• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর হামলা : কারাগারে ৩

Monday, 13 March 2023, 10:14 pm
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর হামলা : কারাগারে ৩
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের কারগারে পাঠিয়েছেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ।

আসামিরা হলেন : উপজেলার আমিনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে আসাদ মিয়া (৩২), লোকনাথ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮) ও বশির মিয়ার ছেলে রাব্বি (২৫)।

এর আগে, শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা সফরে এসে স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। উপজেলার পানাম নগরীর পার্কিং এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এতে ১০- ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হামলার ঘটনার শুরুতে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেছে, কোনও একটি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে প্রথমে স্থানীয় যুবকদের মারধর করেন শিক্ষার্থীরা। পরে স্থানীয় যুবকরা তাদের ওপর হামলা চালান।

আসামী গ্রেফতারের বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

হামলার ঘটনার পরদিন রবিবার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইসহাক মিয়া (২১) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাত জন নামীয় এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ মার্চ) সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে এবং ঐতিহাসিক পানাম নগরীতে শিক্ষাসফরে আসেন। সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানাম নগরীর মাঠ সংলগ্ন স্থান ত্যাগ করে ফেরার পথে কয়েকজন নারী শিক্ষার্থীকে ইভটিজিং ও উত্ত্যক্ত করে আসামিরা। এক পর্যায়ে নারী শিক্ষার্থীদের পোশাক ধরে টানা-হেঁচড়া করে যৌন হয়রানি করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে আসামিরাসহ একদল যুবক চাকু, রামদা, চাপাতিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাসে হামলা চালায়। এ সময় দুটি বাস ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে শিক্ষার্থীদের কেউ মাথায়, কেউ হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। তাদের মধ্যে চার শিক্ষার্থী বেশি আঘাত পেয়েছেন। দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মামলার বাদী ও শিক্ষার্থী ইসহাক মিয়া বলেন, ‘এই ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে দুজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখনও তারা সুস্থ হয়নি। হামলার ঘটনায় মামলা করেছি। পরে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।’

Previous Post

ফতুল্লার বিস্ফোরণে দগ্ধ নারী সিজারে জন্ম দিলেন সন্তান

Next Post

দূর্ধর্ষ সন্ত্রাসী খান মাসুদ বাহিনীর লংকাকান্ডে বন্দর থমথমে

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
দূর্ধর্ষ সন্ত্রাসী খান মাসুদ বাহিনীর লংকাকান্ডে বন্দর থমথমে

দূর্ধর্ষ সন্ত্রাসী খান মাসুদ বাহিনীর লংকাকান্ডে বন্দর থমথমে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য