• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সহোদর খুন : সোনারগাঁয়ে ডিআইজির আশ্বাস

Monday, 27 February 2023, 9:00 pm
সহোদর খুন : সোনারগাঁয়ে ডিআইজির আশ্বাস
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলায় ২০১৪ সালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকারী বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবার সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন খুনিদের বিচার হবেই।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, ইন্সপেক্টর (তদন্ত) আহসান উল্লাহ প্রমুখ।

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, এই ঘটনাটি আমাদের খুব মর্মাহত করেছে। বাংলাদেশে আইন আছে। কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকটি আসামীকে আইনের আওতায় আনা হবে। এসব ঘটনা যখনই ঘটে তখনই আমরা চেষ্টা করে আসামিদের দ্রুত গ্রেফতার করার এবং প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তার রহস্য উদঘাটন করে দ্রুত ঘটনার চার্জশিট দিয়ে আসামির শাস্তি নিশ্চিত করি। এর ফলে আগামীতে অন্য কেউ এমন অপরাধ করার সাহস না পায়। আশা করছি, খুব শিগগিরই এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারবো।

এ সময় গুরুতর আহত রফিকুল ইসলামের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‘বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। সেই ড্রেনে পাইপ দিতে চেয়েছিল আমার ভাসুর আসলাম সানি। এ নিয়ে তার চাচাতো ভাই মোস্তফা ও তার পরিবারের লোকজন তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুল রহমান, মারুফ, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আমার ভাসুরকে (আসলাম) কুপিয়ে রক্তাক্ত করে। এ কথা শুনে আমার স্বামী ও দেবর সেখানে ছুটে যায়। তাদেরও কুপিয়ে রক্তাক্ত করেছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আমার ভাসুর ও দেবরকে মৃত ঘোষণা করে এবং আমার স্বামীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। রাতে তার অপারেশন শেষ হয়েছে।’

সাদিয়া আরও বলেন, ‘জমি নিয়ে আমার চাচাশ্বশুর ও তার ছেলে মোস্তফাসহ আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে। ওরা আমার স্বামীসহ তার তিন ভাইকে হত্যা করার হুমকি দিয়েছিল। এসব নিয়ে বেশ কয়েকবার আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত সেই বিরোধের জের ধরে আজ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যাকাণ্ড করেছে।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সহোদর মো. আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫) খুন হন। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামের আরও এক ভাই আহত হন।

পাঁচপাড়া এলাকার ওই তিন ভাইয়ের সঙ্গে চাচা মো. মহিউদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের বাড়ির পাশ দিয়ে সরকারি একটি সড়কের ড্রেন করা হচ্ছিল। ওই ড্রেনের জায়গা নিয়েই তর্কবিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

Previous Post

ফতুল্লায় রান্না ঘরে বিস্ফোরণ : সুখির মৃত্যু, স্বামী শংকায়

Next Post

সোনারগাঁয়ে শোক ও ক্ষোভে সহোদরের দাফন সম্পন্ন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সোনারগাঁয়ে শোক ও ক্ষোভে সহোদরের দাফন সম্পন্ন

সোনারগাঁয়ে শোক ও ক্ষোভে সহোদরের দাফন সম্পন্ন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য