• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নগরীতে একাধিক ছিনতাই – সুমন খুন ! মুমূর্ষু ২, আটক ১

Tuesday, 14 March 2023, 4:41 pm
নগরীতে একাধিক ছিনতাই – সুমন খুন ! মুমূর্ষু ২, আটক ১
25
SHARES
82
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের সর্বত্র ই যেন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে ।

কাকঢাকা ভোরেই নগরীর মন্ডলপাড়া,  টানবাজার, নীম তলা, লেক পাড়ের কাশিপুর, দেওভোগ  এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা অহরহ ই ঘটে । এবার ফতুল্লার কাশিপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুমন নামের এক যুবক খুন হয়েছে । অপরদিকে মন্ডলপাড়ায় ছিনতাইয়ের ঘটনায় আহত রশিদ (৫০), রানী (৫৫) যথাক্রমে হাও এবং কান কেটে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নগরীর চাষাড়া, জামতলা, লিংক রোড, কাশিপুর, শহরের মন্ডলপাড়া,  নিতাইগঞ্জ মোড়, বঙ্গবন্ধু সড়কের ডিআইটি, ভিক্টোরিয়া হাসপাতালের সামনে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা যেন স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে । এই এলাকায় পুলিশের উপস্থিতির মধ্যেই ঘটছে লোমহর্ষক নির্মমতা ।

থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় প্রতিদিন কয়টি সাধারণ ডায়রী ডায়েরী দায়ের হয় তার পরিসংখ্যান যাচাই করলেই সহজেই অনুমান করা যায় ছিনতাইয়ের ঘটনা কতটা মারাত্মক ও ভয়াবহ ।

ছিনতাইকারীদের প্রতিরোধ করলেই মৃত্যুর ঝুঁকি থাকায় ছিনতাইয়ের শিকার প্রায় সকলেই জীবনের ঝুঁকি না নিয়েই মোবাইল – টাকা ছিনতাইকারীর হাতে তুলে দিতে বাধ্য হন।

এর ব্যতিক্রম ঘটে কোন কোন ক্ষেত্রে ।  আর তখনই যেন ঘটে বিপত্তি।

এমন এক ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার (১৪ মার্চ) ভোর ছয়টায়। ফতুল্লার কাশিপুরে ছিনতাইকারীর কবলে পরে তারা স্পিনিং মিলের কর্মচারী সুমন (৩০) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তফা ইমন জানিয়েছেন সুমনের বুকে আঘাতের মারাত্মক ক্ষত রয়েছে । অপর ঘটনার শিকার রানী বেগমের (৫৫) কান কেটে স্বর্ণালংকার নিয়ে গেছে, এ ছাড়াও রশিদ (৫০) নামের এক ব্যবসায়ীর হাত কেটে ছিনতাইয়ের ঘটনায়  তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা পাঠানো হয়েছে ।

অপরদিকে সদর থানা পুলিশের একাধিক দল আহত সুমনের হাত থাকে ছুটতে না পেরে জনতা কর্তৃক গণধোলাইয়ের শিকার ছিনতাইকারী টানবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী রাজা (২৫) কে পুলিশ গ্রেফতার দেখিয়ে একই হাসপাতালে চিকিৎসা করায়।

নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার জানান, আমার স্বামী নরসিংহপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় একটি স্পিনিং কোম্পানির মেকানিক্যাল পদে চাকরি করতেন। সকালে বাসা থেকে পায়ে হেঁটে অফিসে যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরো বলেন, আমাদের বাড়ি সিলেট জেলার সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়া এলাকায়। সে ওই এলাকার রজব আলীর ছেলে।

নিহত সুমনের সহকর্মী তারা স্পিনিং মিলের কর্মচারী ইব্রাহিম লিটন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ফতুল্লার কাশিপুরেরর চর নরসিংহ পুর এলাকায় ছিনতাইকারীরা সহকর্মী সুমনকে আঘাত করে রক্তক্ত অবস্থায় ফেলে যাবার খবর পেয়ে আমার তাকে উদ্ধর করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে আসলে ডাকার বলছে সুমন মারা গেছে । সুমনের লাশ এখন মর্গে রাখা হইছে ।

এমন হত্যাকান্ডের ঘটনায় ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপুকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে নাই ।

এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা বুকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সুমনের মৃত্যু হয়েছে । তার লাশ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ইনচার্জ আনিচুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক রয়েছে । তবে আঘাতে নিহত সুমন (৩০) এর ছিনতাইয়ের ঘটনাটি ফতুল্লা থানা এলাকায় এটি ফতুল্লা থানাই ভালো বলতে পারবে । আর রশিদ (৫০) নামের এক ব্যবসায়ীর হাত কেটে ছিনতাইয়ের ঘটনায়  গ্রেফতার রয়েছে ছিনতাইকারী । ছিনতাইকারীদের বিষয়ে অবশ্যই কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না এবং এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ।

Previous Post

দূর্ধর্ষ সন্ত্রাসী খান মাসুদ বাহিনীর লংকাকান্ডে বন্দর থমথমে

Next Post

সোনারগাঁয়ে রুবেল নামক যুবকের লাশ উদ্ধার

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
সোনারগাঁয়ে রুবেল নামক যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে রুবেল নামক যুবকের লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য