• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে ময়লার ভাগাড়ে কাফনের কাপড়ে নবজাতক !

Wednesday, 15 March 2023, 9:23 pm
রূপগঞ্জে ময়লার ভাগাড়ে কাফনের কাপড়ে নবজাতক !
12
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে কাফনের কাপড়ের ব্যাগে মোড়ানো দুই দিনের এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকা থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশে ময়লার ভাগাড়ের ছোট শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় ইকবাল হোসেন লোকজন নিয়ে গিয়ে কাফনের কাপড়ে  মোড়ানোেএকটি ব্যাগে জীবিত এক নবজাতক শিশু দেখতে পায়। পরে সেখান থেকে তারা শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে, বুধবার সকালে স্থানীয়রা চেয়ারম্যান কামরুল হাসান তুহিনকে বিষয়টি জানালে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে শিশুটিকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা জানান, গত দুইদিন ধরে সড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা। প্রথমে তারা ভেবেছিলেন বিড়ালের বাচ্চা ডাকাডাকি করছে। কিন্তু রাতে সেখানে গিয়ে ময়লা সরিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো একটি নবজাতক শিশু দেখতে পান। সেখান থেকে শিশুটিকে নিজেদের হেফাজত রেখে পরে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, শিশুটি জন্মের পর থেকে কোন খাবার পায়নি। তার মাথার পিছনে ও একটি পায়ে ইনফেকশন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অন্য কোন হাসপাতালে নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, নবজাতক শিশু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের সহায়তা চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে প্রয়োজনে ঢাকা মাতুয়াইল মা ও শিশু ইন্সটিটিউটে  পাঠানো হবে। উদ্ধার হওয়া নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি।

অন্যদিকে অসহায় এ ভাগ্যবঞ্চিত শিশুটিকে দত্তক নেয়ার ইচ্ছে পোষণ করেছেন স্থানীয় কয়েকজন। চিকিৎসা দেয়া পর পুরোপুরি সুস্থ হলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Previous Post

ঝাটাপেটায় বিতারিত শাহজাহান চক্রের লুটপাটে ক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা

Next Post

এবার মসজিদের কাজ বন্ধ করলো ভূমিদস্যু চাঁন মিয়া

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Next Post
এবার মসজিদের কাজ বন্ধ করলো ভূমিদস্যু চাঁন মিয়া

এবার মসজিদের কাজ বন্ধ করলো ভূমিদস্যু চাঁন মিয়া

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য