভোট পাওয়ার আশা করছেন।”

একই সাথে মেয়র আইভী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কর্তাদের নিজ দায়িত্ব পালনের জোড় তাগিদ দিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিচ্ছেন ।  সরকারী কর্মকর্তা কর্মচারী এমন কেউ নাই, একদম ওপেন সিক্রেট । তাইলে কাজ করবেন না কেন ?

বছরের শুরুতই ৩ জানুয়ারী মঙ্গলবার সংসদ সদস্য সেলিম ওসমান ‘হাম্মাজান আর ভাইজান’ গ্রুপ নিয়ে বক্তব্য দিয়ে প্রশাসনের প্রতি পদক্ষেপ নেয়ার জোড় দাবী তুলেন। এর দুই দিন পর অর্থাৎ ৬ জানুয়ারী শুক্রবার বন্দর উপজেলার এক সমাবেশে বক্তব্য দিয়ে বন্দরের কুখ্যাত সন্ত্রাসী সকল অপরাধের অন্যতম হোতা খান মাসুদকে নিয়ে কঠোর মন্তব্য করেন।একজন সংসদ সদস্য সেলিম ওসমানের এমন মন্তব্যে এখনো তোলপাড় চলছে নগরীজুড়ে ।

যে খান মাসুদ হাতের তুরি বাজিয়ে পুলিশী ব্যর্থতাকে চ্যালেঞ্চ করে সংসদ সদস্য সেলিম ওসমানের চুরি যাওয়া গুরুত্বপূর্ণ মোবাইল ফোন উদ্ধারসহ সকল ধরণের অসাধ্য কাজ অনায়াসে করেছেন অর্ডার দেয়ার সাথে সাথেই । সেলিম ওসমানের চুরি হওয়া মোবাইল ফোন পুলিশ উদ্ধার করতে না পারলেও খান মাসুদ ই দেখিয়ে দিয়েছে অসাধ্য কান্ড । আবার এই কুখ্যাত সন্ত্রাসী প্রতিদিন যার অন্ততঃ ৮/১০ টি ফেনসিডিল ছাড়া কাজ করতে পারে না সেই অপরাধী খান মাসুদ পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় র‌্যাবের হাতে আটক হলে তাকে ক্রসফায়ার থেকে রক্ষা করতে রাতভর সকল ধরণের তদ্বির করেছেন সেলিম ওসমান নিজেই। সেই খান মাসুদ অতি সম্প্রতি সূতা ডাকাতিসহ ব্যাপক চাঁদাবাজি করছে ।

খোদ বন্দর থানার পুলিশের একজন কর্মকর্তা ও খান মাসুদের নির্ভরযোগ্য এক সহযোগীর রেকর্ডকৃত বক্তব্য থেকে জানা যায়, থানার ওসিকে প্রতি মাসে লাখ লাখ টাকা দিয়েই , ঘাটের চাঁদাবাজি, অটো রিকশার চাঁদাবাজি, ভূমিদস্যুতা, চুরি ডাকাতি, ছিনতাই, অপহরণ, অবৈধ অস্ত্রের ব্যবহার, নদীর ঘাট দখল, নদীতে চাাঁদবাজি, গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি, অন্যের বাড়ি দখল, ব্লাক মেইলিংসহ সকল ধরণের অপরাধ করতে ডালিম, মেতরা মাসুদ, হোসেন, নাদিম, লুৎফর, নাককাটা রাজু, চিনারদী রাজু চক্র  সকল ধরণের অপরাদের সাথে জড়িত। হত্যা, আত্মহত্যা, জিম্মি, দখল, মোবাইল চুরি, মাদকসহ সকল অপরাধের কর্মকান্ডের নেপথ্যে কুখ্যাত অপরাধী খান মাসুদ চক্র অতিষ্ঠ করে তুলেছে পুরো বন্দরবাসীকে । বন্দরে সকল ধরণের অপরাধ ছাড়াও ডালিম, মেতরা মাসুদ, হোসেন, নাদিম, লুৎফর, নাককাটা রাজু, চিনারদী রাজুর রযেছে একেকটি ভয়ংকর বাহিনী। যাদের ফিরিস্তি প্রকাশ হলে গা শিউরে উঠার মতো অপরাধ অবিরাম চালিয়ে  জিম্মি করে রেখেছে পুরো বন্দরবাসীদের।

সন্ত্রাসী ছাড়া ভোটের রাজনীতিতে বন্দরের সফলতার মুখ দেখবে না সেই কুখ্যাত খান মাসুদকে ঘিরে এমন সমালোচনা পর কয়েকটি উচ্ছিষ্টভোগি প্রচার মাধ্যম বন্দরের শীর্ষ এই অপরাধের স্বপক্ষে রম্য রচনা প্রচার করছে ।

সবশেষ গতকাল ৮ জানুয়ারী রোববার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে ত্বকী মঞ্চ আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তরা বলেন, “নারায়ণগঞ্জের প্রশাসন, পুলিশ প্রশাসন ওসমান পরিবারের পক্ষ হয়ে দুর্বৃত্তদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। ওসমান পরিবারের সাথে ভাগ বাটোয়ারায় এই নারায়ণগঞ্জের পুলিশ ও প্রশাসন মিলেমিশে একাকার হয়েছে। তাই নারায়ণগঞ্জের মানুষ জিম্মি হয়ে পড়েছে।”

একের পর এক এতা ঘটনায় নারায়ণগঞ্জের মহানগরী ছাড়াও জেলার সর্বত্র ই সমালোচনার ঝড় উঠেছে নারায়ণগঞ্জের দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে । নারায়ণগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি মারাত্মক অবণতি হওযায় সর্বত্রই শীর্ষ কর্মকর্তাদের মহাদূর্ণীতিবাজ বলেও সকলেই মন্তব্য করছেন । এই অবস্থায় কি বলবেন ডিসি এসপিসহ নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা শীর্ষ কর্তারা।

Previous Post

'ওসমান পরিবার ও পুলিশ-প্রশাসনের কাছে না.গঞ্জবাসী জিম্মি'

Next Post

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য