• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মুড়ির মতো ঘুষ ছিটিয়ে অধরা পুত্রসহ চেয়ারম্যান আজিজুল

Wednesday, 1 March 2023, 10:26 am
মুড়ির মতো ঘুষ ছিটিয়ে অধরা পুত্রসহ চেয়ারম্যান আজিজুল
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

চোরাইকারবারী ও মাদকের প্রধান রুট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর দুই কন্টেইনার মদ আটকের ঘটনায় এখনো অধরা রয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুখ্রাত মাদক কারবারী আজিজুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা।

নারায়ণগঞ্জ আদালতের নির্ভরযোগ্য একাধিক সূত্র অভিযোগ করছেন, “এতো বড় চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম এখনো অধরা রয়েছে কি করে ? রাজনৈতিক শীর্ষ নেতা ছাড়াও নারায়ণগঞ্জ আদালতের কোন কোন কর্তারা এই মাদক ব্যবসায়ী আজিজুল ইসলামকে শেল্টার দিচ্ছে ? পুলিশের সাইরেন বাজিয়ে দামি গাড়ীযোগে প্রায়ই মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতে আসেন । আবার একই কায়দায় কালো গ্লাসযুক্ত ওই গাড়ীতে করে সাইরেন বাজিয়ে আদালত ত্যাগও করেন ওয়ারেন্ট থাকার পরও।

ঘুষের টাকা লেনদেনের প্রমাণ করা খুবিই কঠিন। তারপরও আদালতের অনেকেই সাধারণ চোখেই বুঝতে পারে মুড়ির মতো ঘুষ ছিটাচ্ছে এই মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম । ফলে বীরদর্পে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাক ব্যবসাযী আজিজুল ইসলাম চলাফেরা করছে ।“ 

 

বিদেশ থেকে অবৈধভাবে আসা দুই কন্টেইনার মদ উদ্ধারের ঘটনায় করা মামলার মূল আসামি ইউপি চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌসের আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিক।

আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেছেন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এখন পলাতক রয়েছে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিকসহ এই মামলার অপর আসামীরা ।

মাদকের এই মামলার সকল আসামীরা হলেন- মো. নাজমুল মোল্লা (২৩), সাইফুল ইসলাম (৩৪), মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), আব্দুল আহাদ (২২), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী অজ্ঞাত, দিপু (২৮) এবং বাদশা (৩২)।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরির্দশক আসাদুজ্জামান জানান, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিকের বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌসের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। র‌্যাবের মাদক আইনের মামলায় এই দুই আসামি আদালতের একাধিক শুনানিতে হাজির হয়নি। আদালত দ্রুত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তবে আজিজের আরেক ছেলে উচ্চ আদালত থেকে আব্দুল আহাদ জামিনে আছেন।

মামলায় বলা হয়, ‘গত বছরের ২৩ জুলাই বিদেশ থেকে চট্টগ্রাম নৌ বন্দর হয়ে অবৈধভাবে আসা দুটি কন্টেইনারে ৩৭ হাজার বোতল বিদেশি মদ রাজধাীতে প্রবেশ করছিল। পথে সোনারগাঁও টোল প্লাজায় র‌্যাব-১১ এর একটি দল সেই চালান জব্দ করে। সেখানে পাওয়া যায় ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ। এসবের মূল্য প্রায়া ৩৭ কোটি টাকা।

এ ঘটনায় কন্টেইনারে থাকা দুইজনকে আটক করা হয়। পরদিন বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব আটক করে আব্দুল আহাদ কে।

মামলায় র‌্যাব জানায়, এই চালানের মূল হোতা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামসহ তার দুই ছেলে। পরে তারাসহ ১১ জনের নামে সোনারগাঁও থানায় মামলা হয়।

২৬ অক্টোবর নারায়ণগঞ্জের র‌্যাব-১১ দপ্তরে ধ্বংস করা হয় জব্দ করা বিদেশি মদের চালান। র‌্যাব জানায়, ধ্বংস করা মদের মূল্য ৩৭ কোটি টাকা।
এ দিকে ৪ আগষ্ট নারায়ণগঞ্জে দুই কনটেইনার বিদেশি মদ জব্দের ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিককে চার (৪) সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে  আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । চার সপ্তাহের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে (৪ আগষ্ট ) বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো.বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ।
উচ্চ আদালত ৪ সপ্তাহের আগাম জামিন দিলেও চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিকসহ অপর আসামীরা এখোনো নিম্ন আদালতে আত্ম সমর্পন না করে নানাবাবে টালবাহানা করার অভিযোগও রয়েছে নারায়ণগঞ্জ আদালতে। নারায়ণগঞ্জ আদালতের এক শ্রেণীর অসাধু সরকারী কর্মকর্তাদের নানাভাবে মোটা অংকের টাকায় ম্যানেজে ব্যর্থ হয়ে জামিনের জন্য চেষ্টা চালিয়ে ট্যাগব্যাক করে ফের আদালত থেকে বীরদর্পে গাড়ীযোগে চলাচল করলেও কেউ এই কুখ্যাত অপরাধীদের আটকও করে নাই ।
আইনজীবীদের অনেকেই বলেন মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম এই মামলায় কি পরিমান ঘুষ লেনদেন করেছেন তার হিসাব কেউ অনুমানও করতে পারবে না। নেতা, সরকারী কর্মর্কতা, আদালতের পেসকার পিয়ন থেকে শুরু করে সর্বত্র মুড়ির মতো ঘুষ ছিটিয়ে চাঞ্চল্যকর এই মামলা ধামাচাপ দিতে অপচেষ্টা চারিয়ে যাচ্ছে  চেয়ারম্যান আজিজুল ইসলাম । ফলে এখনো চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তাদের দোসরদের কেউ টিকিটিও স্পর্শ করতে পারে না।
Previous Post

চোরাইকারবারীদের রুট সোনারগাঁয়ে এবার ৯ হাজার ইয়াবা, গ্রেফতার ২

Next Post

ফতুল্লায় প্রশ্নবিদ্ধ অভিযান, কয়েল কারখানায় জরিমানা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফতুল্লায় প্রশ্নবিদ্ধ অভিযান, কয়েল কারখানায় জরিমানা

ফতুল্লায় প্রশ্নবিদ্ধ অভিযান, কয়েল কারখানায় জরিমানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য