• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তোলপাড় ওয়াসার এমডি : দ্বৈত নাগরিক তাসকিন যা বললেন

‘যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ বিষয়ে যা বললেন ওয়াসা এমডি তাকসিম এ খান'

Monday, 9 January 2023, 8:45 pm
তোলপাড় ওয়াসার এমডি : দ্বৈত নাগরিক তাসকিন যা বললেন
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১৩ বছর ধরে দায়িত্ব পালন, বারংবার মেয়াদ বৃদ্ধি, ভর্তুকিতে চলা প্রতিষ্ঠানটি থেকে মোটা অংকের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নেওয়াসহ নানা কারণেই আলোচিত অনালোচিত তাসকিনএ খান।  সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকার খবরে।

আজ সোমবার দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘একটি-দুটি নয়, ১৪ বাড়ি! দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের একাধিক শহরে কিনেছেন এসব বাড়ি। সব বাড়ির দাম টাকার অঙ্কে হাজার কোটি ছাড়াবে। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাড়ি কেনার অর্থের উৎস ও লেনদেন প্রক্রিয়ার তথ্য তালাশে নেমেছে ইন্টারপোলসহ একাধিক গোয়েন্দা সংস্থা। বিপুল পরিমাণ অর্থে একের পর এক বাড়ি কেনার ঘটনায় দেশটির গোয়েন্দা তালিকায় সন্দেহভাজন হিসেবে তাকসিমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এই অভিযোগের বিষয়ে আজ সকালে তাকসিম এ খান মাদারীপুর থেকে টেলিফোনে কথা বলেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা শতভাগ মিথ্যা। এই প্রতিবেদনের তথ্য শতভাগ মিথ্যা, সর্বৈব অসত্য।’

যুক্তরাষ্ট্রে আপনার পরিবারের সদস্যরা থাকেন এবং আপনিও বছরের একটি দীর্ঘ সময় সেখানে থাকেন। এর সুবাদেই যুক্তরাষ্ট্রে এত সম্পদ থাকার বিষয়টি সামনে এসেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আমেরিকার সিটিজেন। এটা আজকে থেকে না, বহু বছর ধরেই। আমি ওয়াসায় এসেছি আমেরিকা থেকে। আমার আমেরিকার নাগরিকত্ব থাকার বিষয়টি সবাই জানে। তবে, আমার ২টি সিটিজেনশিপ আছে।’

যুক্তরাষ্ট্রে তাকসিমের সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কিছুই নেই।’

নিজ নামে না থাকলে আত্মীয়দের নামে আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আত্মীয়দের নামেও নেই। ওখানে তো আমার ইনকাম ট্যাক্সের হিসাবে সবই দেওয়া আছে। আমার যা আছে তার সবকিছুর হিসাব তো ওখানেই আছে।’

অবৈধ সম্পদ অর্জন ও যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার মতো প্রতিবেদন হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘এই স্টাইলে তো ঢাকা ওয়াসা কোনো দিন চলেনি, কোনো সরকারি সংস্থা তো চলে না। ওয়াসায় রিফর্ম করেছি। যাদের বিরুদ্ধে রিফর্ম করেছি, তারা এসব করাচ্ছে। যাদের স্বার্থে আঘাত হয়েছে, তারা এমন খবর করাচ্ছে।’

সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৪ বাড়ির মধ্যে পাঁচটির তথ্য মিলেছে। ওই সব বাড়ির ঠিকানা ও ছবি সমকালের কাছে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাঙালি তাকসিমের ওই পাঁচ বাড়ির ঠিকানা সমকালকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে পরিবার-পরিজন নিয়ে তাকসিম যে বাড়িতে থাকেন, সেটার ঠিকানা 531, N Louise St. Unit 302, Glendale, CA 91206। এই বাড়ি তিনি কত টাকায় কিনেছেন, তা জানা যায়নি। এ ছাড়া 419, E Cypress Avenue Burbank, CA 91501- এ ঠিকানায় ২০১৭ সালে ১৯ লাখ ৭৬ হাজার ৮৮৯ ডলারে (সে সময়ের দরে আনুমানিক ১৭ কোটি টাকা) কেনা বাড়িটিতে রয়েছে ১৪টি বেডরুম ও ১৪টি বাথরুম। 518, Salem Street Glendale, CA 91203- এই ঠিকানায় ২০১৮ সালের আগস্টে ৪৩ লাখ ৯৮ হাজার ৪৭৪ ডলারে (আনুমানিক ৩৭ কোটি টাকা) কেনা বাড়িটিতে রয়েছে ছয়টি বেডরুম ও ছয়টি বাথরুম। 350 E 30th Street New York, NY 10016-8386- এই ঠিকানায় ২০১৭ সালের জুলাইয়ে ৬ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬১৪ ডলারে (আনুমানিক ৫৩৫ কোটি টাকা) কেনা বাড়িটিতে রয়েছে ১০২টি বেডরুম ও ১০২টি বাথরুম। 3555 Kystone Avenue Los Angels, CA 90034- এই ঠিকানায় ২০১৯ সালের অক্টোবরে ৮২ লাখ ৭৫ হাজার ৯৮০ ডলারে (আনুমানিক ৭০ কোটি টাকা) কেনা বাড়িটিতে রয়েছে ১২টি বেডরুম ও ১২টি বাথরুম।’

