• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভীর পাল্টা জবার ‘হাতির পাঁচ পা দেখে ফেলেছেন’

Friday, 17 March 2023, 8:28 pm
আইভীর পাল্টা জবার ‘হাতির পাঁচ পা দেখে ফেলেছেন’
15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মনে রাখবেন, যদি উত্তপ্ত করতে চান তাহলে ছাড় দেওয়া হবে না। বাড়াবাড়ি ভালো নয়। নোংরামি বরদাশত করা হবে না।’

কারো  নাম উচ্চারণ না করলেও মেয়র আইভীর ইঙ্গিত ছিলো শামীম ওসমানের দিকে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, শেখ হাসিনা আপনার পরিবারের প্রশংসা করে বলে মনে করেন না হাতির পাঁচ পা দেখে ফেলেছেন। প্রশংসা কেন করে সেটা জানার চেষ্টা করেন। সম্মান দেওয়ার চেষ্টা করেন। প্রশংসা আপনার পূর্ব পুরুষদের জন্য করে। সুতরাং মানুষের কাতারে আসেন। বিভক্তি বন্ধ করেন। আপনার চ্যালা-চামচাদের থামতে বলেন। না থামলে নারায়ণগঞ্জবাসী প্রতিহত করবে।

১৫ মার্চ বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেছিলেন, ‘অনেকেই বলেন আমরা নাকি নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্য কায়েম করেছি। এ কথা সত্য যে আমরা সাম্রাজ্য কায়েম করেছি। আল্লাহর হুকুমে দাদা, বাবা ও ভাই ছিলেন এমপি। আমরা সাম্রাজ্য করেছি মানুষের মনের ভেতরে জায়গা করে নিতে। আমার বাবা কোনো অলি আউলিয়া ছিলেন না। আমার বাবা কোনো খেলাফত পাননি। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। দেশের সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, আব্দুল কাদির ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ গত ৬ মার্চ আইভী বলেন, সারাদেশের ৬৩ জেলা চলে একভাবে, আর নারায়ণগঞ্জে চলে ওসমানীয় রাজত্ব। এই রাজত্বের মধ্যে প্রশাসন এখানে কিছুই না। তাদের কোন কর্মকান্ড নেই। তাদের যেভাবে প্রেসক্রিপশন দেয়া হয় সেভাবেই তাদের কাজগুলো হয়। আমি বুঝতে পারি না, যারা আসেন এই শহরে প্রশাসনের দায়িত্ব পালন করতে তারা কার হুকুম পালন করেন সরকারের ? নাকি ওসমানীয় গডফাদারদের ? শহরে হকার, যানজট দিনের পর দিন বাড়ছে। একের পর এক সমস্যা দেখা দিচ্ছে ।

মেয়র আইভীর এমন মন্তব্যের পর ১৫ মার্চ (বুধবার) বিকেলে বক্তাবলীতে একটি স্কুলের অনুষ্ঠানে শামীম ওসমান পাল্টা কড়া জবারে কোরো নাম উচ্চারন না করে সমালোচনা করে বলেন, ‘অনেকেই বলেন আমরা নাকি নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্য কায়েম করেছি। এ কথা সত্য যে আমরা সাম্রাজ্য কায়েম করেছি। আল্লাহর হুকুমে দাদা, বাবা ও ভাই ছিলেন এমপি। আমরা করেছি মানুষের মনের ভেতরে জায়গা করে নিতে। আমার বাবা কোন অলি আউলিয়া ছিলেন না। আমার বাবা কোন খেলাফত পাননি। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। দেশের সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন। খান সাহেব ওসমান আলীর ছেলে ছিলেন আমার বাবা। আমার পিতা এমপি ছিলেন দুইবার। কিন্তু আমাদের পরিবারের জন্য এক টাকাও রেখে যাননি। ৭৫ থেকে ৭৯ পর্যন্ত এক বেলা ভাত খেয়েছি আরেকবার খেতে পারি নাই। টাকার জন্য ফরম ফিলাপ করতে পারি নাই। আমার বাবা জমি দখল করেননি। স্বাধীনতার পর লুট করেননি। হিন্দুদের সম্পত্তি দখল করেননি। বাবা আমাদের জন্য টাকা রেখে যাননি। মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন। সেটা নিয়েই বেঁচে আছি। আমার বাবা কারো জমি বা দেবত্তোর সম্পত্তি দখল করে নাই। আমার বড় ভাই সেলিম ওসমান বাস চালাত। বায়তুল মোকাররমের সামনে মুরগি বিক্রি করেছেন কিন্তু মাথা নত করেননি।’

Previous Post

সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Next Post

আজমেরী ওসমানের সহযোগী পিজা শামীমসহ আসামী ৪১, গ্রেপ্তার ৬

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
আজমেরী ওসমানের সহযোগী পিজা শামীমসহ আসামী ৪১, গ্রেপ্তার ৬

আজমেরী ওসমানের সহযোগী পিজা শামীমসহ আসামী ৪১, গ্রেপ্তার ৬

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য