• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কাগজে-কলমেই এলজিইডির ১৫০ কোটি টাকার প্রকল্প !

৭ মাসেও দেখা নেই কাজের

Tuesday, 21 March 2023, 11:57 am
কাগজে-কলমেই এলজিইডির ১৫০ কোটি টাকার প্রকল্প !
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্রীষ্মের শুরুতেই আকাশে ঘনঘন মেঘ উঁকি দিচ্ছে। ইতিমধ্যেই এ বছর বৃষ্টির দেখা মিলেছে তিনবার। এতেই চিন্তার ভাঁজ পড়েছে ফতুল্লার নিম্নাঞ্চলে বসবাসরত লোকজনের কপালে। গত প্রায় দু’দশক ধরে এমন দুঃশ্চিন্তা আর জলাবদ্ধতার সীমাহীন ভোগান্তি নিয়েই দিনাতিপাত করছেন ফতুল্লার লালপুর ও ইসদাইরসহ সদর উপজেলার নিম্নাঞ্চলের লাখো মানুষ।

এই ভোগান্তি লাঘবের জন্য প্রায় ১৩শ’ কোটি টাকার ডিএনডি প্রকল্পের কাজ চলছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে। এই মেগা প্রকল্পের আওতায় আসেনি ফতুল্লার বেশকিছু জলাবদ্ধতা প্রবণ এলাকা।

২০২১ সালে পানিবন্দি মানুষের ক্ষোভ বিগরে যাওয়ার পর সদর উপজেলার জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলোর দুর্দশা লাঘবের জন্য এলজিইডির ১৫০ কোটি টাকার এক প্রকল্পের কথা তুলে ধরেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছিলেন, এই প্রকল্প পাশ হলে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। পরবর্তীকালে ২০২২ সালের সেপ্টেম্বরে একনেকে পাশ হয় ১৫০ কোটি টাকার ওই জিওবি প্রকল্প। যদিও এ প্রকল্প পাশের দীর্ঘ প্রায় সাত মাস অতিবাহিত হলেও কাজের দেখা মিলেনি !

তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নারায়ণগঞ্জ জেলার প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বলেছেন, আগামী জুনের মধ্যে এই প্রকল্পের কয়েকটি কাজ এগোবে।

সচেতন মহল বলছেন- জুন-জুলাই থেকে মূলত ভরা বর্ষার মৌসুম থাকে। এই সময়টাতেই জলমগ্ন থাকে ফতুল্লার নিম্নাঞ্চলগুলো। ওই সময়ে এই প্রকল্পের কাজে হাত দিলে আদৌ তা শুরু করা যাবে কি-না; তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

অনেকের মতে, বিগত শীত মৌসুমে এই প্রকল্পের কাজ শুরু করা গেলে আসন্ন বর্ষাতেই এর সুফল পাওয়া যেত।

যদিও কাজের সময় বিলম্ব হওয়ার সঙ্গত কারণ তুলে ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নারায়ণগঞ্জ জেলার প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বলেন, ৪টি কাজের স্টিমিট করে প্রকল্পের পিডি সাহেবের কাছে পাঠানোর পক্রিয়া চলছে। গত দুই সপ্তাহ আগে আমি নিজেও পরিদর্শন করেছি। এখন ৪টি কাজের স্টিমিট পাঠানো হবে। অনুমতি পেলে আমরা টেন্ডার আহবান করবো। আরো আগেই কাজ ধরা যেত।

তার মতে, তবে জিওবি প্রকল্পের ক্ষেত্রে খরচটা একটু নিয়ন্ত্রিত। সেই কারণেই আমরা এক সাথে কাজ এগোতে পারিনি। আমরা চেষ্টা করছি যে, আগামী জুনের মধ্যে এই নতুন প্রকল্পের ৭-৮টি কাজ বাস্তবায়নের চেষ্টা করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর উপজেলার মধ্যে আমাদের ৪টি ইউনিয়নে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে। যেখানে জলাবদ্ধতা তৈরী হয়, সেখানে তা দূর করার করা জন্য আমাদের ড্রেনেজ সিস্টেম কোন জায়গা থেকে কোন জায়গায় ফেলা যায়, তার উপর জোর দেয়া হবে।

জানা গেছে, ডিএনডির মেগা প্রজেক্টের আওতায় না আসেনি ফতুল্লার লালপুর ও ইসদাইর এলাকা। তাই বর্ষা মৌসুমে এসব এলাকায় নৌকা দিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। এমনকি বৃষ্টি না হলেও বছরের বেশিরভাগ সময়ে জলাবদ্ধতা থাকে লালপুর পৌষার পুকুরপাড় এলাকায়।

ডিএনডির মেগা প্রজেক্টের কাজ চললেও প্রকল্পের আওতায় না আসায় দুঃসহ ভোগান্তির চিত্রের পরিবর্তন হয়নি সেখানে। যদিও মানবতার দিক বিবেচনায় প্রকল্পের বাইরে গিয়েও লালপুর ও ইসদাইরের জলাবদ্ধতা দূর করণে প্রচেষ্টা চালিয়েছিল ডিএনডি প্রজেক্ট সংশ্লিষ্ট সেনাবাহিনীর সদস্যরা।

লালপুর পাম্প হাউজে সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক পাম্প প্রদান এবং ইসদাইরের বুক চিরে বয়ে যাওয়া একটি দখলকৃত খাল উদ্ধার ও খননও করতে দেখা গেছে সেনাবাহিনীকে। তবে, লালপুর, ইসদাইর এবং ফতুল্লার বিভিন্ন নিম্নাঞ্চলের অভ্যান্তরীন ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় সেনাবাহিনীর প্রাথমিক প্রচেষ্টাতেও খুব একটা সুফল মেলেনি সেখানে। ডিএনডি প্রজেক্ট সংশ্লিষ্ট প্রকৌশলীদের ভাষ্য, খাল দখলমুক্ত হলেও অভ্যান্তরীন ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় খাল পর্যন্ত পানি আসছে না।

তাছাড়া এসব এলাকার সড়কগুলোও পরিকল্পনা মাফিক উন্নয়ন হয়নি। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না স্থানীয়দের। ১৩শ’ কোটি কোটি টাকার ডিএনডি প্রকল্পেও যেখানে স্থায়ী সমাধান মেলেনি, সেখানে ১৫০ কোটি টাকার ওই প্রকল্পে মিলবে তো সমাধান? সেই প্রশ্নের উত্তর মিলবে আগামীতেই। (সূত্র : দৈনিক অধিকার)

Previous Post

হোন্ডা বাহিনীর তান্ডব : অধরা অস্ত্রধারী পিজা শামীমসহ সন্ত্রাসীরা

Next Post

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য