এভাবে বাড়ির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হলেও তাকসিম ডেইলি স্টারকে বলেন, ‘এর ১০০ ভাগ মিথ্যা। একটাও সত্য না। এর বিন্দুমাত্র ভিত্তি নেই। প্রতিবেদনে যা লিখেছে তার ১০০ ভাগ অসত্য। আমেরিকাতে আমার কোনো সম্পদ নেই। নরমাল মানুষের যেটা থাকে থাকা-খাওয়া জন্য, সেটাই আছে। এর তথ্য আমার ট্যাক্স ডিক্লেয়ারেশনেই আছে।’

তিনি আরও বলেন, ‘আমার অবৈধ সম্পদের কথা বলছে, না আমার তা নেই। ১৪টা বাড়ির কথা বলছে, এটা ১০০ ভাগ মিথ্যা। তাদের প্রতিবেদনের সম্পূর্ণটা অসত্য, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

সমকালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সিআইএসহ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে), ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), দেশটির অন্যান্য সংস্থা ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) তাকসিম এ খানের বিষয়ে কাজ করছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়।’

এ ছাড়াও উল্লেখ করা হয়েছে, ‘বিপুল পরিমাণ অর্থের উৎস এবং লেনদেনের কারণে যুক্তরাষ্ট্রের একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সন্দেহভাজন তালিকায় তাকসিমের নাম অন্তর্ভুক্ত করেছে। গোয়েন্দা সংস্থাগুলো দেশটির লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল বাড়ি কেনার ঘটনা খতিয়ে দেখছে।’

এই অভিযোগের বিষয়ে তাকসিম ডেইলি স্টারকে বলেন, ‘এটা হাস্যকর। এফবিআই কি করছে, তা কি ওনাদের বলে গেছে ? আর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তালিকায় কার নাম আছে, এই তথ্য কে জানে ? যদি তারা গোয়েন্দাই হয়ে থাকে, তাহলে তাদের তথ্য আপনি জানলেন কীভাবে ? আন্তর্জাতিক গোয়েন্দাদের কাছ থেকে আপনি খবর পেয়ে গেলেন ? ভালো। আমাকে কেউ কখনো কিছু বলেনি।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ  বলেছেন ‘যুক্তরাষ্ট্রে তার (তাকসিম এ খান) সম্পদের বিষয়ে জানতে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দেব। বিএফআইইউ পরবর্তী ব্যবস্থা নেবে।’

তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে তাকসিমের বিরুদ্ধে দুদকের কাছে পৃথক ৩টি তদন্ত প্রক্রিয়াধীন আছে। চলমান তদন্তে নতুন অভিযোগ যোগ করা হবে।

দুদকের এই তদন্তের বিষয়ে ডেইলি স্টারকে তাকসিম বলেন, ‘দুদকের তদন্তের বিষয়টি নিয়োগ নিয়ে। সেটার সঙ্গে এটার (যুক্তরাষ্ট্রে সম্পদ থাকার) কোনো সম্পর্ক নেই। আর দুদকের তদন্ত আমার বিরুদ্ধে না, সেটা হচ্ছে বোর্ডের বিষয়ে। বোর্ডের পরিচালক নিয়োগ পদ্ধতি নিয়ে দুদকের প্রশ্ন আছে, সেটা থাকতেই পারে। প্রশ্নের উত্তর তারা পাবে।’

তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার অভিযোগ বিষয়ে  দূদকের তদন্তের অগ্রগতি সম্পর্কে আজ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে দুদককে এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি জানানোর আদেশ দিয়েছেন আদালত।

 

Previous Post

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

Next Post

বন্দরে পরকীয়ার হিড়িক : উধাও তিন গৃহবধূ

Related Posts

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

Next Post
বন্দরে পরকীয়ার হিড়িক : উধাও তিন গৃহবধূ

বন্দরে পরকীয়ার হিড়িক : উধাও তিন গৃহবধূ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
  • হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত 26 Apr, 2026
  • মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক 26 Apr, 2026
  • এবার ঝুট ব্যবসা দখলে ব্যবসায়ীকে প্রাণনাশে রনির হুমকি 25 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য