• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘রাজাকারপুত্রের চক্করে মুক্তিযোদ্ধা মন্ত্রী-এমপি ও চেয়ারম্যান !’

‘চমৎকার ! রাজাকারপুত্রের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মন্ত্রী এমপি ও চেয়ারম্যান অতিথি !’ বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধা

Tuesday, 21 March 2023, 10:08 pm
‘রাজাকারপুত্রের চক্করে মুক্তিযোদ্ধা মন্ত্রী-এমপি ও চেয়ারম্যান !’
482
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

বাহ কি চমৎকার ! বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে দেশের রাজনীতিতে জামায়াত শিবির কি করেছে তার হিসাব বলে বা লিখে শেষ করা যাবে না। অত্যান্ত কৌশলে এই জামায়াত শিবির বিএনপির কাঁধে ভর করে তাদের সকল ফায়দা হাতিয়ে দিয়েছে জেট সরকারের শাসনামলে।

বাড়ী গাড়ীতে জাতীয় পতাকা উঠিয়ে দেশ বিরোধী রাজাকার চক্র মুক্তিযোদ্ধাদের বুকের উপর দিয়ে চষে বেড়িয়েছে পুরো দেশে। সেই কষ্ঠে অনেক মুক্তিযোদ্ধার ক্ষোভ প্রকাশ করেছে বারংবার । বুকের রক্ত দিয়ে যারা দেশ স্বাধীন করেছে আর সেই দেশ বিরোধীরা দেশ শাসন করেছে আর জাতীয় পতাকা টাঙ্গিয়েছে তাদের বাড়ী – গাড়ীতে তা মেনে নিতে পারে নাই কোন মুক্তিযোদ্ধা।

বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামল শেষ হয়েছে ২০০৬ সালে । এরপর আর দেশবিরোধী চক্র রাস্ট্র ক্ষমতায় না থাকলেও সেই জামায়াত শিবির – রাজাকার চক্রের দোষররা কি করছে তার হিসাব সকলেই জানেন। নারায়ণগঞ্জের কুখ্যাত রাজাকার মুক্তিযুদ্ধের সময়ের শান্তি কমিটির সভাপতি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার বাসিন্দা গোলাম রব্বানী খান জীবদ্দশায় কি করেছেন তা নগরবাসী খুব ভালো করেই জানেন । ২০০৯ সালে আওয়ামীলীগ রাস্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর অনেক রাজাকার ও তাদের দোষররা পালিয়ে গেলেও নারায়ণগঞ্জের রাজাকার চক্র ও তাদের পুত্ররা কি করছেন তা অজানা নয় কারোর ই। খোদ নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনের নেতাদের নেতা হিসেবে কুখ্যাত রাজাকার গোলাম রব্বানী খানের পুত্র খালেদ হায়দার খান কাজলকে নিয়ে নগরীর সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠেলেও তাদের থামাতে পারে নাই কেউ ।

শাসক দলের কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্য এই চক্রদের লালর পালন করছে বলেও খোদ আওয়ামীলীগ নেত্রী নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীসহ অনেকেই কড়া সমালোচনা করলেও রাজাকার পুত্রদের আস্ফালন যেন বেড়েই চলেছে ।

এমন নারায়ণগঞ্জের কুখ্যাত রাজাকার পুত্রদের আস্ফালনের ধারাবাহিকতায় এবার আগামীকাল ২২ মার্চ বুধবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক। এই অনুষ্ঠানে বিশেষ অতিথে হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমান। এ ছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদসহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আশ্চর্যের বিষয় হচ্ছে মন্ত্রী একজন মুক্তিযোদ্ধা, এমপি একজন মুক্তিযোদ্ধা আর চেয়ারম্যানও একজন মুক্তিযোদ্ধা। দেশের বীর সন্তান। আর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন একজন কুখ্যাত রাজাকার পুত্র সেলিম রেজা। যার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর অন্যতম কুখ্যাত রাজাকার এম.এ ওহাব । নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া গ্রামের (ইউনিয়ন কলাগাছিয়া) এম. ওহাব ছিলেন একজন পাট-সার ব্যবসায়ী। আর রাজাকারদের অন্যতম সংগঠক ছিলেন এই এমএ ওহাব। মুনতাসীর মামুন সম্পাদিত ‘মুক্তিযোদ্ধ কোষ‘ এ রয়েছে বিস্তর ইতহাস।  ‘মুক্তিযোদ্ধ কোষ‘ থেকেই জানা যায় রাজাকারদের বিশাল ফিরিস্তি। রাজাকারদের এই ইতিহাস মুছে ফেলতে এখনো চলছে নানা চক্রান্ত ।

সেই কুখ্যাত রাজাকার বাহিনী রাস্ট্রক্ষমতায় না থাকলেও মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রীর অনুষ্ঠানে তাদের দোষররা সভাপতিত্ব করেন তা বন্দরের অনেক মুক্তিযোদ্ধারাই মেনে নিতে পারছেন না।

কয়েকজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার অনুরোধে ক্ষোভের সাথে বলেন, ‘একজন রাজাকারের বাচ্চা চাষাড়ার রাইফেল ক্লাবে বসে কি করছে তা সকলেই জানেন। আর কয়েকজন কুখ্যাত রাজাকারের বাচ্চারা বন্দরে কি করছে এটি হলো তার নমুনা। ধিক্কার জানানোর ভাষা পাই না আমরা । কি বলে ধিক্কার জানাবো ? মুক্তিযোদ্ধা মন্ত্রীর অনুষ্ঠানে নাকি সভাপতিত্ব করবে একজন কুখ্যাত রাজাকার পুত্র। ‘চমৎকার ! রাজাকারপুত্রের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মন্ত্রী এমপি ও চেয়ারম্যান অতিথি !’ আশ্চর্য হয়ে এই অনুষ্ঠানের এই চক্করের দিকে তাকিয়ে আছে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা। এমন মন্তব্যও করেন একজন মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধাদের এমন ক্ষোভ ও একজন রাজাকার পুত্রের সভাপতিত্বেএই অনুষ্ঠানের বিষয়ে জানতে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এর মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।

 

Previous Post

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Next Post

মেয়ের ঘরের আশ্রিতা অন্ধ আজগর এখন ঘরের মালিক

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
মেয়ের ঘরের আশ্রিতা অন্ধ আজগর এখন ঘরের মালিক

মেয়ের ঘরের আশ্রিতা অন্ধ আজগর এখন ঘরের মালিক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য